Proverbs - Chapter 17

Verse 1: অশান্তির মধ্যে ঘরভর্তি খাবারের চেয়ে শান্তির মধ্যে একটুকরো শুকনো রুটি খাওয়া অনেক ভাল|

Verse 2: এক জন বুদ্ধিমান ভৃত্য তার প্রভুর বোকা ছেলের ওপর শাসন চালাবে| এই ভাবে সে তার প্রভুর সম্পত্তির কিছুটা ভাগ প্রভুর অন্য পুত্রদের সঙ্গে পাবে|

Verse 3: সোনা ও রূপোকে খাঁটি করার জন্য আগুনে পোড়ানো হয়| কিন্তু ঈশ্বরই সেই ব্যক্তি যিনি মানুষের হৃদয়কে শুদ্ধ করেন|

Verse 4: এক জন দুষ্ট লোক মন্দ কথাটাই শোনে| মিথ্যেবাদীরা মিথ্যে কথাগুলোই শোনে|

Verse 5: কিছু মানুষ আছে যারা গরীব মানুষদের দুর্দশা উপভোগ করে| বিপদে পড়া মানুষদের সমস্যা নিয়ে তারা হাসাহাসি করে| এতে এই বোঝা যায় য়ে এই দুষ্ট লোকরা ঈশ্বরকে সম্মান করে না যিনি দরিদ্রদের সৃষ্টিকর্তা| তারা শাস্তি পাওয়ার যোগ্য|

Verse 6: পৌত্র-পৌত্রীরা তাদের প্রপিতামহ এবং প্রপিতামহীদের কাছে একটি মুকুট এবং সন্তানদের কাছে তাদের পিতা-মাতা একটি গৌরব|

Verse 7: বোকাদের বেশী কথা বলা অনুচিত্‌, ঠিক তেমনি কোন শাসকেরও মিথ্যাচার করা উচিত্‌ নয়|

Verse 8: কিছু লোক উত্‌কোচকে সৌভাগ্য বলে বিবেচনা করে| তারা ভাবে য়ে সব ক্ষেত্রেই সেটা তাদের সাফল্য আনবে|

Verse 9: যদি কারোর অন্যায়কে তুমি ক্ষমা করতে পারো তাহলে সে তোমার বন্ধু হতে পারে| কিন্তু যদি তুমি তার অন্যায়কে বারবার মনে কর তাহলে বন্ধুত্বের ক্ষতি হবে|

Verse 10: এক জন বুদ্ধিমান মানুষ তার ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু এক জন নির্বোধ তার ভুল থেকে শিক্ষালাভ করে না| এমন কি 100 ঘা চাবুক খাবার পরেও নয়|

Verse 11: এক জন দুষ্ট ব্যক্তি সব সময় ভুল কাজ করতে চেষ্টা করে| শেষে, তাকে শাস্তি দেবার জন্য ঈশ্বর এক জন নিষ্ঠুর দূত পাঠাবেন|

Verse 12: শাবক চুরি হয়ে যাওয়া ক্রুদ্ধ মা ভালুকের সম্মুখীন হওয়া সর্বদা বিপজ্জনক| কিন্তু তবু, এক জন নির্বোধের নির্বুদ্ধিতার সম্মুখীন হওয়ার থেকে তা শ্রেয়|

Verse 13: তোমার প্রতি কৃত কোন ভালো কাজের জন্য অসত্‌ভাবে তার প্রতিদান দিও না| যদি তুমি এরকম কর তাহলে তুমি সারা জীবন সংকটের মধ্যে থাকবে|

Verse 14: বিবাদ হল বাঁধের গর্তের মতো| সেই গর্ত ক্রমশঃ বড় হওয়ার আগেই বিবাদ ত্যাগ করো|

Verse 15: প্রভু দুটো বিষয়কে ঘৃণা করেন| এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া এবং দোষী ব্যক্তিকে ক্ষমা করা|

Verse 16: এক জন নির্বোধ ব্যক্তির কাছে অর্থ থাকার কোন মূল্য নেই| কারণ, তার যখন কোন বোধই নেই, সে কখনও জ্ঞান কিনতে পারবে না|

Verse 17: এক জন বন্ধু সব সময় ভালোবাসবে| এক জন সত্যিকারের ভাই সর্বদা তোমাকে সমর্থন করবে এমকি তোমার বিপদের সময়েও|

Verse 18: একমাত্র বোকারাই অন্য লোকের বিবাদের দায়িত্ব নেয়|

Verse 19: য়ে বিবাদে আনন্দ পায় সে পাপেও আনন্দ লাভ করে| যদি তুমি নিজেই নিজের বড়াই কর তাহলে তুমি সমস্যাকেই আহ্বান জানাবে|

Verse 20: দুর্জন ব্যক্তি কখনও লাভবান হয় না| মিথ্যাবাদীরা সমস্যায় জর্জরিত হবে|

Verse 21: এক জন পিতা নির্বোধ সন্তানের জন্য বিমর্ষ থাকে| একটি দুষ্ট সন্তানের পিতা অসুখী হয়|

Verse 22: আনন্দ হল একটি ভালো ওষুধের মত| কিন্তু দুঃখ হল অসুস্থতার মত|

Verse 23: দুর্জন ব্যক্তি অন্যদের ঠকানোর জন্য ঘুষ নেয়|

Verse 24: জ্ঞানী ব্যক্তি সব সময় ভাল কাজ করার চিন্তা করেন| কিন্তু নির্বোধ ব্যক্তি সব সময় বহু দূরের স্বপ্ন দেখে|

Verse 25: এক জন নির্বোধ পুত্র তার পিতার জন্য দুঃখ বয়ে আনে| সে তার মায়ের তিক্ততার কারণ|

Verse 26: ঠিক য়েমন এক জন নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া অন্যায়, তেমনি এক জন সত্যবাদী অথচ আধিকারিককে শাস্তি দেওয়াও অন্যায়|

Verse 27: এক জন জ্ঞানী ব্যক্তি খুব বেশী কথা বলে না| সে কখনও সহজে ক্রুদ্ধ হয় না|

Verse 28: এক জন মূঢ় ব্যক্তি যদি চুপ করে থাকে তাহলে লোকে তাকে জ্ঞানী বলে বিবেচনা করবে| সে যদি কিছু না বলে তাকে বুদ্ধিমান মনে হবে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories