Verse 1: ইস্রায়েলের সমস্ত বাসিন্দাদের নাম তাদের পারিবারিক ইতিহাসে লিপিবদ্ধ ছিল| সেই সমস্ত পারিবারিক ইতিহাস সঙ্কলিত করে ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থটি লেখা হয়|
Verse 2: পরবর্তীকালে নিজেদের বাসস্থানে প্রথম যাঁরা ফিরে এসে আবার বাস করতে শুরু করেন তাঁদের মধ্যে যাজকবর্গ, লেবীয়, মন্দিরের দাস ছাড়াও কিছু ইস্রায়েলীয় ব্যক্তি ছিলেন|
Verse 3: জেরুশালেমে বসবাসকারী যিহূদা, বিন্যামীন, ইফ্রয়িম আর মনঃশি পরিবার গোষ্ঠীর লোকদের তালিকা নিম্নরূপ:
Verse 4: উথযের পিতা অম্মীহূদ, অম্মীহূদের পিতা অম্রি, অম্রির পিতা ইম্রি, ইম্রির পিতা বানি, যিনি ছিলেন যিহূদার সন্তান খোদ পেরসের উত্তরপুরুষ|
Verse 5: শীলোনীযদের মধ্যে জেরুশালেমে থাকতেন অসায আর তাঁর পুত্ররা|
Verse 6: সেরহদের মধ্যে যুযেল ও তাঁর আত্মীয়-স্বজন সহ মোট 690 জন থাকতেন|
Verse 7: বিন্যামীন পরিবারগোষ্ঠীর যাঁরা জেরুশালেমে থাকতেন তাঁরা হলেন: সল্লূর পিতা মশুল্লম, মশুল্লমের পিতা হোদবিয, হোদবিযর পিতা হস্নূয,
Verse 8: য়িরোহমের পুত্র ছিল য়িব্নিয, এলা ছিল উষির পুত্র, উষি ছিল মিখ্রির পুত্র, মশুল্লম ছিল শফটিয়র পুত্র, শফটিয় ছিল রূযেলের পুত্র এবং রূযেল ছিল য়িব্নিযর পুত্র|
Verse 9: বিন্যামীনদের পারিবারিক ইতিহাস থেকে জানা যায়, এই পরিবারের মোট 956 জন জেরুশালেমে বাস করতেন এবং এঁরা সকলেই নিজেদের পারিবারিক নেতা ছিলেন|
Verse 10: যাজকদের মধ্যে জেরুশালেমে বাস করতেন য়িদযিয, য়িহোযারীব, যাখীন এবং হিল্কিয়র পুত্র অশূরীয়|
Verse 11: হিল্কিয় ছিলেন মশুল্লমের পুত্র, তাঁর পিতা ছিলেন সাদোক| সাদোকের পিতা মরাযোত, তাঁর পিতা অহীটূব| অহীটূব ঈশ্বরের মন্দিরের এক জন গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলেন|
Verse 12: এঁরা ছাড়াও বাস করতেন: অদাযার পিতা য়িরোহম, তাঁর পিতা পশ্হূর, তাঁর পিতা মল্কিয়, আর অদীযেলের পুত্র মাসয, অদীযেলের পিতা য়হসেরা, তাঁর পিতা মশুল্লুম, তাঁর পিতা মশিল্লমীত ও মশিল্লমীতের পিতা ইম্মের প্রমুখ|
Verse 13: সব মিলিয়ে যাজকদের সংখ্যা ছিল 1,760 জন| এঁরা সকলে ঈশ্বরের মন্দিরে সেবার জন্য নিযুক্ত ও নিজেদের পরিবারের নেতা ছিলেন|
Verse 14: লেবীয় পরিবারের মধ্যে যাঁরা জেরুশালেমে বাস করতেন তাঁদের তালিকা নিম্নরূপ: শময়িয়র পিতা হশূব, তাঁর পিতা অস্রীকাম, তাঁর পিতা মরারির উত্তরপুরুষ হশবিয|
Verse 15: এছাড়াও জেরুশালেমে থাকতেন বকবকর, হেরশ, গালল আর মত্তনিয়| মত্তনিয় ছিলেন মীখার পুত্র, মীখা সিখ্রির পুত্র, সিখ্রি আসফের পুত্র|
Verse 16: ওবদিয ছিলেন শময়িয়র পুত্র, শময়িয় গাললের পুত্র, গালল য়িদূথূনের পুত্র, য়িদূথূন বেরিখিয়র পুত্র, বেরিখিয় আসার পুত্র আর আসা ছিল ইল্কানার পুত্র| বেরিখিয় নটোফার লোকদের কাছাকাছি ছোট শহরগুলোয বসবাস করতেন|
Verse 17: দ্বাররক্ষীদের মধ্যে জেরুশালেমে বাস করতেন শল্লুম, অক্কুব, টল্মোন, অহীমান এবং তাঁদের আত্মীয়রা| শল্লুম ছিলেন এঁদের নেতা|
Verse 18: এঁরা ছিলেন লেবি পরিবারগোষ্ঠীর সদস্য এবং পূর্বদিকে রাজদ্বারের পাশে দাঁড়াতেন|
Verse 19: শল্লুম ছিলেন কোরির পুত্র, কোরি ইবীযাসফের পুত্র, ইবীযাসফ কোরহের পুত্র ছিলেন| শল্লুম এবং তাঁর ভাইরা ছিলেন কোরহ পরিবারের সদস্য এবং তাঁদের পূর্বপুরুষদের মতোই তাঁরাও পবিত্র তাঁবুর দরজায পাহারা দিতেন|
