Psalms - Chapter 37

Verse 1: দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না| যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হযো না|

Verse 2: মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত, যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়|

Verse 3: যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর, তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে|

Verse 4: প্রভুর সেবা করে নিজে উপভোগ কর এবং তাহলে তোমার যা প্রযোজন, তিনি তোমায় তাই দেবেন|

Verse 5: প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর, যা করার তিনি তাই করবেন|

Verse 6: প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি মধ্যাহ্নের সূর্য়্য়ের মত উজ্জ্বল করুন|

Verse 7: প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর| মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হযো না| দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না|

Verse 8: ক্রুদ্ধ হযো না! রাগে আত্মহারা হয়ে য়েও না! এতখানি হতাশ হয়ে য়েও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়|

Verse 9: কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে|

Verse 10: খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না| তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!

Verse 11: বিনযী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে|

Verse 12: মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে| ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে|

Verse 13: কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন| ওদের য়ে কি হবে, তা তিনি দেখতে পান|

Verse 14: মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয, ওদের তীর তাক করে| ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়| সত্‌ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়.

Verse 15: কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে, ওদের তীরও ভেঙ্গে যাবে|

Verse 16: মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে মুষ্টিমেয কিছু সত্‌ লোক অনেক ভালো|

Verse 17: কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে| কিন্তু প্রভু সত্‌ লোকদের প্রতি যত্ন নেন|

Verse 18: খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন| ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে|

Verse 19: সংকট এলে সত্‌ লোকরা হতাশ হবে না| দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে|

Verse 20: কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে| ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে| ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে|

Verse 21: একজন দুষ্ট লোক খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরত্‌ দেয় না| কিন্তু ভালো লোক মুক্ত হাতে অপরকে দেয়|

Verse 22: একজন ভালো লোক যদি লোকদের আশীর্বাদ করে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে| যদি সে অন্য়ের খারাপ চায়, তাহলে তারা ধ্বংসপ্রাপ্ত হবে|

Verse 23: য়ে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন| প্রভু তাকে পড়ে য়েতে দেন না|

Verse 24: যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে, প্রভু সেই সৈন্য়ের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন|

Verse 25: একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি| আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি| ভালো মানুষের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি|

Verse 26: একজন সত্‌ লোক মুক্ত হাতে অন্যকে দেয়| সত্‌ লোকদের সন্তানরা আশীর্বাদের মত|

Verse 27: যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর, তুমি অনন্তকাল বেঁচে থাকবে|

Verse 28: প্রভু ন্যায় ভালবাসেন| সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না| প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন| কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন|

Verse 29: সত্‌ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে| সেখানে তারা চিরদিন বাস করবে|

Verse 30: একজন সত্‌ লোক সর্বদাই সুপরামর্শ দেয়| সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়|

Verse 31: তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে| তাই সে সত্‌ পথে বাঁচা থেকে বিরত হবে না|

Verse 32: কিন্তু দুষ্ট লোকরা সব সময় সত্‌ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে|

Verse 33: সত্‌ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সত্‌ লোকদের ত্যাগ করেন না| ঈশ্বর কখনই সত্‌ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না|

Verse 34: ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর| যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন, তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে|

Verse 35: আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম য়ে ছিল ক্ষমতাশালী| তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ|

Verse 36: পরে আমি সেই পথে গিয়েছি| আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি|

Verse 37: সত্‌ এবং পবিত্র হও| শান্তিপ্রিয লোকরা অনেক উত্তরপুরুষ পাবে|

Verse 38: কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে| এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে|

Verse 39: প্রভু সত্‌ লোকেদের রক্ষা করেন| সত্‌ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়|

Verse 40: প্রভু সত্‌ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন| সত্‌ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories