Psalms - Chapter 118

Verse 1: প্রভুকে সম্মান কর, কারণ তিনিই ঈশ্বর| তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!

Verse 2: ইস্রায়েল এই কথা বল, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”

Verse 3: যাজকরা তোমরা বল, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”

Verse 4: তোমরা লোকেরা যারা প্রভুকে উপাসনা কর, তোমরা বলো, “তাঁর প্রকৃত প্রেম চির প্রবহমান থাকে!”

Verse 5: আমি সমস্যায় পড়েছিলাম তাই সাহায্যের জন্য আমি প্রভুকে ডেকেছিলাম| প্রভু আমায় উত্তর দিয়েছেন এবং আমায় মুক্ত করেছেন|

Verse 6: আমার সঙ্গে প্রভু আছেন, তাই আমি ভয় পাবো না| লোকেরা আমাকে আহত করার জন্য কিছু করতে পারে না|

Verse 7: প্রভুই আমার সহায়| আমি আমার শত্রুদের পরাজিত দেখবো|

Verse 8: মানুষকে বিশ্বাস করার থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো|

Verse 9: তোমাদের নেতাদের বিশ্বাস করা থেকে প্রভুকে বিশ্বাস করা অনেক ভালো|

Verse 10: বহু শত্রু আমাকে ঘিরে ধরেছিল| কিন্তু প্রভুর শক্তির দ্বারা আমি আমার শত্রুদের পরাজিত করেছি|

Verse 11: আমার শত্রুরা ক্রমাগত আমায় ঘিরেই যাচ্ছিল| প্রভুর শক্তির সাহায্যে আমি ওদের পরাজিত করেছি|

Verse 12: ঝাঁক ঝাঁক মৌমাছির মত শত্রুরা আমায় ঘিরে ধরেছিলো| কিন্তু দ্রুত জ্বলনশীল ঝোপের মত ওরা শেষ হয়ে গিয়েছিলো| প্রভুর শক্তি দিয়ে আমি ওদের পরাজিত করেছি|

Verse 13: আমার শত্রুরা আমায় আক্রমণ করেছিলো এবং আমাকে প্রায় শেষ করে দিয়েছিলো| কিন্তু প্রভু আমায় সাহায্য করেছিলেন|

Verse 14: প্রভুই আমার শক্তি এবং আমার জয়গান! প্রভু আমায় রক্ষা করেন!

Verse 15: ধার্ম্মিক লোকেদের বাড়ীতে তুমি এই বিজয় উত্সব শুনতে পাবে| প্রভু আবার তাঁর মহান শক্তি প্রদর্শন করলেন|

Verse 16: প্রভুর বাহুগুলি জয়ে উত্তোলিত| তিনি আবার একবার তাঁর মহান শক্তি দেখালেন|

Verse 17: আমি মরবো না, আমি বেঁচে থাকবো এবং প্রভু কি করেছেন তা আমি বলবো|

Verse 18: প্রভু আমায় শাস্তি দিয়েছেন, কিন্তু তিনি আমায় মরতে দেন নি|

Verse 19: ন্যাযের সিংহদ্বারগুলি আমার জন্য খুলে যাও, আমি প্রভুর উপাসনা করতে ভেতরে আসবো|

Verse 20: ওইগুলো প্রভুর দ্বার| একমাত্র ধার্ম্মিক লোকরাই ওর মধ্যে দিয়ে য়েতে পারে|

Verse 21: হে প্রভু, আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য এবং আমাকে রক্ষা করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই|

Verse 22: য়ে পাথরটিকে স্থপতিরা চায় নি, সেটাই হয়ে গেল মুখ্য প্রস্তর|

Verse 23: প্রভু এটি করেছেন এবং এটি দেখতে অদ্ভুত লাগছে!

Verse 24: আজকের দিন সেই দিন যা প্রভু সৃষ্টি করেছেন| আজ আমাদের আনন্দ করতে দিন, সুখী হতে দিন|

Verse 25: লোকেরা বললো, “প্রভুর প্রশংসা কর! প্রভু আমাদের রক্ষা করেছেন!”

Verse 26: সেই লোকটিকে স্বাগত জানাও, য়ে প্রভুর নাম নিয়ে আসছে|” যাজকরা উত্তর দিয়েছিলো, “আমরা তোমাকে প্রভুর গৃহে স্বাগত জানাই!”

Verse 27: প্রভুই ঈশ্বর এবং তিনি আমাদের গ্রহণ করেন| বলির জন্য একটা মেষ বাঁধ এবং সেটাকে বেদীর কোণে নিয়ে চল|”

Verse 28: প্রভু, আপনিই আমার ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিই| আমি আপনার প্রশংসা করি!

Verse 29: প্রভুর প্রশংসা কর! কারণ তিনি মঙ্গলময়| তাঁর প্রকৃত প্রেম চিরন্তন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories