Proverbs - Chapter 4

Verse 1: পুত্রগণ, তোমাদের পিতার শিক্ষাসমূহ মনোয়োগ সহকারে শোন| মনোয়োগ দিলে তবেই এই হিতোপদেশগুলি বুঝতে পারবে!

Verse 2: কেন? কারণ আমার এই উপদেশগুলি খুবই গুরুত্বপূর্ণ| তাই এই শিক্ষামালা কখনও ভুলে য়েও না|

Verse 3: এক সময় আমিও তোমাদের মত যুবক ছিলাম! আমি আমার পিতার ছোট পুত্র এবং আমার মাতার একমাত্র সন্তান ছিলাম|

Verse 4: এবং আমার পিতা আমাকে এই জিনিসগুলি শিখিযেছিলেন| তিনি আমাকে বলেছিলেন, “আমি যা বলি তা মনে রেখো| আমার আদেশ পালন কর, তাহলে বাঁচতে পারবে!

Verse 5: বিবেচনাশক্তি এবং জ্ঞান লাভ করো! কখনও আমার কথা ভুলো না| সর্বদা আমার উপদেশ মেনে চলবে|

Verse 6: জ্ঞান থেকে দূরে সরে থেকো না| তাহলে জ্ঞান তোমাকে রক্ষা করবে| জ্ঞানকে ভালোবাসো এবং জ্ঞান তোমাকে নিরাপদে রাখবে|”

Verse 7: তুমি য়ে মূহুর্ত থেকে জ্ঞান অর্জন করার সংকল্প করেছ তখন থেকেই জ্ঞানের পর্ব শুরু হয়েছে| অতএব তোমার সমস্ত প্রযাস ব্যবহার করে, এমনকি তোমার সমস্ত বিষয় সম্পত্তির বিনিময়েও জ্ঞান অর্জন করবার চেষ্টা করো! তাহলে তুমি ক্রমশঃ বুদ্ধিমান হয়ে উঠবে|

Verse 8: জ্ঞানকে ভালোবাস, জ্ঞানই তোমাকে মহান করে তুলবে| জ্ঞানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তোলো এবং জ্ঞান তোমাকে সম্মান এনে দেবে|

Verse 9: জ্ঞানই সর্বশ্রেষ্ঠ বস্তু যা তোমার জীবনে ঘটতে পারে|

Verse 10: পুত্র, আমার কথা শোন| আমার আদেশ মেনে চললে তোমার আযু বাড়বে|

Verse 11: আমি তোমাকে প্রজ্ঞা বা জ্ঞান সম্পর্কে বোঝাচ্ছি| আমি তোমাকে সত্‌ পথে নিয়ে যাচ্ছি|

Verse 12: এই পথকে অনুসরণ করো| তাহলে তুমি কখনও ফাঁদে পড়বে না| তুমি দৌড়বে কিন্তু কখনও হোঁচট খাবে না| তুমি যাই কর না কেন, তুমি নিরাপদ থাকবে|

Verse 13: এই শিক্ষাগুলি সর্বদা মনে রেখো| এগুলি ভুলে য়েও না| ওগুলি তোমার জীবন!

Verse 14: দুষ্ট লোকরা য়ে পথে হাঁটে, সে পথে হেঁটো না| অসত্‌ভাবে জীবনযাপন কোরো না| পাপীদের অনুকরণ কোরো না|

Verse 15: পাপ থেকে দূরে থেকো| তার কাছে য়েও না| ওটা ছাড়িযে সোজা হয়ে হেঁটো|

Verse 16: কোনও দুষ্কর্ম না করা পর্য়ন্ত পাপীদের চোখে ঘুম আসে না| অপরের ক্ষতি না করে তারা বিশ্রাম নিতে পারে না|

Verse 17: পাপ এবং অন্যের ক্ষতি না করে তারা বাঁচতে পারে না|

Verse 18: ধার্মিক ব্যক্তিদের জীবনযাপনের পথ সূর্য়োদযের আলোর মত| দুপুরে সে তার পূর্ণদীপ্তি পাওয়া পর্য়ন্ত উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়|

Verse 19: পাপী লোকরা অন্ধকার রাতের মত| তারা আঁধারে হারিয়ে যায় এবং কি কারণে তাদের পতন হয় তা তারা দেখতেও পায় না|

Verse 20: পুত্র, আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোন| আমার উপদেশের প্রতি মনোনিবেশ কর|

Verse 21: আমার কথাগুলি য়েন তোমাকে ত্যাগ না করে| আমি যা সব বলি তা মনে রেখো| সেগুলি তোমার হৃদয়ে সম্পদ করে রেখো|

Verse 22: যারা আমার শিক্ষামালা শোনে তারা জীবন লাভ করে| আমার কথাগুলি তাদের শরীরে সুস্বাস্থ্য নিয়ে আসে|

Verse 23: সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যা ভাবছ সে সম্পর্কে সজাগ থেকো| তোমার ভাবনাই তোমার ভাগ্য নিযন্তা|

Verse 24: কখনও মিথ্যা কথা বলো না| সত্যকে কলুষিত করো না|

Verse 25: তোমার সামনে য়ে সব ভালো এবং জ্ঞানগর্ভ আদর্শ রযেছে তা থেকে মুখ ঘুরিযে নিও না|

Verse 26: যা করছ তার সম্বন্ধে সতর্ক থাকবে| সত্‌ জীবনযাপন কর|

Verse 27: সোজা পথ যা ভাল এবং সঠিক তা ত্যাগ কোরো না| কিন্তু সর্বদা পাপ থেকে দূরে থেকো|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories