Verse 1: আদম, শেখ, ইনোশ,
Verse 2: কৈনন, মহললেল, য়েরদ,
Verse 3: হনোক, মথূশেলহ, লেমক, নোহ|
Verse 4: নোহর তিন পুত্র| তাদের নাম ছিল শেম, হাম এবং য়েফত্|
Verse 5: য়েফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস|
Verse 6: গোমরের পুত্রদের নাম: অস্কিনস, দীফত্ আর তোগর্ম|
Verse 7: যবনের পুত্ররা হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম|
Verse 8: হামের পুত্রদের নাম: কূশ, মিশর, পূট ও কনান|
Verse 9: কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা| রয়মার পুত্রদের নাম: শিবা ও দদান|
Verse 10: কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ| তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন|
Verse 11: লূদ, অনাম, লহাব, নপ্তুহ,
Verse 12: পথ্রোষ, কস্লূহ, কপ্তোর- এদের সকলের পিতা ছিলেন মিশর| কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ|
Verse 13: কনানের প্রথম পুত্র ছিল সীদোন|
Verse 14: কনান- যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয,
Verse 15: হিব্বীয়, অর্কীয, সীনীয, অর্বদীয,
Verse 16: সমারীয আর হমাতীযদেরও পূর্বপুরুষ|
Verse 17: শেমের পুত্রদের নাম: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম| অরামের পুত্ররা হল: ঊষ, হূল, গেথর ও মেশেক|
Verse 18: অর্ফক্ষদ ছিলেন শেলহর পিতা এবং এবরের পিতামহ| দিক্ল
Verse 19: এবরের দুই পুত্রের এক জনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইযের নাম ছিল য়ক্তন| (
Verse 20: যক্তন পুত্রদের নাম: অল্মোদদ, শেলফ, হত্সর্মাবত্, য়েরহ,
Verse 21: হদোরাম, ঊসল, দিক্ল,
Verse 22: এবল, অবীমায়েল, শিবা,
Verse 23: ওফীর, হবীলা ও য়োববের পিতা ছিল| ইহারা সকলে যক্তনের পুত্র|)
Verse 24: শেমের উত্তরপুরুষ হল অর্ফক্ষদ, শেলহ,
Verse 25: এবর, পেলগ, রিয়ূ,
Verse 26: সরূগ, নাহোর, তেরহ আর
Verse 27: অব্রাম (অব্রাম যাকে অব্রাহামও বলা হয়|)
Verse 28: অব্রাহামের দুই পুত্রের নাম ইসহাক ও ইশ্মায়েল|
Verse 29: এদের উত্তরপুরুষ নিম্নরূপ:ইশ্মায়েলের প্রথম ও বড় ছেলের নাম নবায়োত্| তাঁর অন্যান্য পুত্রদের নাম হল: কেদর, অদ্বেল, মিব্সম,
Verse 30: মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,
Verse 31: যিটূর, নাফীশ ও কেদমা|
Verse 32: অব্রাহামের উপপত্নী কটূরা- সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ প্রমুখ পুত্রদের জন্ম দিয়েছিলেন|যক্ষণের পুত্রদের নাম: শিবা ও দদান|
Verse 33: মিদিয়নের পুত্রদের নাম: ঐফা, এফর, হনোক, অবীদ আর ইল্দায়া|এঁরা সকলেই ছিলেন কটূরার উত্তরপুরুষ|
Verse 34: অব্রাহামের এক পুত্রর নাম ইসহাক| ইসহাকের দুই পুত্র- এষৌ আর ইস্রায়েল|
Verse 35: এষৌর পুত্রদের নাম: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম আর কোরহ|
Verse 36: ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস| ইলীফস আর তিথর অমালেক নামেও এক পুত্র ছিল|
Verse 37: রূয়েলের পুত্রদের নাম: নহত্, সেরহ, শম্ম আর মিসা|
Verse 38: সেয়ীরের পুত্রদের নাম: লোটন, শোবল, সিবিয়োন, অনা, দিশোন, এত্সর আর দীশন|
Verse 39: লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম| লোটনের তিথা নামে এক বোনও ছিল|
Verse 40: শোবলের পুত্রদের নাম: অলিয়ন, মানহত্, এবল, শফী আর ওনম|সিবিয়োনের পুত্রদের নাম: অয়া আর অনা|
Verse 41: অনার পুত্র হল দিশোন|দিশোনের পুত্রদের নাম: হম্রণ, ইশ্বন, যিত্রণ আর করাণ|
Verse 42: এত্সরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন|দিশনের পুত্রদের নাম: ঊষ আর অরাণ|
Verse 43: ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল:ইদোমের প্রথম রাজা ছিলেন বিয়োরের পুত্র বেলা| বেলার রাজধানীর নাম ছিল দিন্হাবা|
Verse 44: বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র য়োব্ব নতুন রাজা হলেন|
Verse 45: য়োববের মৃত্যুর পর রাজা হলেন তৈমন দেশের হূশম|
Verse 46: হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্| তিনি মোয়াবীয়দের দেশে মিদিযনকে যুদ্ধে পরাজিত করেছিলেন|
Verse 47: হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন|
Verse 48: সম্ল মারা গেলে ফরাত্ নদীর তীরবর্তী রহোবোতের শৌল নতুন রাজা হলেন|
Verse 49: শৌল মারা গেলে রাজা হলেন অক্বোরের পুত্র বাল্-হানন|
Verse 50: বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ| তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল| মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী|
Verse 51: তারপর হদদের মৃত্যু হল|তিম্ন অলিয়া, য়িথেত্,
Verse 52: অহলীবামা, এলা, পীনোন,
Verse 53: কনস, তৈমন, মিব্সর,
Verse 54: মগ্দীযেল, 53 ঈরম প্রমুখ ব্যক্তিরা 54 ছিলেন ইদোমের নেতা|