Verse 1: তোমার ভবিষ্যত্ সম্পর্কে মিথ্যে অহঙ্কার করো না| কারণ কাল কি হবে তা তোমার অজানা|
Verse 2: কখনও নিজের প্রশংসা নিজে করো না, অন্যকে তা করতে দাও|
Verse 3: একখণ্ড ভারী পাথর বা বালি বয়ে নিয়ে যাওয়া কঠিন| কিন্তু একজন মূর্খের ক্রোধের ফলস্বরূপ য়ে সংকটগুলি সৃষ্টি হয় তা সহ্য করা আরো কঠিন|
Verse 4: ক্রোধ নিষ্ঠুর ও নীচ এবং ধ্বংসের কারণ| কিন্তু ঈর্ষা এর থেকেও খারাপ|
Verse 5: গুপ্ত প্রেম অপেক্ষা খোলাখুলি সমালোচনা ভাল|
Verse 6: এক জন বন্ধু তোমাকে তিরস্কার করে হয়তো আঘাত করতে পারে, কিন্তু সেটা তোমার নিজেরই ভালোর জন্য| কিন্তু একজন শত্রু যখন তোমাকে আঘাত করতে চায় তখন সে সদয হয়ে প্রেমসহ ব্যবহার করে|
Verse 7: যদি তোমার খিদে না থাকে তবে তুমি মধুও খাবে না| কিন্তু যদি তোমার খিদে পায় তবে তুমি য়ে কোন খাবার, খারাপ খেতে হলেও খাবে|
Verse 8: বাড়ী থেকে দূরে থাকা এক জন ব্যক্তি হল নীড় থেকে দূরে থাকা একটি পাখীর মত|
Verse 9: একটি সুগন্ধি সৌরভ একজনকে খুশী করতে পারে| কিন্তু এক জন ভালো বন্ধু জীবনত্রাণ কারক উপদেশের চেয়েও মিষ্টি|
Verse 10: তোমার নিজের পিতার ও তোমার পিতার বন্ধুদের কথা কখনও ভুলো না| যদি তুমি সমস্যায় পড়ো তাহলে ঘর থেকে অনেক দূরে ভাইযের বাড়িতে সাহায্য চাইতে না গিয়ে তোমার প্রতিবেশীর কাছে সাহায্য চাও|
Verse 11: হে পুত্র, তুমি জ্ঞানী হয়ে আমাকে সুখী করো| তাহলেই আমি আমার সমালোচকদের সমালোচনার জবাব দিতে পারব|
Verse 12: য়ে জ্ঞানী সে বিপদের সম্ভাবনা দেখলে দূরে সরে যায় কিন্তু মূর্খ যোদ্ধা গিয়ে বিপদে ঝাঁপ দেয় এবং দুর্ভোগ পোহায়|
Verse 13: তুমি যদি অপরের ঋণের দায়িত্ব নাও তাহলে তুমি তোমার নিজের বস্ত্র হারাবে|
Verse 14: ভোর বেলা চিত্কার করে, “সুপ্রভাত” বলে সম্ভাষণ জানিয়ে তোমার প্রতিবেশীদের জাগিয়ে তুলো না! সে এটাকে আশীর্বাদ না ভেবে অভিশাপ ভাববে|
Verse 15: এক জন ঝগড়াটে স্ত্রী হল বর্ষার দিনে অবিরাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ার মতো|
Verse 16: ঐ ধরণের স্ত্রীলোককে থামাতে যাওয়া হাওযার গতি রোধ করবার চেষ্টা করবার মতো| এ হল অনেকটা হাত দিয়ে তেল মুঠো করে ধরার চেষ্টা করবার মতো|
Verse 17: একটি লোহা আর এক টুকরো লোহার ওপর রেখে ছুরিতে ধার দেওয়া হয়| একই রকম ভাবে, বন্ধুরা পরস্পরকে সংশোধন করতে গিয়ে নিজেদের বিচক্ষণ করে তোলে|
Verse 18: য়ে মানুষ ডুমুর গাছের যত্ন নেয় সে তার ফলও ভোগ করে| এই ভাবেই, য়ে ব্যক্তি তার প্রভুর সেবা করে, সে তার জন্য পুরস্কৃত হবে| তার মনিব তার দেখাশোনার ভার নেন|
Verse 19: ঠিক য়ে ভাবে জলের দিকে তাকালে এক জন মানুষ নিজের চেহারা দেখতে পায় ঠিক সে ভাবেই একজন মানুষের মনের দিকে তাকালে তার স্বরূপ চেনা যায়|
Verse 20: মানুষের বাসনা কখনও পরিতৃপ্ত হয় না, একই রকম ভাবে, মৃত্যু ও ধ্বংসের স্থল তাদের কাছে ইতিমধ্যেই যা আছে তার থেকে সব সময় বেশী চায়|
Verse 21: মানুষ য়েমন আগুনের দ্বারা সোনা ও রূপো পরিশুদ্ধ করে ঠিক সে ভাবেই মানুষের প্রশংসার দ্বারা এক জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়|
Verse 22: তুমি এক জন মূর্খকে পিষে গুঁড়ো করে ফেললেও কখনও তার বোকামি ঘোচাতে পারবে না|
Verse 23: তোমার মেষ ও ছাগলের পালের ওপর সতর্ক প্রহরার নজর রাখো| তাদের সমস্ত প্রয়োজনের প্রতি যত্ন নিও|
Verse 24: শুধু সম্পদই নয়, কোন দেশও চিরস্থায়ী নয়|
Verse 25: খড় কেটে ফেল আবার নতুন ঘাস গজাবে| পাহাড়ের গায়ে গজানো ঘাস কেটে ফেল|
Verse 26: তোমার মেষদের গা থেকে পশম নিয়ে পোশাক তৈরী করো| তুমি তোমার কিছু ছাগল বিক্রি করে দিয়ে কিছুটা জমি কেনো|
Verse 27: তোমার ও তোমার পরিবারের জন্য যথেষ্ট পরিমাণে ছাগলের দুধ থাকবে| এতে তোমার স্ত্রী, ভৃত্যরা স্বাস্থ্যবতী হবে|