Verse 1: হে পৃথিবীর জনগণ, তোমরা হাততালি দাও! মহানন্দে ঈশ্বরের উদ্দেশ্যে ধ্বনি দাও!
Verse 2: পরাত্পর প্রভু বড় ভয়ঙ্কর| তিনি সারা পৃথিবীর মহান রাজা|
Verse 3: তিনি আমাদের অন্য লোকদের পরাজিত করতে সাহায্য করেন| ঐসব জাতিকে তিনি আমাদের অধীনস্থ করেছেন|
Verse 4: প্রভুই আমাদের জন্য নির্দিষ্ট ভূখণ্ড মনোনীত করেছেন| যাকোব যাকে তিনি ভালোবাসতেন, তাঁর জন্য তিনিই সুন্দর ভূখণ্ড মনোনীত করেছেন|
Verse 5: শিঙা ও ভেরীর শব্দের মাঝে প্রভু তাঁর সিংহাসনে আরোহণ করেন|
Verse 6: ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা কর| তাঁর প্রশংসা কর| আমাদের রাজার প্রশংসাগীত গাও| তাঁর প্রশংসা কর|
Verse 7: ঈশ্বরই সারা পৃথিবীর রাজা| তাঁরই প্রশংসা কর|
Verse 8: ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে বসেন| তিনি সব জাতিকে শাসন করেন|
Verse 9: সব জাতির নেতারা অব্রাহামের ঈশ্বরের লোকদের সঙ্গে একত্র হয়| পৃথিবীর সব জাতির সকল নেতা ঈশ্বরের অধীন| ঈশ্বর তাদের সবার ওপরে বিরাজ করেন!