Philemon - Chapter 1

Verse 1: পৌল, যীশু খ্রীষ্টের বন্দী এবং আমাদের ভাই তীমথিয়,

Verse 2: আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন ও বোন আপ্পিয়া এবং আমাদের সহসেনা আর্খিপ্পা; এবং য়ে মণ্ডলী ফিলীমনের ঘরে উপাসনার জন্য সমবেত হন তাদের সকলের উদ্দেশ্যে এই চিঠি লিখছি৷

Verse 3: আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি, তোমাদের সহবর্তী হোক্৷

Verse 4: আমি যখন প্রার্থনার সময় তোমাকে মনে করি, তখন তোমার জন্য সর্বদা আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই৷

Verse 5: প্রভু যীশুর প্রতি তোমার বিশ্বাস ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রতি তোমার ভালবাসার কথা আমি শুনতে পাই ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই৷

Verse 6: আমি প্রার্থনা করি আমরা য়ে বিশ্বাসের অংশীদার তা য়েন তোমাকে খ্রীষ্টের মহত্ গুণগুলি বুঝতে সাহায্য করে৷

Verse 7: ভাই, ঈশ্বরের লোকদের প্রতি তুমি য়ে ভালবাসা দেখিয়েছ তা তাদের নতুন শক্তির য়োগান দিয়েছে, আর এতে আমি গভীর আনন্দ ও শান্তি পেয়েছি৷

Verse 8: তাই আমি খ্রীষ্টের নামে সাহসী হয়ে যা সঠিক তা করার জন্য তোমাকে আদেশ করতে পারি৷

Verse 9: কিন্তু আমি তোমাকে বরং তোমার ভালবাসার জন্য এটা করতে অনুরোধ করবো৷ আমি পৌল, এখন বৃদ্ধ হয়েছি, খ্রীষ্ট যীশুর জন্য আমি বন্দী৷

Verse 10: কারাগারে থাকাকালীন য়ে ওনীসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই৷

Verse 11: সে আগে তোমার উপয়োগী ছিল না কিন্তু এখন তোমার ও আমার উভয়েরই উপয়োগী৷

Verse 12: তাকেই আমি তোমার কাছে ফেরত্ পাঠাচ্ছি, তার সঙ্গে য়েন আমার নিজের প্রাণই পাঠাচ্ছি৷

Verse 13: আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যাতে সুসমাচারের জন্য আমি কারাগারে থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে৷

Verse 14: তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করতে চাই নি৷ আমি চাই তুমি য়েন বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছানুসারেই আমার এই উপকারটুকু করতে পার৷

Verse 15: কারণ হয়তো এই জন্যই ওনীসিমাস কিছু কালের জন্য আলাদা হয়েছিল, য়েন তুমি চিরকালের জন্য তাকে পেতে পার৷

Verse 16: এখন তাকে আর কেবলমাত্র তোমার দাসরূপে নয়, দাসের থেকে শ্রেয়, স্নেহের ভাইয়ের মতো ফিরে পেতে পারো৷ সে আমার প্রিয়, কিন্তু তোমার কাছে প্রভুর ভাই ও মানুষ হিসাবে সে আরো প্রিয় হবে৷

Verse 17: যদি আমাকে তোমার বন্ধু বলে মানো তবে ওনীসিমাস আবার গ্রহণ করো৷ তোমরা আমাকে য়েভাবে অভ্য়র্থনা জানাও ওনীসিমাসকে সেইভাবে অভ্য়র্থনা জানিও৷

Verse 18: ওনীসিমাস যদি তোমার কোন ক্ষতি করে থাকে, বা তোমার কিছু ধারে তবে তা আমার দেনা হিসাবে ধরো৷

Verse 19: আমি পৌল, নিজের হাতে এটা লিখলাম, আমিই শোধ করব৷ তুমি তোমার নিজের জীবনের জন্য য়ে আমার কাছে ঋণী, সে বিষয়ে আমি কিছুই বলব না৷

Verse 20: হ্যাঁ ভাই, তোমার কাছে থেকে আমি প্রভুর প্রতিনিধি হিসাবে কিছু পেতে চাই৷ আমার হৃদয়কে খ্রীষ্টে উত্‌সাহিত কর৷

Verse 21: তুমি আমার অনুরোধ মানবে এই বিশ্বাসে আমি তোমাকে এই চিঠি লিখছি৷ তাছাড়া আমি জানি য়ে আমি যা বলছি তুমি তার থেকেও বেশী করবে৷

Verse 22: আবার বলি আমার থাকার জন্য ঘরও ঠিক করে রেখো; কারণ আশা করছি, ঈশ্বর তোমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং শিগ্গির আমি তোমাদের কাছে য়েতে পারব৷

Verse 23: খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দী ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে৷

Verse 24: মার্ক, আরিষ্টার্খ, দীমা এবং লূক আমার এই সহকর্মীরাও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে৷

Verse 25: প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহায় হোক্৷

Select Chapter
1
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories