Verse 1: লেবির পুত্রদের নাম ছিল: গের্শোন, কহাত্ আর মরারি|
Verse 2: কহাতের পুত্রদের নাম ছিল: অম্রাম, য়িষ্হর, হিব্রোণ আর উষীযেল|
Verse 3: অম্রামের সন্তানদের নাম ছিল: হারোণ, মোশি আর মরিযম|হারোণের পুত্ররা ছিল নাদব, অবীহূ, ইলিয়াসর এবং ঈথামর|
Verse 4: ইলিয়াসরের পুত্রের নাম পীনহস, পীনহসের পুত্রের নাম অবিশূয,
Verse 5: অবিশূযর পুত্রের নাম বুক্কি, বুক্কির পুত্রের নাম উষি,
Verse 6: উষির পুত্রের নাম সরহিয, সরহিযর পুত্রের নাম মরাযোত্,
Verse 7: মরাযোতের পুত্র অমরিয, অমরিযর পুত্রের নাম অহীটূব,
Verse 8: অহীটূবের পুত্রের নাম সাদোক, সাদোকের পুত্রের নাম অহীমাস,
Verse 9: অহীমাসের পুত্রের নাম অসরিয়, অসরিয়র পুত্রের নাম য়োহানন,
Verse 10: য়োহাননের পুত্রের নাম অসরিয়| এই অসরিয় শলোমনের জেরুশালেমে বানানো মন্দিরের যাজক ছিলেন|
Verse 11: অসরিয়র পুত্রের নাম অমরিয, অমরিযর পুত্রের নাম অহীটূব,
Verse 12: অহীটূবের পুত্রের নাম সাদোক, সাদোকের পুত্রের নাম শল্লুম,
Verse 13: শল্লুমের পুত্রের নাম হিল্কিয়, হিল্কিয়র পুত্রের নাম অসরিয়,
Verse 14: অসরিয়র পুত্রের নাম সরায আর সরায়ের পুত্রের নাম ছিল যিহোষাদক|
Verse 15: প্রভু যখন যিহূদা আর জেরুশালেমের প্রতি রুদ্ধ হয়েছিলেন, যিহোষাদকও তখন বাসভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন| প্রভু নবূখদ্নিত্সরকে দিয়ে এই সময় যিহূদা আর জেরুশালেমের সমস্ত লোকদের বন্দী করিযে ভিন্দেশে পাঠিয়ে ছিলেন|
Verse 16: লেবির পুত্ররা ছিল: গের্শোন, কহাত্ আর মরারি|
Verse 17: গের্শোনের পুত্রদের নাম ছিল লিব্নি আর শিমিযি|
Verse 18: কহাতের পুত্রদের নাম ছিল অম্রাম, য়িষ্হর, হিব্রোণ আর উষীযেল|
Verse 19: মরারির দুই পুত্রের নাম মহলি আর মূশি|পিতৃপুরুষদের নামানুসারে লেবীয় পরিবারের তালিকা নিম্নরূপ:
Verse 20: গের্শোনের উত্তরপুরুষ: গের্শোমের পুত্র ছিল লিব্নি, লিব্নির পুত্র য়হত্, য়হতের পুত্র সিম্ম,
Verse 21: সিম্মর পুত্র য়োযাহ, য়োযাহের পুত্র ইদ্দো, ইদ্দোর পুত্র সেরহ আর সেরহর পুত্র ছিল য়িযত্রয|
Verse 22: কহাতের উত্তরপুরুষ: কহাতের পুত্র ছিল অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র কোরহ, কোরহের পুত্র অসীর,
Verse 23: অসীরের পুত্র ইল্কানা, ইল্কানার পুত্র ইবীযাসফ, ইবীযাসফের পুত্র অসীর,
Verse 24: অসীরের পুত্র তহত্, তহতের পুত্র ঊরীযেল, ঊরীযেলের পুত্র ঊষিয আর ঊষিযর পুত্র শৌল|
Verse 25: ইল্কানার পুত্রের নাম ছিল অমাসয় আর অহীমোত্|
