Verse 1: হে পৃথিবী, প্রভুর উদ্দেশ্যে গান গাও!
Verse 2: যখন তুমি প্রভুর সেবা কর তখন আনন্দিত থেকো! আনন্দ গীত গাইতে গাইতে প্রভুর সামনে এসো!
Verse 3: এটা জেনো য়ে প্রভুই ঈশ্বর| তিনিই আমাদের সৃষ্টি করেছেন| আমরা তাঁরই মেষের পাল|
Verse 4: ধন্যবাদের গীত গাইতে গাইতে তাঁর শহরে এসো| প্রশংসা গীত গাইতে গাইতে তাঁর মন্দিরে এসো| তাঁকে সম্মান কর, তাঁর নামকে ধন্য কর|
Verse 5: প্রভু ভালো! তাঁর ভালোবাসা চিরন্তন| আমরা সর্বদাই তাঁর ওপর আস্থা রাখতে পারি!