Psalms - Chapter 44

Verse 1: ঈশ্বর, আমরা আপনার সম্পর্কে শুনেছি| আমাদের পিতৃপুরুষরা বলে গেছেন তাঁদের জীবদ্দশায় আপনি কি করেছেন| তাঁরা বলে গেছেন সুদূর অতীতে আপনি কী করেছেন|

Verse 2: ঈশ্বর আপনার পরাক্রমী শক্তিবলে এই ভূখণ্ড আপনি অন্য়ের কাছ থেকে নিয়ে আমাদের দিয়েছেন| সেই সব ভিন্দেশী লোকেদের আপনি একেবারে ধূলিস্যাত্‌ করে দিয়েছেন| এই ভূখণ্ড ছেড়ে য়েতে আপনি তাদের বাধ্য করেছেন|

Verse 3: আমাদের পিতৃপুরুষরা তাঁদের তরবারির জোরে এই ভূখণ্ড অধিকার করেন নি| তাঁদের বলিষ্ঠ বাহুর জোরে তারা জয়ী হন নি| এই সব হয়েছে কারণ, আপনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিলেন| ঈশ্বর আপনার বিপুল শক্তি আমার পিতৃপুরুষদের রক্ষা করেছেন| কেন? কারণ আপনি তাদের ভালোবাসতেন!

Verse 4: হে ঈশ্বর, আপনিই আমার রাজা| আপনি আজ্ঞা দিন এবং যাকোবের লোকদের জয়ের পথে পরিচালিত করুন|

Verse 5: হে ঈশ্বর, আপনার সাহায্য নিয়েই আমরা আমাদের শত্রুকে পিছু হটিযে দেবো| আপনার ক্ষমতা নিয়ে আমরা আমাদের শত্রুদের ওপর অনায়াসে বিজয়ী হব|

Verse 6: আমি আমার তীর-ধনুকে আস্থা রাখি না| আমি জানি অন্ততঃ আমার তরবারি আমাকে রক্ষা করবে না|

Verse 7: ঈশ্বর আপনিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছেন| আপনিই শত্রুদের লজ্জার মুখে ঠেলে দিয়েছেন|

Verse 8: হে ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার প্রশংসা করেছি! চিরকাল আমরা আপনার প্রশংসা করবো!

Verse 9: কিন্তু হে ঈশ্বর আপনি আমাদের ত্যাগ করেছেন| আপনি আমাদের বিব্রত করেছেন| আপনি আমাদের সঙ্গে যুদ্ধে আসেন নি|

Verse 10: আপনিই আমাদের শত্রুদের আমাদের ঠেলে সরিয়ে দেবার সুযোগ করে দিয়েছেন| শত্রুরা আমাদের সম্পদ নিয়ে গেছে|

Verse 11: আপনি আমাদের সেই মেষের মত ফেলে রেখেছিলেন যাদের বধ করতে নিয়ে যাওয়া হয়| সেই সব মেষের মত আমাদের পরিত্যাগ করেছেন| আমাদের আপনি বিদেশী জাতিগুলির মধ্যে ছড়িয়ে দিয়েছেন|

Verse 12: হে ঈশ্বর, আপনি আপনার লোকদের নামমাত্র মূল্যে বিক্রি করেছেন| এমনকি আপনি মূল্য নিয়েও কোন তর্ক করলেন না|

Verse 13: প্রতিবেশীদের কাছে আপনি আমাদের হাস্য়স্পদ করালেন| ওরা আমাদের নিয়ে হাসাহাসি ও মজা করে|

Verse 14: আমরা এখন লোকমুখে হাসির গল্পের মত| এমনকি সেই সব লোক যাদের নিজেদের কোন জাতি নেই তারাও আমাদের দেখে মাথা নাড়িযে হাসে|

Verse 15: আমি লজ্জায ডুবে রয়েছি| সারাদিন ধরে আমি আমার লজ্জাকেই দেখি|

Verse 16: যারা আমার প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছুক, সেই সব শত্রুর উপহাস এবং অপমান থেকে আমি লজ্জায নিজেকে লুকিয়ে রাখি|

Verse 17: ঈশ্বর, আমরা আপনাকে ভুলি নি| তথাপি আপনি আমাদের প্রতি ঐসব করলেন| যখন আপনার চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম, তখন আমরা আপনার সঙ্গে মিথ্যাচার করি নি!

Verse 18: ঈশ্বর, আমরা আপনার কাছ থেকে মুখ ঘুরিযে দূরে চলে যাই নি| আমরা আপনাকে অনুসরণ করা থেকে বিরত হই নি|

Verse 19: কিন্তু হে ঈশ্বর, যেখানে শেযালের বাস, সেখানে আপনি আমাদের গুঁড়িযে ফেললেন| মৃত্যুর মত নীরন্ধ অন্ধকারে আপনি আমাদের ত্যাগ করে চলে গেছেন|

Verse 20: আমরা কি আমাদের ঈশ্বরের নাম ভুলে গিয়েছিলাম? আমরা কি অন্য কোন দেবতার কাছে প্রার্থনা করেছিলাম? না! আমরা তা করি নি|

Verse 21: নিশ্চিতভাবে ঈশ্বর এইসব জানেন| আমাদের গভীরতম গোপন কথা পর্য়ন্ত তিনি জানেন|

Verse 22: ঈশ্বর, সারাদিন ধরে আমরা আপনার জন্য প্রাণ দিয়েছি! য়ে সব মেষদের কেটে ফেলা হবে আমরা তাদের মতই হয়েছি|

Verse 23: হে আমার প্রভু, উঠুন! কেন আপনি ঘুমাচ্ছেন? উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না!

Verse 24: প্রভু, কেন আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আপনি কি আমাদের দুঃখ যন্ত্রণা ভুলে গেছেন?

Verse 25: আমাদের ধূলোর মধ্যে ঠেলে দেওয়া হয়েছে| ধূলোতে উদর ঠেকিযে আমরা পড়ে আছি|

Verse 26: ঈশ্বর, উঠুন এবং আমাদের সাহায্য করুন! আপনার চিরন্তণ প্রেম প্রদর্শন করে আমাদের উদ্ধার করুন!

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories