Proverbs - Chapter 22

Verse 1: ধনী হওয়ার চেয়ে সম্মানিত হওয়া শ্রেয়| সোনা ও রূপোর চেয়ে সুনাম অর্জন করা বেশী গুরুত্বপূর্ণ|

Verse 2: গরীব এবং ধনীর মধ্যে কোন বিভেদ নেই| সবাই সমান, প্রভুই তাদের তৈরী করেছেন|

Verse 3: জ্ঞানী ব্যক্তিরা আগে থেকে সংকটের আভাষ পায় এবং সে পথ থেকে দূরে থাকে| কিন্তু মূর্খরা সমস্যার অভ্য়ন্তরে প্রবেশ করে দুর্ভোগ পোহায|

Verse 4: বিনযী হও এবং প্রভুকে সম্মান জানাও| তাহলেই তুমি ধন-সম্পদ, সম্মান এবং জীবন লাভ করবে|

Verse 5: দুর্জনরা সমস্যার ফাঁদে আটকে পড়ে| কিন্তু য়ে ব্যক্তি তার আত্মাকে যত্ন করে সে সমস্যা থেকে দূরে থাকে|

Verse 6: শৈশব কাল থেকে একটি শিশুকে ঠিক পথে বাঁচতে শেখাও| শিশুটি তার বৃদ্ধ বয়স পর্য়ন্ত ঠিক পথে বাঁচা অব্যাহত রাখবে|

Verse 7: দরিদ্ররা চির কালই ধনীদের দাসত্ব করে| এক জন ব্যক্তি য়ে ধার করে, সে যার কাছ থেকে ধার করে তার কাছে ক্রীতদাস হয়ে যায়|

Verse 8: য়ে সমস্যার বীজ বোনে সে সমস্যারই ফসল তোলে| এবং পরিশেষে অন্যদের সমস্যায় ফেলার জন্য তার নিজেরই বিনাশ হয়|

Verse 9: য়ে মুক্তহস্তে দান করে তার কপালে আশীর্বাদ জোটে| সে আশীর্বাদ-ধন্য হবে কারণ সে তার নিজের খাবার গরীবদের সঙ্গে ভাগ করে খেয়েছিল|

Verse 10: যারা অশান্তি সৃষ্টি করে তাদের তাড়িয়ে দাও, সংঘাত আপনিই দূর হবে| তখন ন্যায় ও অপমানজনক আচরণ বিশ্রাম পাবে|

Verse 11: যদি তুমি একটি খাঁটি হৃদয় ভালবাস, যদি তোমার বাণী হয় মার্জিত, তাহলে রাজাও তোমার বন্ধু হবে|

Verse 12: যারা প্রভুকে জানে তাদের প্রভু রক্ষা করেন| শ্রদ্ধাশূন্য অবিশ্বাসী লোকদের কথা প্রভু বিনাশ করেন.

Verse 13: অলস ব্যক্তি বলে, “এখন আমি কাজে য়েতে পারব না| বাইরে একটি সিংহ রযেছে| বাইরে গেলেই সে আমাকে মেরে ফেলবে|”

Verse 14: ব্যভিচারের পাপ হল একটি ফাঁদের মতো| সেই ফাঁদে য়ে পা দেয় তার ওপর প্রভু ভয়ঙ্কর ক্রুদ্ধ হন|

Verse 15: শিশুরা মূর্খামি করে| কিন্তু তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে ওরা আর ঐ কাজ করবে না|

Verse 16: এই দুটো জিনিস তোমাকে দরিদ্রে পরিণত করবে নিজে ধনী হতে গিয়ে দরিদ্রকে আঘাত করা এবং ধনীকে উপহার দেওয়া|

Verse 17: আমি যা বলছি তা মন দিয়ে শোন| জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তা তোমাকে শিখিয়ে দেব| এই শিক্ষামালাগুলি থেকে শিক্ষা নাও|

Verse 18: এগুলি যদি মনে রাখতে পারো তাহলে তোমার মঙ্গল হবে| তুমি যদি এগুলি বলতে পারো তাহলে এটা তোমাকে সাহায্য করবে|

Verse 19: আমি তোমাকে এখন এগুলি শেখাব| আমি চাই তুমি প্রভুর প্রতি বিশ্বাস রাখো|

Verse 20: আমি তোমার জন্য 30 টি নীতিকথা লিখেছি| এগুলি হল উপদেশ ও নানাবিধ জ্ঞানের কথা|

Verse 21: এগুলি তোমাকে সত্য এবং গুরুত্বপূর্ণ বিষয় শেখাবে| তাহলে তোমাকে যারা পাঠিয়েছিল তাদের কাছে তুমি সঠিক উত্তর দিতে পারবে|

Verse 22: দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ| কিন্তু তা করো না এবং আদালতে দীনহীনের কাছ থেকে কোন সুবিধা উপভোগ করো না|

Verse 23: প্রভু গরীবদের পক্ষে রযেছেন| প্রভু তাদের সমর্থন করেন| সুতরাং কেউ গরীবদের কিছু নিলে প্রভু তা আবার ছিনিয়ে নেন|

Verse 24: রগচটা লোকের সাথে বন্ধুত্ব কোরো না| য়ে লোক খুব তাড়াতাড়ি রেগে যায় তার খুব কাছে য়েও না|

Verse 25: যদি তুমি তা কর তাহলে তুমি হয়ত তার মত আচরণ করতে শিখবে এবং সংকটে পড়বে|

Verse 26: অন্যের ঋণ শোধের অঙ্গীকার করো না|

Verse 27: যদি তুমি জামিনদার হিসেবে সেই ঋণের অর্থ পরিশোধ করতে না পারো তাহলে তুমি সব হারাবে| কেন শুধু শুধু নিজের শয়্য়াটুকু খোযাতে যাবে?

Verse 28: সম্পত্তি সীমার পুরাতন চিহ্ন, যা তোমার পিতৃপুরুষগণ স্থাপন করে গিয়েছিলেন তা বদলে দিও না|

Verse 29: যদি কেউ নিজের কাজে অত্যন্ত দক্ষ হয় তাহলে সে রাজাকে সেবা করার যোগ্য| তাকে আর সাধারণ লোকের জন্য কাজ করতে হবে না|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories