Proverbs - Chapter 10

Verse 1: এগুলি ছিল শলোমনের হিতোপদেশ:এক জন জ্ঞানী পুত্র তার পিতাকে সুখী করে| কিন্তু এক জন নির্বোধ পুত্র তার মাকে খুবই দুঃখী করে|

Verse 2: যদি কোন লোক খারাপ কাজ করে টাকা লাভ করে তাহলে সেই টাকা কোন কাজেই আসে না| কিন্তু ভাল কাজ তোমাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে|

Verse 3: প্রভু ভালো লোকদের প্রতি যত্নশীল হন| তিনি তাদের পর্য়াপ্ত খাবার য়োগান| কিন্তু প্রভু পাপীদের অভীষ্ট বস্তু কেড়ে নেন|

Verse 4: এক জন অলস ব্যক্তি দরিদ্র হবে| কিন্তু এক জন পরিশ্রমী মানুষ ধনী হবে|

Verse 5: এক জন জ্ঞানী পুত্র সঠিক ঋতুতে শস্য কাটবে| কিন্তু কোন লোক যদি শস্য সংগ্রহের সময় ঘুমিয়ে থাকে, তাহলে সে লজ্জিত হবে|

Verse 6: সজ্জন ব্যক্তিদের আশীর্বাদ করার জন্য লোকরা ঈশ্বরের কাছে প্রার্থনা জানায| পাপীরাও ভালো ভালো কথা বলে কিন্তু তা শুধু নিজেদের যাবতীয় দুষ্ট ইচ্ছা লোকচক্ষু থেকে আড়ালে রাখার জন্য|

Verse 7: ধার্মিক লোকরা চির কাল সকলের কাছে স্মরণীয হয়ে থাকে| কিন্তু দুষ্ট লোকদের নাম সকলে অচিরেই ভুলে যায়|

Verse 8: এক জন জ্ঞানী লোক তার অগ্রজদের আদেশ পালন করে| কিন্তু এক জন নির্বোধ তর্কবিতর্ক করে নিজের বিপদ ডেকে আনে|

Verse 9: এক জন ভাল, সত্‌ লোক সর্বদা নিরাপদে থাকে| কিন্তু য়ে কুলি ব্যক্তি অপরকে প্রতারিত করে সে অচিরেই ধরা পড়ে|

Verse 10: য়ে ব্যক্তি সত্যকে আড়াল করে, সে অশান্তির কারণ হয়| কিন্তু একজন সত্‌ লোক, য়ে খোলাখুলি ভাবে কথা বলে সে শান্তি স্থাপন করে|

Verse 11: এক জন জ্ঞানী ব্যক্তির কথাবার্তা একটি ঝর্ণার মত যা জীবন দেয়| কিন্তু দুষ্ট লোকের কথাবার্তা কেবল তাদের পাপী মনেরই পরিচয় দেয়|

Verse 12: ঘৃণা বিবাদের সৃষ্টি করে| কিন্তু ভালোবাসা সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে দেয়|

Verse 13: বুদ্ধিমান লোকদের বক্তৃতা থেকে লোকরা জ্ঞান আহরণ করতে পারে| কিন্তু য়ে লোকরা বোকার মত কথা বলে তারা তাদের শাস্তি দেয়|

Verse 14: জ্ঞানী ব্যক্তিরা জ্ঞান সঞ্চয় করে এবং তাকে একটি নিরাপদ জায়গায় সংরক্ষিত করে| কিন্তু মুর্খ লোকরা তাদের ধ্বংসকে হাতের কাছে রাখে|

Verse 15: সম্পদ ধনীকে রক্ষা করে কিন্তু দারিদ্র্য গরীব মানুষকে ধ্বংস করে|

Verse 16: য়ে ব্যক্তি সত্‌ কাজ করে সেই পুরস্কৃত হয়| সে দীর্ঘ জীবন পায়| পাপ কেবল শাস্তিই বয়ে আনে|

Verse 17: য়ে ব্যক্তি তার শাস্তি থেকে শিক্ষা নেয় সে অন্যদের বাঁচতে সাহায্য করতে পারে| কিন্তু য়ে ব্যক্তি নিজের শাস্তি থেকে অন্য কোনো শিক্ষা নেয় না সে অন্যদের ভুল পথে পরিচালিত করে|

Verse 18: য়ে ব্যক্তি তার ঘৃণা লুকিয়ে রাখে সে হয়ত একজন মিথ্যেবাদী| কিন্তু যারা মিথ্যে অপবাদ রটায তারা বোকা|

Verse 19: য়ে ব্যক্তি খুব বেশী কথা বলে সেই মুস্কিলে পড়ে| কিন্তু একজন জ্ঞানী মানুষ তার কথা সংযত রাখতে শেখে|

Verse 20: এক জন সজ্জন ব্যক্তির কথাবার্তা খাঁটি রূপোর মত| কিন্তু পাপীদের চিন্তাভাবনার কোন মূল্য নেই|

Verse 21: এক জন ধার্মিক ব্যক্তির উপদেশ অনেক লোককে সাহায্য করবে| কিন্তু নির্বোধের বোকামি তার মৃত্যু ডেকে আনবে|

Verse 22: প্রভুর আশীর্বাদই তোমাকে ধনবান করবে| তিনি তার সঙ্গে সংকট আনবেন না|

Verse 23: নির্বোধ লোকরা কু-কাজ করতে ভালোবাসে| কিন্তু বিচক্ষণ ব্যক্তি প্রজ্ঞাতেই সন্তুষ্ট থাকেন|

Verse 24: দুষ্ট ব্যক্তি যা ভয় করে তার ভাগ্য়ে তাই ঘটবে| কিন্তু ধার্মিকদের বাসনা সফল হবে|

Verse 25: যখন সংকট আসবে দুষ্ট লোকরা ধ্বংস হবে| কিন্তু ধার্মিক লোকরা চির কাল অটল থাকে|

Verse 26: কোন অলস ব্যক্তিকে তোমার জন্য কোন কিছু করতে পাঠিও না| মুখের মধ্যে অম্লরস কিংবা চোখের মধ্যে ধোঁযা য়েমন বিরক্তিকর - সেও ঠিক সে ভাবেই তোমার বিরক্তির কারণ হবে|

Verse 27: প্রভুকে সম্মান করলে তুমি দীর্ঘজীবি হবে| কিন্তু পাপীলোকদের আযু হ্রাস পাবে|

Verse 28: ধার্মিকদের প্রত্যাশা জীবনে আনন্দ বয়ে আনে| কিন্তু পাপীদের বাসনা কেবল ধ্বংসই ডেকে আনে|

Verse 29: প্রভু ধার্মিক লোকদের রক্ষা করেন| কিন্তু প্রভু অন্যায়কারীদের ধ্বংস করেন|

Verse 30: ধার্মিক লোকরা সব সময় নিরাপদে থাকবে| কিন্তু পাপীরা দেশ থেকে উত্‌খাত হবে|

Verse 31: ভালো লোকদের কথাগুলো জ্ঞানগর্ভ| কিন্তু য়ে ব্যক্তির উপদেশ বিপদ ডেকে আনে তার কথা কেউ শুনবে না|

Verse 32: ভালো লোকরা ঠিক জিনিসটি বলতে জানে| কিন্তু দুষ্ট লোকদের কথা অশান্তি ডেকে আনে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories