1 Chronicles - Chapter 27

Verse 1: রাজার সৈন্যবাহিনীতে য়ে সমস্ত ইস্রায়েলীয়রা কাজ করতেন এবারে তার একটা তালিকা দেওয়া যাক| 24,000 সেনার এক একটি দল প্রতি মাসে একটা দল হিসেবে সারা বছর জুড়ে কাজে নিযুক্ত থাকত| এই দলে পরিবারের নেতা থেকে শুরু করে সেনাপতি, সৈন্যাধ্যক্ষ, সাধারণ সান্ত্রী সবাই থাকত|

Verse 2: বছরের প্রথম মাসে 24,000 সৈন্যর য়ে দলটি কাজ করত তাদের দায়িত্বে থাকতেন পেরসের উত্তরপুরুষ সব্দীযেলের পুত্র যাশবিযাম|

Verse 3: প্রথম মাসে যাশবিযাম সৈন্যাধ্যক্ষ হিসেবে কাজ করতেন|

Verse 4: দ্বিতীয় মাসের দলটির দায়িত্বে থাকতেন অহোহর দোদয| তাঁর দলে 24,000 লোক ছিল|

Verse 5: তৃতীয় মাসের সেনাপতি ছিলেন নেতৃস্থানীয যাজক যিহোয়াদার পুত্র বনায়| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 6: তাঁকে পরিচালনার কাজে তাঁর পুত্র অম্মীষাবাদ সাহায্য করতেন| বনায় ছিলেন সেই তিরিশ জন বীর যোদ্ধার অন্যতম|

Verse 7: চতুর্থ মাসের সেনাপতি ছিলেন য়োয়াবের ভাই অসাহেল| তাঁর পরে তাঁর পুত্র সবদিয় এই দায়িত্ব নিয়েছিলেন| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 8: পঞ্চম মাসের সেনাপতি হিসেবে কাজ করেছিলেন সেরহ পরিবারের শমহূত্‌| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 9: ষষ্ঠ মাসে সৈন্যদল পরিচালনা করতেন তকোযার ইক্কেশের পুত্র ঈরা| তাঁর দলে 24 ,000 পুরুষ ছিল|

Verse 10: সপ্তম মাসের দায়িত্বে ছিলেন ইফ্রয়িমের উত্তরপুরুষের পলোনার অধিবাসী হেলস| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 11: অষ্টম মাসের দায়িত্বে ছিলেন হূশাতের অধিবাসী সেরহ পরিবারের সিব্বখয| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 12: নবম মাসের দায়িত্বে ছিলেন অনাথোতের বিন্যামীন পরিবারগোষ্ঠীর অবীযেষর| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 13: নটোফাতের সেরহ পরিবারের মহরযের দায়িত্ব ছিল দশম মাসের সৈন্যদল পরিচালনা করা| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 14: পিরিযাথোনের ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর বনায় একাদশ মাসে সৈন্যদল পরিচালনা করতেন| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 15: এবং দ্বাদশ মাসে সৈন্যদল পরিচালনা করতেন নটোফাতের অত্‌নিয়েল পরিবারের হিল্দয| তাঁর দলে 24,000 পুরুষ ছিল|

Verse 16: ইস্রায়েলের বিভিন্ন পরিবারগোষ্ঠীর নেতারা ছিলেন:রূবেণের বংশে: সিখ্রির পুত্র ইলীযেষর, শিমিযোন বংশে: মাখার পুত্র শফটিয়|

Verse 17: লেবির বংশে: কমূযেলের পুত্র হশবিয, হারোণ বংশে: সাদোক|

Verse 18: যিহূদার বংশে: ইলীহূ নামে দায়ূদের জনৈক ভাই| ইষাখরের বংশে: মীখায়েলের পুত্র অম্রি|

Verse 19: সবূলূনের বংশে: ওবদিযর পুত্র য়িশ্ামাযয, নপ্তালির বংশে: অস্রীযেলের পুত্র য়িরেমোত্‌|

Verse 20: ইফ্রয়িম বংশে: অসযিযের পুত্র হোশেয, পশ্চিম মনঃশিতে: পদাযের পুত্র য়োয়েল|

Verse 21: এবং পূর্ব মনঃশিতে: সখরিয়র পুত্র য়িদ্দো, বিন্যামীন বংশে: অব্নেরের পুত্র যাসীযেল এবং

Verse 22: দান বংশের নেতা ছিলেন য়িরোহমের পুত্র অসরেল|ইহারাই ইস্রায়েল পরিবারগোষ্ঠীর নেতা ছিল|

Verse 23: রাজা দায়ূদ ইস্রায়েলের জনসংখ্যা গণনা করবেন বলে মনস্থির করেছিলেন| কিন্তু ইস্রায়েলের জনসংখ্যা প্রায় গণনার অতীত ছিল কারণ ঈশ্বর বলেছিলেন, মহাকাশের অগণিত নক্ষত্রের মতোই তিনি ইস্রায়েলের জনসংখ্যা বৃদ্ধি করবেন| দায়ূদ কেবলমাত্র 20 বছর বা তার বেশি বয়সের যারা ইস্রায়েলে বাস করত তাদের গণনা করেছিলেন|

Verse 24: সরূযার পুত্র য়োয়াবকে দিয়ে তাদের জনসংখ্যা গণনার কাজ শুরু করেছিলেন, কিন্তু তাও শেষ হয়নি| এর ফলে ঈশ্বর লোকদের প্রতি রুদ্ধ হয়েছিলেন; য়ে কারণে ‘রাজা দায়ূদের ইতিহাস’ গ্রন্থে ইস্রায়েলের কোন জনসংখ্যার উল্লেখ করা হয় নি|

Verse 25: রাজসম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব য়াঁদের ওপর দেওয়া হয়েছিল তাঁদের তালিকা নিম্নরূপ:অদীযেলের পুত্র অস্মাবত্‌ ছিলেন রাজার কোষাধ্যক্ষ| গ্রাম, দুর্গ ও ছোট শহরগুলোর কোষাগারের দায়িত্বে ছিলেন উষিযের পুত্র য়োনাথন|

Verse 26: কলূবের পুত্র ইষ্রি কৃষকদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন|

Verse 27: রামার শিমিযির কাজ ছিল রাজার দ্রাক্ষা ক্ষেতগুলোর রক্ষণাবেক্ষণ করা| এই সমস্ত ক্ষেত থেকে য়ে দ্রাক্ষারস প্রস্তুুত হত শিফমের সব্দি তার রক্ষণাবেক্ষণ ও তদারকি করতেন|

Verse 28: গদেরের বাল-হানন পশ্চিমের পার্বত্য অঞ্চলের জলপাই গাছগুলি এবং সুকমোরাগাছগুলি রক্ষণাবেক্ষণ করতেন| তেলের ভাঁড়ার সামলাতেন য়োযাশ|

Verse 29: শারোণের আশেপাশের গবাদি পশুর দায়িত্ব ছিল সিট্রযের ওপর| অদ্লযের পুত্র শাফট ছিলেন সমভূমিতে য়ে সমস্ত গবাদি পশু চরে বেড়ায় তার দায়িত্বে|

Verse 30: উট তদারকির দায়িত্ব ছিল ইশ্মায়েলের ওবীলের ওপর| গাধার তদারকিতে ছিলেন মেরোণোথের য়েহদিয|

Verse 31: মেষ চরাতেন হাগরের যাসীষ|এই সমস্ত লোকরা ছিলেন নেতা যারা রাজা দায়ূদের সম্পত্তি দেখাশোনা করতেন|

Verse 32: দায়ূদের কাকা য়োনাথন ছিলেন বিচক্ষণ পরামর্শদাতা ও লেখক| হক্মোনির পুত্র য়িহীযেল রাজপুত্রদের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন|

Verse 33: অহীথোফল ছিলেন রাজার মন্ত্রণাদাতা এবং অর্কীয হূশয় ছিলেন রাজার বন্ধু|

Verse 34: পরবর্তীকালে মন্ত্রণাদাতা হিসেবে অহীথোফলের জায়গা নিয়েছিলেন বনায়ের পুত্র যিহোয়াদা আর অবিযাথর| সেনাবাহিনীর অধ্যক্ষর দায়িত্বে ছিলেন য়োয়াব|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories