Verse 1: প্রভু, আপনি এত দূরে থাকেন কেন? সমস্যা জর্জরিত মানুষ আপনাকে দেখতে পায় না|
Verse 2: অহঙ্কারী এবং দুষ্ট লোকরা মন্দ ফন্দি আঁটছে এবং তারা দরিদ্র লোকেদের আঘাত করে|
Verse 3: মন্দ লোকরা যা চায় তার বড়াই করে| ঐসব লোভী লোকরা ঈশ্বরের নিন্দা করে| এই ভাবেই মন্দ লোকেরা প্রকাশ করে য়ে তারা প্রভুকে ঘৃণা করে|
Verse 4: মন্দ লোকরা ঈশ্বরকে অনুসরণ করার ক্ষেত্রে অতিরিক্ত দাম্ভিক| তারা রাশি রাশি মন্দ ফন্দি আঁটে| তারা এমনভাব করে য়েন ঈশ্বরের কোন অস্তিত্ব নেই|
Verse 5: মন্দ লোকরা সর্বদাই কুটিল কাজকর্ম করে| এমনকি তারা ঈশ্বরের বিধিসকল ও মহান শিক্ষামালাকে লক্ষ্য করে না|ঈশ্বরের শত্রুরা তাঁর শিক্ষামালাকে উপেক্ষা করে|
Verse 6: ঐসব লোকজন মনে করে, কোনদিন ওদের খারাপ কিছু হবে না| তারা বলে, “আমরা সব দিনই মজা করবো আমাদের কোন শাস্তি হবে না|”
Verse 7: ঐসব লোকরা সর্বদা অভিশাপ দিচ্ছে| অন্যান্য লোকজন সম্পর্কে তারা সর্বদাই কটু ও মিথ্যা কথা বলে চলেছে| সর্বদাই তারা অহিতকর কাজ করার ফন্দি আঁটে|
Verse 8: ঐসব লোক অন্যান্য লোকদের ধরার জন্য গোপন স্থানে লুকিয়ে থাকে| তারা লুকিয়ে থাকে, মানুষকে আঘাত করার জন্য খুঁজতে থাকে| নির্দোষ লোকদের ওরা হত্যা করে|
Verse 9: মন্দ লোকরা সেই সব সিংহের মত যারা তাদের আহার্য় পশুকে ধরার জন্য ঘাপটি মেরে অপেক্ষা করতে থাকে| তারা দরিদ্র লোকদের আক্রমণ করে| মন্দ লোকদের তৈরী ফাঁদে দরিদ্র লোকরা ধরা পড়ে|
Verse 10: ঐসব লোক হতভাগ্য ও বিড়ম্বিত মানুষকে বার বার আঘাত করে|
Verse 11: এই কারণে ভাগ্যহত লোকরা ভাবে, “ঈশ্বর আমাদের ভুলেই গেছেন! আমাদের থেকে তিনি চিরদিনের জন্য বিমুখ হয়েছেন! আমাদের ওপর যা যা ঘটে চলেছে প্রভু তা দেখছেন না!”
Verse 12: প্রভু জেগে উঠুন এবং কিছু করুন! ঈশ্বর, ঐসব মন্দ লোককে শাস্তি দিন! ঐসব বঞ্চিত দরিদ্র লোকদের ভুলে যাবেন না!
Verse 13: মন্দ লোকরা কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? কারণ তারা ভাবে, ঈশ্বর তাদের শাস্তি দেবেন না|
Verse 14: প্রভু, মন্দ লোকরা য়ে সব নির্দয ও অহিতকর কাজ করে, নিশ্চয় আপনি তা দেখতে পান| ঐসবের দিকে দেখুন এবং কিছু করুন! সমস্যাগ্রস্ত মানুষ আপনার সাহায্যের দিকে চেয়ে রয়েছে| হে প্রভু, আপনিই সেইজন যিনি অনাথদের সাহায্য করেন| অতএব তাদের সাহায্য করুন!
Verse 15: প্রভু, মন্দ লোকদের বিনাশ করুন|
Verse 16: প্রভু চিরকালের এবং অনন্তকালের রাজা| বিদেশী জাতিগুলি তাঁর দেশ থেকে অদৃশ্য হয়েছে|
Verse 17: হে প্রভু, দরিদ্র লোকরা কি চায় তা আপনি শুনেছেন| তাদের প্রার্থনা শুনুন এবং তারা যা চায় তাই করুন!
Verse 18: প্রভু পিতৃ-মাতৃহীন সন্তানদের রক্ষা করুন| দুঃখী লোকেদের অধিক যন্ত্রণার সম্মুখীন করবেন না| এমন করুন য়েন মন্দ লোকরা এখানে থাকতে ভয় পায়|