Verse 1: সমগ্র পৃথিবী উচ্চ স্বরে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি কর!
Verse 2: তাঁর মহিমাময় নামের প্রশংসা কর! প্রশংসা গান গেয়ে তাঁর নামের সম্মান কর!
Verse 3: ঈশ্বরকে বল তাঁর কীর্তিগুলি কি অনবদ্য! হে ঈশ্বর, আপনার পরাক্রমের মহত্বে আপনার শত্রুরা তাদের মাথা আপনার কাছে অবনত করে| ওরা আপনার ভয়ে ভীত!
Verse 4: সারা পৃথিবী য়েন আপনার উপাসনা করে| প্রত্যেকে য়েন আপনার নামের প্রশংসা করে|
Verse 5: ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ! এই সব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে|
Verse 6: ঈশ্বর, সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করেছেন| আনন্দে উল্লাস করতে করতে তাঁর লোকরা নদী হেঁটে পারাপার করেছে|
Verse 7: ঈশ্বর, তাঁর পরাক্রমে পৃথিবী শাসন করছেন| সর্বত্রই তিনি লোকের ওপর নজর রাখছেন| কেউই তাঁর বিরুদ্ধে বিদ্রোহী হতে পারবে না|
Verse 8: হে জনগণ, আমাদের ঈশ্বরের প্রশংসা কর| তাঁর কাছে উচ্চস্বরে প্রশংসা গান গাও|
Verse 9: ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন| ঈশ্বর আমাদের রক্ষা করেন|
Verse 10: মানুষ য়েমন করে আগুনে রূপো পরীক্ষা করে, তেমন করে ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন|
Verse 11: ঈশ্বর, আপনি আমাদের ফাঁদে ফেলেছেন| আপনি আমাদের ওপর ভারি বোঝা চাপিয়েছেন|
Verse 12: আপনি আমাদের শত্রুদের আমাদের অতিক্রম করতে দিয়েছেন| আগুন ও জলের ভেতর দিয়ে আপনি আমাদের টেনে-হিঁচড়ে নিয়ে গেছেন| কিন্তু আপনি আমাদের নিরাপদ স্থানে নিয়ে এসেছেন|
Verse 13: তাই আমি আপনার মন্দিরে বলি নিয়ে যাবো| যখন আমি সংকটের মধ্যে ছিলাম আমি আপনার সাহায্য চেয়েছিলাম|
Verse 14: আমি আপনার কাছে অনেক প্রতিশ্রুতি করেছিলাম| যা আমি প্রতিশ্রুতি করেছিলাম, এখন তা আমি আপনাকে দিচ্ছি|
Verse 15: আমি আপনার কাছে পাপমোচনের নৈবেদ্য উত্সর্গ করি| আমি আপনাকে মেষসহ ধূপ উত্সর্গ করি| আমি আপনাকে ছাগল ও ষাঁড়সমূহ উত্সর্গ করি|
Verse 16: তোমরা যারা ঈশ্বরের উপাসনা করছ তারা আমার কাছে এসো, আমি তোমাদের বলবো ঈশ্বর আমার জন্য কি করেছেন|
Verse 17: আমি তাঁর কাছে প্রার্থনা করেছিলাম, আমি তাঁর প্রশংসা করেছিলাম|
Verse 18: আমার হৃদয় নির্মল ছিল তাই আমার প্রভু আমার কথা শুনেছেন|
Verse 19: ঈশ্বর আমার কথা শুনেছেন| ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন|
Verse 20: ঈশ্বরের প্রশংসা কর! ঈশ্বর আমার দিক থেকে বিমুখ হন নি, তিনি আমার প্রার্থনা শুনেছেন| আমার প্রতি তিনি তাঁর ভালোবাসা দেখিয়েছেন!