Verse 20: অতীতে ইলিয়াসরের পুত্র পীনহস মন্দিরের দ্বার রক্ষীদের তত্ত্বাবধান করতেন| প্রভু তাঁর সহায় ছিলেন|
Verse 21: মশেলেমিযর পুত্র সখরিয়ও পবিত্র তাঁবুর দ্বাররক্ষীর কাজ করতেন|
Verse 22: সব মিলিয়ে 212 জন ব্যক্তি পবিত্র তাঁবুর প্রবেশ পথগুলো পাহারা দিতেন| এদের সকলের নামই তাদের পারিবারিক ইতিহাসে লেখা আছে| এঁরা সকলে বিশ্বাসী ছিলেন বলেই ভাব্বাদী দায়ূদ ও শমূযেল তাঁদের ও
Verse 23: তাঁদের উত্তরপুরুষদের প্রভুর গৃহ ও পবিত্র তাঁবুর প্রবেশ পথ পাহারার কাজে নিযুক্ত করেছিলেন|
Verse 24: উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সব মিলিয়ে মোট চারটি প্রবেশ-পথ ছিল|
Verse 25: প্রায়ই দ্বাররক্ষীদের আত্মীয়রা তাদের ছোট ছোট শহরতলী থেকে এসে এঁদের 7 দিনের জন্য সাহায্য করতেন|
Verse 26: লেবীয় পরিবারের চারজন এই সমস্ত দ্বাররক্ষীদের নেতা ছিলেন| এঁদের সকলেরই কাজ ছিল ঈশ্বরের মন্দিরের ঘর-দোরের যত্ন নেওয়া ও মন্দিরের ধনসম্পদ রক্ষা করা|
Verse 27: সারা রাত ধরে তাঁরা মন্দির পাহারা দিতেন এবং তারপর সকালে ঈশ্বরের মন্দিরের দরজা খুলে দিতেন|
Verse 28: কিছু দ্বার রক্ষীদের কাজ ছিল মন্দিরের নিত্য ব্যবহৃত থালার হিসেব রাখা| এঁরা এই সমস্ত থালা বাইরে আনা ও নিয়ে যাওয়ার সময়ে গুনে রাখতেন|
Verse 29: কিছু দ্বার রক্ষী আসবাবপত্র, বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত থালা ছাড়াও মযদা, দ্রাক্ষারস, তেল, ধুপধূনো ও বিশেষ তেলেরতুদেখাশোনা করত|
Verse 30: কিন্তু যাজকরাই ব্যবহৃত সুগন্ধী তেলের দেখাশোনা করতেন|
Verse 31: কোরহ পরিবারের শল্লুমের বড় ছেলে মত্তিথিয় নামে জনৈক লেবীয় হোমের জন্য ব্যবহৃত রুটি সেঁকার দায়িত্বে ছিলেন|
Verse 32: কোরহ পরিবারের কিছু দ্বার রক্ষীর কাজ ছিল বিশ্রামের দিনে য়ে সমস্ত রুটি টেবিলে পরিবেশন করা হত সেগুলি প্রস্তুত করা|
Verse 33: য়ে সমস্ত লেবীয়রা গান গাইতেন এবং তাঁদের পরিবারের নেতা ছিলেন তাঁরা মন্দিরের ভেতরে ঘরে বাস করতেন| সেহেতু তাঁদের সারা দিন সারা রাত মন্দিরের কাজ করতে হত য়েহেতু তাঁদেরকে অন্য কোন কাজ করতে হত না|
Verse 34: পারিবারিক ইতিহাসে জেরুশালেমে বসবাসকারী এই সমস্ত লেবীয়দের তাঁদের পরিবারের নেতা হিসেবে উল্লেখ করা আছে|
Verse 35: গিবিয়োনের পিতা যিয়ীয়েল গিবিয়োনে বাস করতেন| তাঁর স্ত্রীর নাম ছিল মাখা|
Verse 36: তাঁদের পুত্রদের নাম যথাএমে অব্দোন, সূর, কীশ, বাল, নের, নাদব,
Verse 37: গাদোর, অহিযো, সখরিয় ও মিক্লোত্|
Verse 38: মিক্লোতের পুত্র ছিল শিমিযাম| য়িযীযেলের পরিবারের সকলেই তাঁদের আত্মীয়দের কাছাকাছি জেরুশালেমে বাস করতেন|
Verse 39: নেরের পুত্রের নাম ছিল কীশ, কীশের পুত্রের নাম শৌল, আর শৌলের পুত্রদের নাম ছিল য়োনাথন, মল্কীশূয, অবীনাদব ও ইশ্বাল|
Verse 40: য়োনাথনের পুত্রের নাম ছিল মরিব্-বাল আর পৌত্রের নাম মীখা|
Verse 41: মীখার পুত্রদের নাম ছিল পিথোন, মেলক, তহরেয আর আহস|
Verse 42: আহসের পুত্র ছিল যারঃ যারের পুত্ররা ছিল আলেমত্, অস্মাবত্ এবং সিম্রি| সিম্রি ছিল মোত্সার পিতা|
Verse 43: মোত্সার পুত্রের নাম বিনিযা, বিনিয়ার পুত্রের নাম রফায, রফাযের পুত্রের নাম ছিল ইলীয়াসা আর ইলীয়াসার পুত্রের নাম আত্সেল|
Verse 44: আত্সেলের ছয় পুত্রের নাম ছিল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিযরিয, ওবদিয আর হানান|