Verse 26: ইল্কানার আরেক পুত্রের নাম ছিল সোফী, তার পুত্রের নাম নহত্,
Verse 27: নহতের পুত্রের নাম ইলীয়াব, ইলীয়াবের পুত্রের নাম য়িরোহম, য়িরোহমের পুত্রের নাম ইল্কানা আর ইল্কানার পুত্রের নাম ছিল শমূযেল|
Verse 28: শমূযেলের দুই পুত্রের নাম য়োয়েল আর অবিয| য়োয়েল ছিল শমূযেলের বড় ছেলে|
Verse 29: মরারির বংশধর: মরারির পুত্রের নাম মহলি, মহলির পুত্রের নাম লিব্নি, লিব্নির পুত্রের নাম শিমিযি, শিমিযির পুত্রের নাম উষঃ,
Verse 30: উষেঃর পুত্রের নাম শিমিয, শিমিযর পুত্রের নাম হগিয আর হগিযর পুত্রের নাম ছিল অসায|
Verse 31: সাক্ষ্যসিন্দুক রাখার সিন্দুকটি প্রভুর গৃহতে রাখার পর মহারাজ দায়ূদ নিম্নলিখিত ব্যক্তিদের সেখানকার ভজন ও কীর্তনের দায়িত্ব দিয়েছিলেন|
Verse 32: শলোমন প্রভুর জন্য জেরুশালেমে মন্দির বানানোর আগে পর্য়ন্ত এই সমস্ত গায়করা এই পবিত্র তাঁবু বা সমাগম তাঁবুতে তাঁদের কর্মসূচী অনুযায়ীগান-বাজনা আরাধনা করতেন|
Verse 33: এঁরা হলেন কহাতের পরিবারের:য়োয়েলের পুত্র গায়ক হেমন, য়োয়েলের পিতা শমূযেল,
Verse 34: শমূযেলের পিতা ইল্কানা, ইল্কানার পিতা য়িরোহম, য়িরোহমের পিতা ইলীযেল, ইলীযেলের পিতা তোহ,
Verse 35: তোহর পিতা সূফ, সূফের পিতা ইল্কানা, ইল্কানার পিতা মাহত, মাহতের পিতা অমাসয়,
Verse 36: অমাসযের পিতা ইল্কানা, ইল্কানার পিতা য়োয়েল, য়োয়েলের পিতা অসরিয়, অসরিয়র পিতা সফনিয়,
Verse 37: সফনিয়র পিতা তহত, তহতের পিতা অসীর, অসীরের পিতা ইবীযাসফ, ইবীযাসফের পিতা কোরহ,
Verse 38: কোরহর পিতা য়িষ্হর, য়িষ্হরের পিতা কহাত্, কহাতের পিতা লেবি আর লেবির পিতা ছিলেন ইস্রায়েল|
Verse 39: আসফ ছিলেন হেমনের আত্মীয় এবং তিনি হেমনের ডানদিকে দাঁড়িয়ে কাজ করতেন| আসফের পিতা ছিলেন বেরিখিয়, বেরিখিয়র পিতা শিমিয,
Verse 40: শিমিযর পিতা মীখায়েল, মীখায়েলের পিতা বাসেয, বাসেযর পিতা মল্কিয়,
Verse 41: মল্কিয়র পিতা ইত্নির, ইত্নিরের পিতা সেরহ, সেরহের পিতা অদাযা,
Verse 42: অদাযার পিতা এথন, এথনের পিতা সিম্ম, সিম্মর পিতা শিমিযি,
Verse 43: শিমিযির পিতা য়হত, য়হতের পিতা গের্শোন আর গের্শোন ছিলেন লেবির পুত্র|
Verse 44: মরারির উত্তরপুরুষরা হেমন আর আসফের আত্মীয় ছিলেন এবং তাঁরা হেমনের বাঁদিকে দাঁড়িয়ে গান করতেন| এথন ছিলেন কীশির পুত্র, কীশি অব্দির পুত্র, অব্দি মল্লূকের পুত্র,
Verse 45: মল্লূক হশবিযর পুত্র, হশবিয অমত্সিযের পুত্র, অমত্সিয হিল্কিয়র পুত্র,
Verse 46: হিল্কিয় অম্সির পুত্র, অম্সি বানির পুত্র, বানি শেমরের পুত্র,
Verse 47: শেমর মহলির পুত্র, মহলি মূশির পুত্র, মূশি মরারির পুত্র আর মরারি লেবির পুত্র|
Verse 48: হেমন আর আসফের ভাইরাও লেবীয় পরিবারগোষ্ঠীর সদস্য ছিলেন| লেবির পরিবারগোষ্ঠীকে লেবীয়ও বলা হত|ঈশ্বরের গৃহ, পবিত্র তাঁবুতে কাজ করার জন্যই লেবীয়দের বেছে নেওয়া হয়েছিল|
Verse 49: তবে বেদীতে ধুপধূনো দেবার এবং হোমবলি ও বলিদানের অধিকার ছিল শুধুমাত্র হারোণের উত্তরপুরুষদের| প্রভুর গৃহের পবিত্রতম স্থানের সমস্ত কাজ করতেন হারোণের পরিবারের সদস্যরা| ইস্রায়েলের লোকদের প্রায়শ্চিত্ত করাবার জন্য য়ে সমস্ত আচার অনুষ্ঠান করা হত সেটিও তাঁরাই করতেন| তাঁরা প্রভুর দাস মোশি প্রদত্ত সমস্ত বিধি ও আইনগুলি মেনে চলতেন|
Verse 50: হারোণের পুত্রের নাম ছিল ইলিয়াসর, ইলিয়াসরের পুত্রের নাম ছিল পীনহস, পীনহসের পুত্রের নাম অবীশূয,
Verse 51: অবীশূযর পুত্রের নাম বুক্কি, বুক্কির পুত্রের নাম উষি, উষির পুত্রের নাম সরাহিয,
Verse 52: সরাহিযর পুত্রের নাম মরাযোত্, মরাযোতের পুত্রের নাম অমরিয, অমরিযর পুত্রের নাম অহীটূব,
Verse 53: অহীটূবের পুত্রের নাম সাদোক আর সাদোকের পুত্রের নাম ছিল অহীমাস|
Verse 54: হারোণের উত্তরপুরুষরা তাদের য়ে জমি দেওয়া হয়েছিল সেখানে তাঁবু খাটিযে বসবাস করত| লেবীয়দের য়ে জমি দেওয়া হয়েছিল তার প্রথম অংশটি পেয়েছিল কহাত্ পরিবারগুলি|
Verse 55: তাঁদের যিহূদার হিব্রোণ ও তার আশেপাশের জমিতে বাস করতে দেওয়া হয়েছিল|
Verse 56: হিব্রোণের দূরবর্তী মাঠ-ঘাট ও গ্রামাঞ্চলগুলি য়িফুন্নির পুত্র কালেবকে দেওয়া হয়|
Verse 57: হারোণের উত্তরপুরুষদের হিব্রোণ, নিরাপত্তার শহরদেওয়া হয়| লিব্না, য়ত্তীর, ইষ্টিমোয,
Verse 58: হিলেন, দবীর,
Verse 59: আশন, বৈত্শেমশ প্রমুখ শহর ও তার পার্শ্ববর্তী মাঠগুলি তাঁদের দেওয়া হয়েছিল|
Verse 60: বিন্যামীনের পরিবারগোষ্ঠীর সদস্যরা গিবিযোন, গেবা, অনাথোত্, আলেমত্ প্রমুখ শহর ও তার আশেপাশের মাঠগুলি পেয়েছিলেন|কহাতের পরিবারদের তেরোটি শহর দেওয়া হয়|
Verse 61: কহাতের উত্তরপুরুষের বাদবাকি সদস্যরা মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের মধ্যে থেকে দশটি শহর পেয়েছিলেন|
Verse 62: গের্শোমের উত্তরপুরুষরা 13 টি শহর পেয়েছিল| তারা শহরগুলি ইষাখর পরিবার, আশের পরিবার, নপ্তালি পরিবার, বাশনে বসবাসকারী মনঃশি পরিবারগোষ্ঠীর একাংশের কাছ থেকে পেয়েছিল|
