Psalms - Chapter 147

Verse 1: প্রভুর প্রশংসা কর কারণ তিনি মঙ্গলকর| আমাদের ঈশ্বরের কাছে প্রশংসার গান কর| তাঁর প্রশংসা করা ভালো এবং মনোরম|

Verse 2: প্রভু জেরুশালেম শহরটি বানিয়েছেন| য়ে সব ইস্রায়েলীয়কে বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিলো ঈশ্বর তাদের ফিরিয়ে এনেছিলেন|

Verse 3: ঈশ্বর তাদের ভগ্নহৃদয় সারিযে তুলেছিলেন এবং তাদের ক্ষতের শুশ্রূষা করেছিলেন|

Verse 4: ঈশ্বর তারা গণনা করেন এবং প্রত্যেকটিকে তাদের নাম ধরে ডাকেন|

Verse 5: আমাদের প্রভু মহান| তিনি প্রচণ্ড শক্তিশালী| তিনি য়ে কত জানেন তার কোন সীমা নেই|

Verse 6: বিনযী লোকদের ঈশ্বর সাহায্য করেন| কিন্তু মন্দ লোকদের তিনি হতবিহ্বল করে দেন|

Verse 7: প্রভুকে ধন্যবাদ দাও| বীণা বাজিয়ে তাঁর প্রশংসা কর|

Verse 8: ঈশ্বর আকাশকে মেঘে ঢেকে দেন| ঈশ্বরই বৃষ্টি আনেন| ঈশ্বরই পাহাড়ে ঘাসের জন্ম দেন|

Verse 9: ঈশ্বর প্রাণীকে খাদ্য দেন| ঈশ্বর নবীন পাখীদের আহার দেন|

Verse 10: মানবিক ইচ্ছাসমূহ ঈশ্বরের মধ্যে থাকে না| যুদ্ধের শক্তিশালী ঘোড়াগুলো তিনি চান না|

Verse 11: যারা তাঁর উপাসনা করে তাদের নিয়েই প্রভু সুখী| যারা তাঁর প্রকৃত প্রেমে বিশ্বাস রাখে ঈশ্বর তাদের নিয়েই খুশী হন|

Verse 12: জেরুশালেম, প্রভুর প্রশংসা কর! সিয়োন, তোমার প্রভুর প্রশংসা কর!

Verse 13: জেরুশালেম, তোমার ফটকগুলিকে ঈশ্বর দৃঢ় করেছেন এবং তোমার শহরের লোকজনকে ঈশ্বর আশীর্বাদ করেন|

Verse 14: ঈশ্বর তোমাদের রাজ্য়ে শান্তি এনেছেন| সেজন্যই যুদ্ধের সময় শত্রুরা তোমাদের ফসল নিয়ে যায় নি এবং তোমাদের আহারের জন্য প্রচুর শস্য় আছে|

Verse 15: ঈশ্বর পৃথিবীকে একটা আদেশ দিলে সে তত্‌ক্ষণাত্‌ তা পালন করে|

Verse 16: য়তক্ষণ পর্য়ন্ত মাটি পশমের মত সাদা না হয়, ঈশ্বর ততক্ষণ তুষার পাত করেন| ঈশ্বরই শিলাবৃষ্টিকে বাতাসের মধ্যে ধূলোর মত উড়িযে নিয়ে যান|

Verse 17: ঈশ্বর আকাশ থেকে শিলাবৃষ্টি বর্ষণ করান| তাঁর পাঠানো ঠাণ্ডা কেউ সহ্য করতে পারে না| য়ে মেঘ তিনি পাঠান কোন লোকই তাকে দাঁড় করাতে পারে না|

Verse 18: তারপর ঈশ্বর আর একটা আদেশ দেন এবং আবার উষ্ণ বাতাস বইতে শুরু করে| বরফ গলতে শুরু করে এবং জল প্রবাহিত হয়|

Verse 19: ঈশ্বর যাকোবকে তাঁর নির্দেশ দিয়েছিলেন| ঈশ্বর তাঁর নিয়ম ও বিধিগুলো ইস্রায়েলকে দিয়েছিলেন|

Verse 20: অন্য কোন জাতির জন্য ঈশ্বর এসব করেন নি| তাঁর বিধিগুলো ঈশ্বর অন্য লোকদের শেখান নি| প্রভুর প্রশংসা কর|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories