Proverbs - Chapter 29

Verse 1: য়ে ব্যক্তি প্রায়ই তিরস্কৃত হয় কিন্তু জেদ ধরে থাকে তাকে হঠাত্‌ বিপর্য়যের সম্মুখীন হতে হয় এবং সে তার থেকে রক্ষা পাবে না|

Verse 2: যখন শাসক ভালো হয় তখন সবাই সুখে থাকে| কিন্তু মন্দ লোক কর্ত্তৃত্ব করলেই সকলে অভিযোগ জানায়|

Verse 3: য়ে ব্যক্তি জ্ঞানলাভে আগ্রহী সে তার পিতার সুখের কারণ হয়| কিন্তু য়ে ব্যক্তি বেশ্যালযে গিয়ে অর্থ ব্যয় করে সে অচিরেই তার ঐশ্বর্য় হারাবে|

Verse 4: যদি রাজা ন্যায়পরাযণ হন তবে সে দেশ শক্তিশালী হয়ে উঠবে| কিন্তু রাজা যদি জোর করে খুব ভারী কর প্রজার ওপর চাপান, তাহলে সেই দেশ দুর্বল হয়ে পড়বে|

Verse 5: য়ে মানুষ অন্য লোকদের তোষামোদ করে নিজের কার্য়্য় সিদ্ধ করতে চায় সে নিজের ফাঁদ নিজেই পাতে|

Verse 6: মন্দ লোকরা তাদের নিজেদের কুকর্মের ফাঁদে পড়ে| কিন্তু একজন ভাল মানুষ মনের সুখে গান গাইতে পারে|

Verse 7: ভালো লোক দরিদ্র মানুষের জন্য ভালো কিছু করতে চায়, কিন্তু মন্দ লোক তাদের নিয়ে মাথাই ঘামায় না|

Verse 8: উদ্ধত লোকরা একটি শহরে আগুন ধরিয়ে দিতে পারে, কিন্তু জ্ঞানী লোকরা জ্বলন্ত ক্রোধকে নির্বাপিত করে|

Verse 9: যদি এক জন জ্ঞানী একজন মূর্খের সঙ্গে আলোচনা করে কোন সমস্যা মেটাতে চায় তাহলে সেই মূর্খ বোকার মতো তর্ক করতে থাকবে এবং তারা কখনোই এক মত হতে পারবে না|

Verse 10: খুনীরা সর্বদাই সত্‌ লোকদের ঘৃণা করে| মন্দ লোকরা সর্বদা ভাল লোকদের মেরে ফেলতে চেষ্টা করে|

Verse 11: এক জন বোকা লোক সহজেই রেগে যায় কিন্তু জ্ঞানী মানুষ ধৈর্য়্য় ধরে নিজেকে সামলে রাখে|

Verse 12: এক জন শাসক যদি মিথ্যাকে প্রশ্রয দেয় তবে তার কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবে|

Verse 13: একদিক থেকে দেখলে একজন দরিদ্র ব্যক্তি, আর এক জন য়ে দরিদ্রদের কাছ থেকে চুরি করে, তারা একই; তারা দুজনেই প্রভুর দৃষ্টি|

Verse 14: য়ে রাজা দরিদ্রদের প্রতি ন্যায়পরাযণ সে দীর্ঘকাল রাজত্ব করবে|

Verse 15: শাস্তি ও অনুশাসন দুইই শিশুদের পক্ষে ভাল| যদি কোন শিশুর অভিভাবক তাকে যা খুশী তাই করতে দেয় তবে সে তার মায়ের লজ্জার কারণ হয়|

Verse 16: যদি মন্দ লোকরা কর্ত্তৃত্ব করে তাহলে চতুর্দিকে পাপ কাজ হবে| কিন্তু শেষ পর্য়ন্ত ভালো মানুষদের জয় হবেই|

Verse 17: তোমার পুত্র অন্যায় করলে তাকে শাস্তি দিও| তাহলে তাকে নিয়ে তুমি গর্ব করতে পারবে এবং সে তোমাকে কখনও লজ্জায় ফেলবে না|

Verse 18: য়ে দেশ ঈশ্বর দ্বারা পরিচালিত নয়, সেখানে কখনও শান্তি আসবে না| য়ে দেশ ঈশ্বরের বিধি মেনে চলে সেখানে সুখ বিরাজ করে|

Verse 19: তুমি শুধু কথা বলে তোমার ভৃত্যকে কিছু শেখাতে পারবে না| সে তোমাকে বুঝলেও অবজ্ঞা করতে পারে|

Verse 20: য়ে ব্যক্তি চিন্তা-ভাবনা না করে কথা বলে তার কোন আশা নেই| ঐ ব্যক্তির চেয়ে বরং এক জন মূর্খের কিছু আশা থাকে|

Verse 21: তুমি যদি সব সময় তোমার ভৃত্য যা চায় তাই দিয়ে দাও, সে শেষ পর্য়ন্ত এক জন ভালো ভৃত্য থাকবে না|

Verse 22: এক জন রাগী মানুষ সমস্যার সৃষ্টি করে| য়ে খুব সহজেই রেগে যায় সে নানা অপরাধে দাযী হয়|

Verse 23: যদি এক জন ব্যক্তি নিজেকে অন্যদের তুলনায় অনেক ভালো মনে করে তাহলে সে নিজের পতনের কারণ হয়| কিন্তু যদি কোন ব্যক্তি বিনযী হয় তাহলে লোকে তাকে শ্রদ্ধা করে|

Verse 24: দুজন চোর এক সঙ্গে কাজ করলেও একে অপরের শত্রু হয়| এক জন চোর আরেক জনকে শাসাবে যাতে যদি সে আদালতের চাপে সত্যি কথা বলতেও চায় তবুও ভয়েই বলতে পারে না|

Verse 25: ভয় হল ফাঁদের মতো| কিন্তু যদি তুমি প্রভুর ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি নিরাপদে থাকবে|

Verse 26: অনেক মানুষই রাজার সঙ্গে বন্ধুত্ব করতে চায়| কিন্তু প্রভু সব সময় মানুষকে ন্যায্য বিচার দেন|

Verse 27: ভালো মানুষরা অসত্‌ মানুষকে ঘৃণা করে এবং মন্দ লোকরা সত্‌ মানুষদের ঘৃণা করে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories