Joshua - Chapter 14

Verse 1: যাজক ইলীয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েলের পরিবারগোষ্ঠীর প্রধানরা লোকদের মধ্যে জমিটি ভাগ করে দিল|

Verse 2: বহুকাল আগে প্রভু মোশিকে কি ভাবে তাঁর ইচ্ছেমতো লোকরা নিজেদের জমি জায়গা বেছে নেবে সে বিষয়ে নির্দেশ দিয়েছিলেন| সাড়ে নটি পরিবারগোষ্ঠীর লোক ঘুঁটি চেলেজমি পেয়েছিল|

Verse 3: মোশি ইতিমধ্যেই আড়াইটি পরিবারগোষ্ঠীকে যর্দন নদীর পূর্বতীরের জমি দান করেছিলেন| কিন্তু অন্যান্যদের মতো লেবি পরিবারগোষ্ঠী কোনো জমি জায়গা পায় নি|

Verse 4: বারোটি পরিবারগোষ্ঠীকে জমিজায়গা দেওয়া হয়েছিল| য়োষেফের পুত্ররা মনঃশি ও ইফ্রয়িম এই দুটি পরিবারগোষ্ঠীতে ভাগ হয়ে গিয়েছিল| প্রত্যেক পরিবারগোষ্ঠীই কিছু জমি জায়গা পেয়েছিল| কিন্তু লেবি পরিবারগোষ্ঠীর লোকরা কোন জমিজায়গা পায়নি| তারা বসবাসের জন্য মাত্র কয়েকটি শহর পেয়েছিল| প্রত্যেক পরিবারগোষ্ঠীর জমি-জায়গার মধ্যেই এই সব শহরগুলি ছিল| পশুদের জন্য তারা মাঠও পেয়েছিল|

Verse 5: ইস্রায়েলীয় পরিবারগোষ্ঠীর মধ্যে কি করে জমি ভাগ বাঁটোযারা করে দিতে হবে প্রভু মোশিকে তা বলে দিয়েছিলেন| প্রভু য়েমন নির্দেশ দিয়েছিলেন সেই ভাবেই ইস্রায়েলবাসীরা জমি ভাগ করে নিয়েছিল|

Verse 6: একদিন যিহূদার পরিবারগোষ্ঠীর কয়েকজন লোক গিল্গলে গিয়েছিল য়িহোশূয়ের সঙ্গে দেখা করতে| এদের মধ্যে একজনের নাম কালেব| সে হচ্ছে কনিসীয য়িফুন্নির পুত্র| কালেব যিহোশূয়কে বলল, “আপনার মনে আছে প্রভু কাদেশ বর্ণেয়তে কি কি বলেছিলেন? প্রভু তাঁর দাস মোশিকে আমার এবং আপনার সম্বন্ধে বলেছিলেন|

Verse 7: প্রভুর দাস মোশি আমরা য়ে দেশে যাচ্ছিলাম সেটা দেখবার জন্য আমাকে পাঠিয়েছিলেন| তখন আমার বযস ছিল 40| ফিরে এসে জায়গাটা সম্বন্ধে আমার মনোভাব আমি মোশিকে বলেছিলাম|

Verse 8: আমার সঙ্গীরা লোকদের এমন সব কথা বলল য়ে তারা ভয় পেয়ে গেল| কিন্তু আমি সত্য়িই বিশ্বাস করতাম য়ে প্রভু আমাদের সেই দেশ নেবার অনুমতি দেবেন|

Verse 9: তাই মোশি আমার কাছে সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন| মোশি বললেন, ‘য়ে দেশে তোমরা গুপ্তচরবৃত্তি করতে গিয়েছিলে সে দেশ তোমাদেরই হবে| তোমার উত্তরপুরুষরা চিরকাল সে দেশ ভোগ করবে| আমি তোমাদের সে দেশ দেব, কারণ তুমি সত্য়িই আমার প্রভু ঈশ্বরকে বিশ্বাস করেছিলে|’

Verse 10: “এখন প্রভু তাঁর প্রতিশ্রুতি অনুসারে আমাকে 45 বছর বাঁচিয়ে রেখেছেন| এতদিন আমরা সকলে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিলাম| এখন আমার বযস 85 বছর|

Verse 11: আজও আমি সেদিনের মতোই শক্ত সমর্থ য়েদিন মোশি আমাকে বাইরে পাঠিয়েছিলেন| সেই দিনের মতো আজও আমি যুদ্ধের জন্য তৈরী আছি|

Verse 12: তাই বলছি বহুকাল আগে প্রভু যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুসারে পাহাড়ী দেশটা আমাকে দিন| আপনি জানতেন তখন সেখানে শক্তিশালী অনাক বংশীয লোকরা বসবাস করত| শহরগুলো ছিল বেশ বড় আর সুরক্ষিত| কিন্তু এখন প্রভু আমার সহায় এবং প্রভুর কথামতো সেই দেশের ভার আমি নেব|”

Verse 13: য়িফুন্নির পুত্র কালেবকে যিহোশূয় আশীর্বাদ করলেন| তিনি তাকে দিলেন হিব্রোণ শহর|

Verse 14: সেই শহরে আজও কনিস বংশীয য়িফূন্নির পুত্র কালেবের পরিবারের লোকরা বাস করছে| সেই শহর আজও তার বংশধরদের জন্যে থেকে গেছে, কারণ সে ইস্রায়েলের প্রভু ঈশ্বরকে বিশ্বাস করত|

Verse 15: আগে সেই শহরটার নাম ছিল কিরিযত্‌-অর্ব| অনাক বংশীয লোকেদের মধ্যে দানবীয চেহারার বৃহত্তম মানুষ অর্বর নামেই সেই শহরের নাম রাখা হয়েছিল| এরপর সে দেশে শান্তি বিরাজ করল|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories