Joshua - Chapter 20

Verse 1: তারপর প্রভু যিহোশূয়কে বললেন,

Verse 2: “আমি তোমাকে আদেশ দেবার জন্য মোশিকে ব্যবহার করেছিলাম| মোশি তোমাকে কয়েকটি শহর বাছতে বলেছিলেন য়েগুলো আশ্রয় দেবার জন্য বিশেষ শহর হিসেবে অভিহিত হবে|

Verse 3: যদি কোন ব্যক্তি অন্য কাউকে অকস্মাত্‌ অনিচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে সে ঐ নিরাপদ শহরগুলির একটিতে গিয়ে লুকিয়ে থাকতে পারবে, য়েন প্রতিশোধ দাতা খুঁজে না পায়|

Verse 4: “লোকটিকে যা করতে হবে তা এই: যখন সে ঐ ধরণের কোন শহরে ছুটে পালিয়ে যাবে তখন সেই শহরের প্রবেশ দ্বারে তাকে থামতে হবে| থেমে সেখানকার দলপতিদের কাছে জানাতে হবে ঘটনাটা কি হয়েছিল| সেই সব শুনে তারা তাকে শহরে ঢুকতে দিতে পারে| সেখানে থাকার জন্য তারা তাকে জায়গা দেবে|

Verse 5: কিন্তু য়ে ঐ ব্যক্তিটির পেছনে ধাওযা করবে সে হয়তো শহরে এসে তার পিছু নিতে পারে| এরকম ঘটলে নেতারা য়েন তাকে তাড়া করা ব্যক্তিটির হাতে ধরিযে না দেয়| তারা আশ্রয়প্রার্থীকে নিশ্চয়ই রক্ষা করবে| তারা এই কারণেই তাকে রক্ষা করবে য়ে, সে ইচ্ছা করে কাউকে হত্যা করে নি| সেটা নিছকই একটা দুর্ঘটনা| সে রেগে গিয়ে কাউকে হত্যা করবে বলে হত্যা করে নি| এটা হঠাত্‌ই ঘটে গেছে|

Verse 6: যতদিন না শহরের বিচার সভায তার বিচার হয় ততদিন সেই ব্যক্তি সেখানে থাকবে| মহাযাজক যতদিন বেঁচে থাকবেন ততদিন সে সেখানে থাকতে পারবে| তারপর সে তার নিজের শহরে অর্থাত্‌ য়েখান থেকে সে পালিয়ে গিয়েছিল সেখানে নিজের বাড়ীতে ফিরে যাবে|”

Verse 7: তাই ইস্রায়েলবাসীরা কয়েকটা শহর ঠিক করে নিয়েছিল| তারা এগুলোর নাম দিল, “নিরাপত্তার শহর|” শহরগুলো হচ্ছে:নপ্তালি পার্বত্য অঞ্চলের গালীলের অন্তর্গত কেদশ; ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলের শিখিম; যিহূদা পার্বত্য অঞ্চলের কিরিযত্‌-অর্ব (হিব্রোণ);

Verse 8: রূবেণের মরু অঞ্চলের অন্তর্গত য়িরীহোর কাছে যর্দন নদীর পূর্বদিকে বেত্‌সর; গাদ দেশে গিলিয়দের অন্তর্গত রামোত্‌; মনঃশির দেখে বাশনের অন্তর্গত গোলন|

Verse 9: য়ে কোন ইস্রায়েলবাসী বা তাদের সঙ্গে বসবাসকারী য়ে কোন বিদেশী হঠাত্‌ যদি কাউকে হত্যা করে, ঐসব শহরে নিরাপত্তার জন্য পালিয়ে য়েতে পারবে| সেখানে সে নিরাপদে থাকতে পারবে| য়ে তাকে ধরবার জন্য ছুটে আসছে সে তাকে হত্যা করতে পারবে না| আশ্রয়প্রার্থীর বিচার হবে সেই শহরের বিচারসভায|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories