Verse 1: যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি হতে পারত? হে ই্রাযেল, আমাকে উত্তর দাও|
Verse 2: যখন লোকে আমাদের আক্রমণ করেছিলো, তখন যদি প্রভু আমাদের দিকে না থাকতেন তাহলে কি অবস্থা হত?
Verse 3: যখন আমাদের শত্রুরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়েছিলো, তখন হয়তো তারা আমাদের জ্য়ান্ত গিলে ফেলত|
Verse 4: আমাদের শত্রুরা আমাদের বন্যার মত ধুয়ে দিয়ে য়েতো, নদীর মত ডুবিয়ে দিয়ে য়েতো|
Verse 5: ঐ গর্বিত লোকরা মুখের ওপর ছাড়িযে যাওয়া জলের মত হত এবং আমাদের ডুবিয়ে দিত|
Verse 6: প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের শত্রুদের হাতে, আমাদের ধরা পড়তে ও হত হতে দেন নি|
Verse 7: আমরা সেই পাখির মত, য়ে জালে জড়িয়ে পড়েও পালিয়ে গিয়েছিলো| জাল ছিঁড়ে গেল এবং আমরা পালিয়ে গেলাম|
Verse 8: প্রভুর কাছ থেকে আমাদের সাহায্য আসে| প্রভুই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন|