Verse 1: ঈশ্বর, আমি প্রস্তুত, আমার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আপনার প্রশংসা গান করার জন্য আমি প্রস্তুত|
Verse 2: হে বীণা এবং অন্যান্য তন্ত্রবাদ্য, সূর্য়কে জাগিয়ে দাও!
Verse 3: হে প্রভু, বিভিন্ন জাতির মধ্যে আমরা আপনার প্রশংসা করবো| অন্যান্য লোকদের মাঝে আমরা আপনার প্রশংসা করবো|
Verse 4: হে প্রভু, আপনার প্রেম আকাশের চেয়ে উঁচু| আপনার প্রেম উচ্চতম মেঘের চেয়েও উঁচুতে অবস্থিত|
Verse 5: হে ঈশ্বর, স্বর্গের ওপের উঠুন! সারা বিশ্বকে আপনার মহিমা দেখতে দিন|
Verse 6: হে ঈশ্বর, আপনার মিত্রদের রক্ষার জন্য এটা করুন| আমার প্রার্থনার উত্তর দিন এবং আপনার পরাক্রমী শক্তি ব্যবহার করুন|
Verse 7: ঈশ্বর তাঁর মন্দিরে বলেছেন, “আমি যুদ্ধে জয়ী হবো এবং জয় করে সুখী হবো! আমার লোকজনদের মধ্যে আমি এই ভূখণ্ড ভাগ করে দেবো| আমি ওদের শিখিম উপত্যকা দেবো| আমি ওদের সুক্কোত উপত্যকা দেবো|
Verse 8: গিলিয়দ ও মনঃশিও আমার থাকবে| ইফ্রযিম আমার শিরস্ত্রাণ হবে| যিহূদা হবে আমার বিচারদণ্ড|
Verse 9: মোযাব আমার পা ধোযার পাত্র হবে| ইদোম হবে আমার পাদূকাবাহক দাস| আমি পলেষ্টীয়দের পরাজিত করবো এবং জয়ধ্বনি দেবো|”
Verse 10: কে আমাকে শত্রুর দূর্গে নেতৃত্ব দেবে? কে আমাকে ইদোমের বিরুদ্ধে লড়াই করতে নেতৃত্ব দেবে?
Verse 11: ঈশ্বর একমাত্র আপনিই আমাদের সাহায্য করতে পারেন| কিন্তু আপনি আমাদের ত্যাগ করেছেন! আপনি আমাদের সৈন্যদের সঙ্গে যান নি!
Verse 12: ঈশ্বর আমাদের শত্রুদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন! লোকেরা আমাদের সাহায্য করতে পারবে না!
Verse 13: একমাত্র ঈশ্বরই আমাদের শক্তিশালী করে তুলতে পারেন| ঈশ্বরই আমাদের শত্রুদের পরাজিত করতে পারেন!