Verse 1: দায়ূদের কয়েকটি পুত্রের জন্ম হয়েছিল হিব্রোণ শহরে| তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ:দায়ূদের প্রথম পুত্রের নাম অথোন| তাঁর মা ছিলেন য়িষ্রিযেলের অহীনোযম|দায়ূদের দ্বিতীয় পুত্র দানিয়েলের মা ছিলেন যিহূদার কর্মিলের অবীগল|
Verse 2: দায়ূদের তৃতীয় পুত্র অবশালোমের মা গশূররাজ তল্মযের কন্যা মাখা|চতুর্থ পুত্র আদোনিয়র মায়ের নাম ছিল হগীত|
Verse 3: পঞ্চম পুত্র, শফটিয়র মায়ের নাম ছিল অবীটল|ষষ্ঠ পুত্র যিত্রিয়মের মায়ের নাম ছিল ইগ্ল্লা, দায়ূদের স্ত্রী|
Verse 4: হিব্রোনে তাঁর এই ছয় পুত্রের জন্ম হয়| মহারাজ দায়ূদ হিব্রোণে সাত বছর ছয় মাস রাজত্ব করেছিলেন| আর তিনি জেরুশালেমে মোট 33 বছর রাজত্ব করেন|
Verse 5: জেরুশালেমে তাঁর য়ে সমস্ত পুত্র জন্মগ্রহণ করে তারা হল:অম্মীয়েলের কন্যা বত্সেবার গর্ভে শিমিয়, শোব্ব, নাথন এবং শলোমন প্রমুখ চার পুত্র|
Verse 6: এছাড়া য়িভর, ইলীশূয়া, ইলীফেলট,
Verse 7: নোগহ, নেফগ, যাফিয়, ইলীশামা,
Verse 8: ইলীয়াদা ও ইলীফেলট নামে দায়ূদের আরো নয় পুত্র ছিল|
Verse 9: উপপত্নীদের সঙ্গে মিলনের ফলেও দায়ূদের বেশ কয়েকটি সন্তান হয়| আর তামর নামে তাঁর একটা কন্যাও ছিল|
Verse 10: শলোমনের পুত্রের নাম রহবিয়াম, রহবিয়ামের পুত্রের নাম অবিয়, অবিয়র পুত্রের নাম আসা, আসার পুত্রের নাম য়িহোশাফট,
Verse 11: যিহোশাফটের পুত্রের নাম ছিল য়োরাম, য়োরামের পুত্রের নাম অহসিয়, অহসিয়র পুত্রের নাম য়োয়াশ,
Verse 12: যোয়াশের পুত্রের নাম অমত্সিয়, অমত্সিয়র পুত্রের নাম অসরিয়, অসরিয়র পুত্রের নাম য়োথম,
Verse 13: য়োথমের পুত্রের নাম আহস, আহসের পুত্রের নাম হিষ্কিয়, হিষ্কিয়র পুত্রের নাম মনঃশি,
Verse 14: মনঃশির পুত্রের নাম আমোন আর আমোনের পুত্রের নাম য়োশিয়|
Verse 15: 5য়োশিয়র বংশধরদের তালিকা নিম্নরূপ: তাঁর প্রথম পুত্রের নাম য়োহানন, দ্বিতীয় পুত্রের নাম য়িহোযাকীম, তৃতীয় পুত্রের নাম সিদিকিয, চতুর্থ পুত্রের নাম শল্লুম|
Verse 16: য়িহোযাকীমের পুত্রদের নাম ছিল য়িকনিয আর সিদিকিয|
Verse 17: য়িকনিয বাবিলে বন্দী হবার পর তাঁর পুত্রদের তালিকা নিম্নরূপ: শল্টীযেল,
Verse 18: মল্কীরাম, পদায, শিনত্সর, য়িকমিয, হোশামা ও নদবিয|
Verse 19: পদাযের পুত্রদের নাম সরুব্বাবিল আর শিমিযি| মশুল্লম আর হনানিয হল সরুব্বাবিলের দুই পুত্র; তাঁদের শলোমীত্ নামে এক বোনও ছিল|
Verse 20: হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয, যুশব-হেষদ নামে সরুব্বাবিলের আরো পাঁচজন পুত্র ছিল|
Verse 21: হনানিযর পুত্রের নাম পলটিয| পলটিযর পুত্রের নাম য়িশাযাহ| য়িশাযাহর পুত্রের নাম রফায, রফাযের পুত্রের নাম অর্ণন, অর্ণনের পুত্রের নাম ওবদিয আর ওবদিযর পুত্রের নাম শখনিয|
Verse 22: শখনিযর পুত্র শময়িয়; এবং শময়িয়ের পুত্র হটূশ, য়িগাল, বারীহ, নিযরিয আর শাফট মোট ছয় জন|
Verse 23: ইলীযৈনয়, হিষ্কিয় আর অস্রীকাম নামে নিযরিযর তিনটি পুত্র ছিল|
Verse 24: আর ইলীযৈনযের হোদবিয, ইলীয়াশীব, পলাযঃ অক্কুব, য়োহানন, দলায আর অনানি নামে সাত পুত্র ছিল|