Joshua - Chapter 8

Verse 1: প্রভু যিহোশূয়কে বললেন, “ভয় পেও না| আশা ছেড়ো না| তোমার সমস্ত য়োদ্ধাকে নিয়ে অযে চলে যাও| অযের রাজাকে পরাজিত করার জন্য আমি তোমাদের সাহায্য করব| আমি তোমাদের কাছে রাজা, রাজার লোকদের, তার শহর এবং তার দেশ সবকিছু দিচ্ছি|

Verse 2: তোমরা য়িরীহো আর সে দেশের রাজার প্রতি যা করেছিলে ঠিক সেই রকমই তোমরা অয় এবং সেই শহরের রাজার প্রতি করবে| শুধু এইবার তোমরা সব ধনসম্পদ এবং পশুসমুহ নিয়ে যাবে এবং ওগুলো তোমাদের জন্যই রাখবে| এখন তোমাদের কয়েকজন সৈন্যকে শহরের পিছনে লুকিয়ে থাকতে বলো|”

Verse 3: তাই যিহোশূয় সমস্ত সৈন্যবাহিনীকে অযের দিকে নিয়ে গেলেন| তিনি তাঁর সেরা 30,000 য়োদ্ধাকে বেছে নিলেন| রাত্রে তিনি তাদের পাঠালেন|

Verse 4: যিহোশূয় তাদের এই আদেশ দিলেন: “তোমাদের যা বলছি তা মন দিয়ে শোন| শহরের পেছন দিকে তোমরা লুকিয়ে থাকবে| আক্রমণের জন্য অপেক্ষা করবে| শহর থেকে বেশী দূরে যাবে না| সবসময় লক্ষ্য রাখবে আর তৈরী থাকবে|

Verse 5: আমি সকলকে নিয়ে শহরের দিকে যাত্রা করব| শহরের লোকরা আমাদের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে আসবে| ঠিক আগের মতো আমরা ছু পালিয়ে আসব|

Verse 6: তারা আমাদের শহর থেকে তাড়িয়ে দেবে| তারা ভাববে য়ে আমরা ঠিক আগের মতোই ওদের কাছ থেকে পালিয়ে যাচ্ছি| সেই ভাবে আমরা পালিয়ে যাব|

Verse 7: তারপর তোমরা গুপ্তস্থান থেকে বেরিয়ে আসবে আর শহর অধিকার করবে| প্রভু, তোমাদের ঈশ্বর বয়ং তোমাদের জয় করার শক্তি দান করবেন|

Verse 8: “প্রভু যা যা বলেন সেই অনুসারে কাজ করবে| আমার দিকে লক্ষ্য রেখো| আমি তোমাদের শহর দখলের আদেশ দেব| শহরের দখল নিয়ে একে তোমরা বালিয়ে দেবে|”

Verse 9: তারপর যিহোশূয় তাদের লুকানোর জায়গায় পাঠিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলেন| তারা বৈথেল এবং অযের মধ্যবর্তী একটি জায়গায় গেল| জায়গাটি অযের পশ্চিম দিকে| যিহোশূয় তাঁর লোকদের সঙ্গে রাত কাটালেন|

Verse 10: পরদিন খুব সকালে যিহোশূয় সব লোকদের এক সঙ্গে জড়ো করলেন| তারপর যিহোশূয় এবং ইস্রায়েলের দলপতিরা তাদের অযের দিকে নিয়ে গেলেন|

Verse 11: য়িহোশূয়ের সঙ্গে য়ে সব সৈন্য ছিল, তারা অয় অভিযান করল| শহরের সামনে এসে তারা দাঁড়াল| সৈন্যরা শহরের উত্তরে তাঁবু খাটাল| অয় এবং সৈন্যবাহিনীর মধ্যে ছিল একটি উপত্যকা|

Verse 12: তারপর যিহোশূয় প্রায 5,000 সৈন্য বেছে নিলেন| তিনি তাদের শহরের পশ্চিমে বৈথেল এবং অযের মাঝখানে লুকিয়ে থাকার জন্য পাঠিয়ে দিলেন|

Verse 13: এই ভাবে যিহোশূয় যুদ্ধের জন্য তাদের প্রস্তুত করলেন| শহরের উত্তরে তাদের প্রধান ঘাঁটি| অন্যান্যরা লুকোল পশ্চিম দিকে| সেই রাত্রে যিহোশূয় উপত্যকায গেলেন|

Verse 14: পরে অযের রাজা ইস্রায়েলীয় সৈন্যবাহিনীকে দেখতে পেলেন| ইস্রায়েলীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজা এবং তাঁর লোকরা বেরিয়ে পড়ল| অযের রাজা যর্দন উপত্যকার কাছে শহরের পূর্বদিকে গেলেন| তাই তিনি শহরের পেছন দিকে লুকিয়ে থাকা ইস্রায়েলীয় সৈন্যদের দেখতে পেলেন না|

Verse 15: অযের সৈন্যবাহিনী যিহোশূয় এবং ইস্রায়েলের সমস্ত মানুষকে তাড়িয়ে দিল| তারা যেখানে মরুভূমি সেই পূর্বদিকে ছুট লাগাল|

Verse 16: শহরের সকলে হৈ-হৈ করে যিহোশূয় ও তাঁর সৈন্যবাহিনীকে তাড়া করতে লাগল| সব লোক শহর ছেড়ে চলে গেল|

Verse 17: অয় এবং বৈথেলের সব লোক ইস্রায়েলীয় সৈন্যবাহিনীকে তাড়িয়ে দিল| শহর ফাঁকা পড়ে রইল| শহর রক্ষা করার জন্য কেউ রইল না|

Verse 18: তারপর প্রভু যিহোশূয়কে বললেন, “অয় শহরের দিকে বর্শা উঁচিযে ধরো| এই শহর আমি তোমাদের হাতে তুলে দেব|” তাঁর কথা মতো যিহোশূয় অয় শহরের দিকে বর্শা উঁচিযে ধরলেন|

Verse 19: ইস্রায়েলের য়ে সব লোকরা লুকিয়েছিল তারা তা দেখল| তারা তাদের লুকোবার জায়গা থেকে দ্রুত বেরিয়ে শহরের দিকে ছুটে গেল, শহরে ঢুকে পড়ল আর শহরটা দখল করে নিল| তারপর সৈন্যরা শহর পুড়িয়ে দেবার জন্য আগুন লাগিয়ে দিল|

Verse 20: অযের লোকরা পেছনে তাকিযে দেখল তাদের শহর জ্বলছে| তারা দেখল শহর থেকে আকাশের দিকে ধোঁযা উঠছে| এই দেখে তারা দুর্বল হয়ে পড়ল, সাহস হারিযে ফেলল| তারা ইস্রায়েলীয়দের তাড়াবার প্রচেষ্টা ছেড়ে দিল| ইস্রায়েলীয়রাও আর ছোটাছুটি না করে ফিরে দাঁড়াল আর অযের লোকদের সঙ্গে যুদ্ধ করতে লাগল| অযের লোকদের পালাবার মতো কোন নিরাপদ জায়গা ছিল না|

Verse 21: যিহোশূয় এবং তাঁর লোকরা দেখল য়ে ঐ সৈন্যরা শহর দখল করে নিয়েছে| তারা দেখল শহর থেকে ধোঁযা ওপরে উঠছে| এই সময় তারা পালিয়ে না গিয়ে ঘুরে দাঁড়াল, অযের লোকদের দিকে ছুটে গিয়ে যুদ্ধ করল|

Verse 22: তারপর যারা লুকিয়েছিল তারাও ফিরে এসে যুদ্ধে সাহায্য করল| অযের লোকদের সামনে পিছনে সব দিকেই ইস্রায়েলীয় সৈন্যবাহিনী| তারা ফাঁদে আটকা পড়ল| ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করল| অযের সমস্ত লোক নিশ্চিহ্ন না হওয়া পর্য়ন্ত তারা যুদ্ধ করতে লাগল| শত্রু পক্ষের একটা লোকও পালাতে পারল না|

Verse 23: কিন্তু অযের রাজাকে বাঁচিয়ে রাখা হল| য়িহোশূয়ের লোকরা তাকে য়িহোশূয়ের কাছে নিয়ে এল|

Verse 24: যুদ্ধের সময় ইস্রায়েলীয় সৈন্যবাহিনী অযের লোকদের মাঠে-ঘাটে মরুভূমির মধ্যে তাড়িয়ে নিয়ে গিয়েছিল| তারপর তারা সেই সব জায়গায় তাদের হত্যা করেছিল| তারপর তারা অযে ফিরে গিয়ে সেখানে য়েসব লোক তখনও বেঁচে ছিল তাদের হত্যা করল|

