Verse 1: প্রভু যখন আমার প্রার্থনা শোনেন, তখন আমার ভালো লাগে|
Verse 2: আমি যখন সাহায্যের জন্য ডাকি তখন তিনি আমার কথা শুনলে আমার ভালো লাগে|
Verse 3: আমি প্রায় মৃত হয়ে গিয়েছিলাম! আমার চার দিকে মৃত্যুর দড়িগুলো জড়ানো ছিল| কবর আমার ওপর ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে| আমি সংকটযুক্ত ও দুঃখিত হলাম|
Verse 4: তখন আমি প্রভুর নামকে আমন্ত্রণ করলাম| আমি বলেছিলাম “প্রভু, আমায় রক্ষা করুন!”
Verse 5: প্রভু মঙ্গলময় এবং করুণাময়| ঈশ্বর দয়াময়|
Verse 6: প্রভু অসহায় মানুষের যত্ন নেন| আমি সহায়হীন ছিলাম, প্রভু আমায় রক্ষা করেছেন|
Verse 7: হে আমার আত্মা, তোমার বিশ্রামের স্থানে ফিরে এস! প্রভু তোমার সম্পর্কে যত্ন নেবেন|
Verse 8: হে ঈশ্বর, আপনি আমার আত্মাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন এবং আপনি আমার অশ্রু নিবারণ করেছেন| আপনি আমায় পতন থেকে রক্ষা করেছেন|
Verse 9: জীবিতদের রাজ্য়ে, আমি প্রভুর সেবা অব্যাহত রাখব|
Verse 10: যখন আমি বলেছি, “আমি ধ্বংস হয়ে গেছি” তখনও আমি বিশ্বাস করে চলেছি|
Verse 11: হ্যাঁ, যখন আমি বিমর্ষ ছিলাম, তখন বলেছিলাম, “সব লোকই মিথ্যাবাদী|”
Verse 12: আমি প্রভুকে কি আর দিতে পারি? আমার যা কিছু আছে সবই প্রভু দিয়েছেন!
Verse 13: তিনি আমায় রক্ষা করেছেন, তাই আমি তাঁকে পেয নৈবেদ্য উত্সর্গ করবো| আমি প্রভুর নাম আমন্ত্রণ করবো|
Verse 14: যা প্রতিশ্রুতি দিয়েছি, প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|
Verse 15: প্রভুর অনুগামীদের একজনের মৃত্যু প্রভুর কাছে খুবই গুরুত্বপূর্ণ| প্রভু, আমি আপনার একজন দাস!
Verse 16: আমি আপনার দাস, আমি আপনারই এক দাসীর সন্তান| প্রভু, আপনিই আমার প্রথম শিক্ষক ছিলেন!
Verse 17: আমি আপনাকে ধন্যবাদ উত্সর্গ করবো| আমি প্রভুর নাম স্মরণ করবো|
Verse 18: যা প্রতিশ্রুতি দিয়েছি প্রভুকে আমি তা দেবো| আমি এখন তাঁর সকল লোকের সামনে যাবো|
Verse 19: আমি জেরুশালেমের মন্দিরে যাবো| প্রভুর প্রশংসা কর|