Verse 63: মরারির উত্তরপুরুষরা, রূবেণ, গাদ আর সবূলূন পরিবারগোষ্ঠীর কাছ থেকে অক্ষ নিক্ষেপ করে 12 খানা শহর পেয়েছিলেন|
Verse 64: এই ভাবে ইস্রায়েলীয়রা লেবীয়দের শহর ও জমিজমা ভাগ-বাঁটোযারা করে দিলেন|
Verse 65: এই সমস্ত শহরই যিহূদা, শিমিযোন ও বিন্যামীনের পরিবারগোষ্ঠীর ছিল| তাঁরাই অক্ষ নিক্ষেপ করে কোন লেবীয় পরিবার কোন শহর পাবেন তা ঠিক করেছিলেন|
Verse 66: ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী কহাত্ পরিবারের কিছু লোককে কয়েকটি শহরতলী দিলেন| ঘুঁটি চেলে এই শহরতলীসমূহ নির্বাচিত হয়েছিল|
Verse 67: নিরাপত্তার শহর শিখিম তাদের দেওয়া হয়েছিল| এছাড়াও তাদের দেওয়া হয়েছিল গেষর নগর|
Verse 68: য়ক্মিযাম, বৈত্-হোরণ,
Verse 69: আইজালন এবং গাত্-রিম্মোণ শহরগুলি| এই শহরগুলির সঙ্গে তারা ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের মাঠগুলিও পেয়েছিল|
Verse 70: এবং কহাতের বাকি পরিবারগুলিকে ইস্রায়েলীয়রা মনঃশি পরিবারের অর্ধেকের কাছ থেকে দিল আনের, বিল্যম এবং তাদের মাঠগুলি|
Verse 71: মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেকের কাছ থেকে গের্শোন পরিবারের সদস্যরা বাশনের গোলন শহর ও অষ্টারোত্ এবং তার আশেপাশের মাঠগুলো বসবাসের জন্য পেলেন|
Verse 72: এছাড়াও তাঁরা ইষাখর পরিবারগোষ্ঠীর কাছ থেকে কেদশ,
Verse 73: দাবরত্, রামোত্ ও গন্নিম প্রমুখ শহর ও তার সংলগ্ন মাঠগুলো পেলেন|
Verse 74: আশের পরিবারগোষ্ঠীর কাছ থেকে তাঁরা পেলেন মশাল,
Verse 75: আব্দোন, হূকোক, রহোব প্রমুখ শহর ও তার সংলগ্ন মাঠগুলো|
Verse 76: নপ্তালি পরিবারগোষ্ঠীর কাছ থেকে তাঁরা পেলেন গালীলের কেদশ, হম্মোন, কিরিযাথযিম প্রমুখ শহর ও তার সংলগ্ন মাঠগুলো|
Verse 77: লেবীয়দের বাদবাকিরা ছিলেন মরারি পরিবারের সদস্য| তারা সবূলূন পরিবারগোষ্ঠীর কাছ থেকে য়খনিয়ম, করতহ, রিম্মোণো এবং তাবোর প্রমুখ শহর ও তার নিকটবর্তী মাঠগুলো পেলেন|
Verse 78: মরারি পরিবারের সদস্যরা এছাড়াও মরু অঞ্চলের বেত্সর নগর, যাহসা, কদমোত্, মেফাত্ প্রমুখ শহর ও তার আশেপাশের মাঠগুলো রূবেণ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পেলেন|
Verse 79: রূবেণের উত্তরপুরুষরা যর্দন নদী ও য়িরিহো শহরের পূর্বপ্রান্তে বসবাস করতেন|
Verse 80: মরারি পরিবারের সদস্যরা গাদ পরিবারগোষ্ঠীর কাছ থেকে পেয়েছিলেন গিলিয়দের রামোত্, মহনযিম, হিষ্বোণ,
Verse 81: যাসের প্রমুখ শহরের নিকটবর্তী মাঠগুলো|