Verse 25: সেদিন অযের সমস্ত লোক মারা গেল| 12,000 পুরুষ ও স্ত্রীলোক মারা গিয়েছিল|

Verse 26: যিহোশূয় তাঁর লোকদের শহর ধ্বংস করার সংকেত দিতেই অয় শহরের দিকে বল্লম উঁচু করে ধরেছিলেন| শহরের সমস্ত লোক বিনষ্ট না হওয়া পর্য়ন্ত যিহোশূয় এভাবেই দাঁড়িয়েছিলেন|

Verse 27: ইস্রায়েলের লোকরা শহরের সমস্ত জীবজন্তু এবং অন্যান্য জিনিসপত্র নিজেদের ব্যবহারের জন্য রেখে দিয়েছিল| প্রভু যিহোশূয়কে নির্দেশ দেবার সময় তাদের এই সব রেখে দিতেই বলেছিলেন|

Verse 28: যিহোশূয় অয় শহরকে বালিয়ে দিলেন| শহরটা কতগুলি পাথরের স্তূপে পরিণত হল| আর কিছুই সেখানে ছিল না| আজও শহরটা সেই রকমই পড়ে আছে|

Verse 29: যিহোশূয় অযের রাজাকে একটা গাছে ফাঁসি দিলেন| সন্ধ্য়ে পর্য়ন্ত তাকে ঝুলিয়ে রাখলেন| সূর্য় অস্ত গেলে যিহোশূয় তাদের গাছ থেকে দেহটাকে নামাতে বললেন| শহরের ফটকের কাছে তারা দেহটাকে ছুঁড়ে দিল| তারপর প্রচুর পাথর দিয়ে তারা দেহটাকে চাপা দিল| সেই পাথরের স্তূপ আজও দেখা যাবে|

Verse 30: তারপর যিহোশূয় ইস্রায়েলের প্রভু, ঈশ্বরের স্মরণে একটি বেদী নির্মাণ করলেন| এবল পর্বতের চূড়ায় তিনি এই বেদী তৈরী করেছিলেন|

Verse 31: প্রভুর দাস মোশি ইস্রায়েলের লোকদের জানিয়েছিলেন কি ভাবে বেদী তৈরী করতে হবে| মোশির বিধিপূস্তকে পরিষ্কার করে লেখা ছিল বেদীর প্রস্তুত প্রণালী| সেই ভাবেই যিহোশূয় বেদী তৈরী করলেন| কাটা হয়নি এমন পাথর দিয়েই বেদী তৈরী হয়েছিল| ঐ পাথরগুলির ওপর কোন লৌহস্তম্ভ কখনও ব্যবহার করা হয় নি| সেই বেদীতে তারা প্রভুর উদ্দেশ্যে হোমবলি উত্সর্গ করল| তারা মঙ্গল নৈবেদ্য উত্সর্গ করল|

Verse 32: ঐখানে যিহোশূয় পাথরগুলোর ওপরে মোশির বিধিগুলো লিখে দিলেন| ইস্রায়েলের সমস্ত লোক যাতে সেগুলো পড়ে সেই জন্যই তিনি লিখে দিয়েছিলেন|

Verse 33: প্রবীণরা, উচ্চপদস্থ কর্মীরা, বিচারকরা এবং সমস্ত মানুষ পবিত্র সিন্দুকটিকে ঘিরে দাঁড়াল| প্রভুর পবিত্র সাক্ষ্যসিন্দুক বহনকারী লেবীয় যাজকদের সামনে তারা দাঁড়িয়েছিল| অর্ধেক লোক দাঁড়িয়েছিল এবল পর্বতের চূড়ার সামনে আর বাকী অর্ধেক দাঁড়িয়েছিল গরিষীম পর্বতের চূড়ার সামনে| প্রভুর দাস মোশি তাদের এভাবেই দাঁড়াতে বলেছিলেন| তারা যাতে প্রভুর আশীর্বাদ পায় সেই জন্য তিনি তাদের এই নির্দেশ দিয়েছিলেন|

Verse 34: তারপর যিহোশূয় বিধির প্রতিটি কথা পড়ে শোনালেন| তিনি সমস্ত আশীর্বাদ আর সমস্ত অভিশাপ “বিধিপুস্তকে” য়ে ভাবে লেখা আছে সেই ভাবেই পড়ে শোনালেন|

Verse 35: ইস্রায়েলের সমস্ত লোক সেখানে জড়ো হয়েছিল| সমস্ত স্ত্রীলোক, শিশু আর তাদের সঙ্গে বাস করত য়েসব বিদেশী মানুষ তারাও সেখানে ছিল| মোশির প্রতিটি নির্দেশ যিহোশূয় পড়ে শোনালেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories