Verse 1: হে প্রভু, ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না| মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না|
Verse 2: প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ| আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে|
Verse 3: প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে| প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে?
Verse 4: প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন| আপনার দয়াগুনে আমাকে পরিত্রাণ করুন|
Verse 5: মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না| মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না| তাই আমায় সুস্থ করে দিন!
Verse 6: হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয করেছি| আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে|
Verse 7: আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুণ কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে|
Verse 8: মন্দ লোকরা তোমরা চলে যাও| কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন|
Verse 9: প্রভু আমার বিনতি শুনেছেন| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করেছেন এবং আমায় উত্তর দিয়েছেন|
Verse 10: আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে| হঠাত্ একটা কিছু ঘটবে এবং ঐসব শত্রুরা লজ্জায চলে যাবে|