Joshua - Chapter 5

Verse 1: তাই প্রভু যর্দন নদী শুকিয়ে দিলেন যতক্ষণ না সমস্ত লোক তা পেরিয়ে যায়| য়র্দ্দনের পশ্চিমে বসবাসকারী ইমোরীয় এবং ভূমধ্যসাগর তীরবর্তী কনানীয়দের রাজারা এসব শুনে বেশ ভয় পেয়ে গেল| ইস্রায়েলের লোকদের সঙ্গে লড়াই করার মতো সাহস তাদের রইল না|

Verse 2: তখন যিহোশূয়কে প্রভু বললেন, “চক্মকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নাও, আর সেই ক্ষুর দিয়ে ইস্রায়েলের পুরুষদের সুন্নত্‌ করো|”

Verse 3: সেই মতো যিহোশূয় চক্মকি পাথর থেকে ক্ষুর বানিয়ে নিয়ে জিবিথ হারালোথে ইস্রায়েলীয়দের সুন্নত্‌ করলেন|

Verse 4: ইস্রায়েলীয়দের সুন্নত্‌ করার পেছনে যিহোশূয়র একটা কারণ ছিল| ইস্রায়েলের লোকরা মিশর ছেড়ে চলে গেলে যারা সৈন্যবাহিনীতে ছিল তাদের সবাইকে সুন্নত্‌ করা হয়েছিল|

Verse 5: মরুভূমিতে থাকার সময় অনেক য়োদ্ধাই প্রভুর কথা শোনেনি. তখন প্রভু তাদের প্রতিশ্রুতি দিলেন য়ে তারা ঐ দেশটি সুজলা-সুফলা রূপে দেখতে পাবে না|

Verse 6: তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে সেই দেশই দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি করেছিলেন, কিন্তু যারা তাঁর বাণী অগ্রাহ্য করেছিল তাদের ঈশ্বর 40 বছর মরুভূমিতে ঘুরিযেছিলেন য়ে পর্য়ন্ত না ঐ সমস্ত য়োদ্ধারা শেষ হয়| তারা মারা গেলে তাদের সন্তানরা তাদের স্থান নিল|

Verse 7: মিশর থেকে চলে আসার পর তাদের সন্তানদের মরুভূমিতে জন্ম হয়েছিল| এদের কাউকে সুন্নত্‌ করা হয় নি| তাই যিহোশূয় তাদের সুন্নত্‌ করেছিলেন|

Verse 8: যিহোশূয় সকলের সুন্নত্‌করণ শেষ করলেন| তারা সেখানেই তাঁবু খাটিযে থেকে গেল| যতদিন পর্য়ন্ত সবাই সেরে না উঠল ততদিন তারা তাঁবুতে বিশ্রাম নিল|

Verse 9: সেই সময় প্রভু যিহোশূয়কে বললেন, “মিশরে তোমরা সবাই ছিলে ক্রীতদাস| এই দাসত্ব তোমাদের লজ্জিত করে রেখেছিল| আজ তোমাদের সব লজ্জা সংকোচ আমি হরণ করলাম|” যিহোশূয় সেই জায়গাটির নাম দিলেন গিল্গল| আজও সে জায়গার নাম গিল্গল থেকে গেছে|

Verse 10: ইস্রায়েলের লোকরা নিস্তারপর্ব উত্সব পালন করল| য়িরীহোর সমতলভূমিতে গিল্গল যেখানে তাঁবু খাটিযেছিল সেখানেই তারা উত্সব করল| সেই মাসের 14তম দিনে সন্ধ্যাবেলা সেই উত্সব হল|

Verse 11: নিস্তারপর্ব উত্সবের পরের দিন তারা সে দেশের উত্পন্ন খাদ্য দ্রব্যই খেযেছিল| তারা খেযেছিল খামিরবিহীন রুটি আর ভাজা দানাশস্য|

Verse 12: পরদিন সকালে আকাশ থেকে আর বিশেষ ধরণের খাদ্য বর্ষণ হল না| য়েদিন থেকে ইস্রায়েলের লোকরা কনানে উত্পন্ন খাদ্য খেতে শুরু করল, সেদিন থেকে স্বর্গ থেকে খাদ্য আসা বন্ধ হল|

Verse 13: যখন যিহোশূয় য়িরীহোর কাছাকাছি গেলেন, তিনি তাকিযে দেখলেন একজন মানুষ তরবারি হাতে তাঁর সামনে দাঁড়িয়ে আছেন| যিহোশূয় তাঁর কাছে গিয়ে বললেন, “কে আপনি? আমাদের শত্রু না মিত্র?”

Verse 14: মানুষটি বললেন, “না, আমি শত্রু নই| আমি প্রভুর সৈন্যবাহিনীর সেনাধ্যক্ষ| আমি এইমাত্র তোমার কাছে এসেছি|”তখন যিহোশূয় তাঁকে সম্মান জানাতে মাথা নীচু করে বললেন, “আমি আপনার ভৃত্য| প্রভু কি আমার জন্য কোন আদেশ দিয়েছেন?”

Verse 15: প্রভুর সেনাধ্যক্ষ বললেন, “জুতো খোলো| যেখানে তুমি দাঁড়িয়ে তা এখন পবিত্র স্থান|” তাই যিহোশূয় তাঁর আদেশ পালন করলেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories