Verse 1: ইস্রায়েল মিশর ত্যাগ করলো| যাকোব সেই বিদেশ ত্যাগ করলো|
Verse 2: যিহূদা ঈশ্বরের বিশেষ মানুষ হলো| ইস্রায়েল তাঁর রাজত্ব হলো|
Verse 3: এই দেখে লোহিতসাগর দৌড়ে পালিয়েছিলো| য়র্দন নদীও ঘুরে দৌড় দিয়েছিলো|
Verse 4: পর্বতগুলো বুনো ছাগলের মত নেচে উঠেছিলো| পাহাড়গুলো মেষর মত নেচে উঠেছিলো|
Verse 5: লোহিতসাগর কেন তুমি ছুটে পালালে? য়র্দন নদী কেন তুমি ঘুরে দৌড় দিলে?
Verse 6: পর্বতমালা কেন তোমরা বুনো ছাগলের মত নাচলে? পাহাড় সকল, কেন তোমরা মেষশাবকের মত নাচলে?
Verse 7: যাকোবের প্রভু, ঈশ্বরের সামনে, পৃথিবী কেঁপে গিয়েছিলো|
Verse 8: ঈশ্বর হলেন এমন একজন, যিনি পাথর থেকে জলকে প্রবাহিত করান| ঈশ্বর শক্ত পাথর থেকে একটি জলধারা প্রবাহিত করেছিলেন|