Joshua - Chapter 23

Verse 1: প্রভু ইস্রায়েলকে তাদের চারপাশের শত্রুদের থেকে বিশ্রাম দিলেন| সে দেশকে নিরাপদ করলেন| তারপর বহু বছর কেটে গেল| যিহোশূয় বেশ বৃদ্ধ হলেন|

Verse 2: তারপর একদিন তিনি সমস্ত প্রবীণ নেতাদের, পরিবারগোষ্ঠীর প্রধানদের, ইস্রায়েলের উচ্চ পদস্থ কর্মচারীদের এবং বিচারকদের একটি সভা ডাকলেন| তিনি বললেন, “আমার বযস হয়েছে|

Verse 3: তোমরা দেখেছ প্রভু আমাদের শত্রুদের কি অবস্থা করেছেন| আমাদের উপকার করার জন্যেই তিনি এমন কাজ করেছেন|

Verse 4: মনে আছে আমি তোমাদের বলেছিলাম, যর্দন নদী আর ভূমধ্যসাগরের মধ্যে হবে তোমাদের দেশ? সেই দেশ আমি তোমাদের দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোমরা এখনও তা অধিকার করো নি|

Verse 5: কিন্তু প্রভু তোমাদের ঈশ্বর সেখানকার লোকদের সেই জায়গা ছেড়ে দিতে বাধ্য করবেন| তোমরা সেই জায়গা অধিকার করবে| প্রভু তাদের সেখান থেকে বলপূর্বক বিদায করবেন| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের জন্যে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন|

Verse 6: “প্রভু তোমাদের যা যা আদেশ দিয়েছেন সেসব তোমরা অবশ্যই পালন করবে| মোশির বিধি পুস্তকে য়ে সব লেখা আছে সেই সব পালন করবে| ঐ বিধি থেকে বিচ্যুত হযো না|

Verse 7: আমাদের মধ্যে এখনও কিছু লোক আছে যারা ইস্রায়েলের কেউ নয়| তারা তাদের নিজেদের দেবতার পূজা করে| তোমরা তাদের দেবতাদের সেবা অথবা পূজা করবে না| প্রতিশ্রুতি নেবার সময় তাদের দেবতাদের নাম তোমাদের নেওয়া উচিত্‌ হবে না|

Verse 8: তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের অনুসরণ করে চলবে| আগেও তোমরা তাই করেছিলে, সর্বদাই তোমরা তাই করবে|

Verse 9: “অনেক বড় বড় শক্তিশালী জাতির বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে প্রভু তোমাদের সাহায্য করেছিলেন| প্রভু তাদের জোরপূর্বক তাড়িয়ে দিয়েছেন| কোন জাতিই তোমাদের পরাজিত করতে পারবে না|

Verse 10: প্রভুর দযায় ইস্রায়েলের একজন লোকই শত্রু পক্ষের 1,000 সৈন্যকে পরাজিত করতে পারবে| এর কারণ কি? কারণ প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন|

Verse 11: তাই বলছি সব সময় প্রভু তোমাদের ঈশ্বরকে প্রেম নিবেদন করবে|

Verse 12: “প্রভুর অনুসরণ করা বন্ধ করো না| যারা ইস্রায়েলের কেউ নয় তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না| তাদের কারোর সঙ্গে বিবাহ সম্বন্ধ করো না|

Verse 13: যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করো তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের শত্রু দমনের কাজে সাহায্য করবেন না| এই সব লোকই হচ্ছে তোমাদের মরণ ফাঁদ| চোখে ধূলো বা ধোঁযা ঢোকার মতো এরা তোমাদের যন্ত্রণা দেবে| এই উত্তম দেশ থেকে সরে য়েতে তখন তোমরা বাধ্য হবে| প্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের এই দেশ দিয়েছেন| কিন্তু তাঁর আদেশ না মানলে এই দেশ তোমরা হারাবে|

Verse 14: “আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে| তোমরা জান এবং সত্যই বিশ্বাস করো য়ে প্রভু তোমাদের মধ্যে কতো মহান কাজ করেছেন| তোমরা জানো তাঁর দেওয়া কোন প্রতিশ্রুতি বিফল হয় নি| আমাদের কাছে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই তিনি রেখেছেন|

Verse 15: তোমাদের প্রভু ঈশ্বর য়ে কটি ভালো প্রতিশ্রুতি করেছিলেন আমাদের কাছে তার প্রত্যেকটি আজ সত্যে পরিণত হয়েছে| একই ভাবে তিনি তাঁর অন্যান্য প্রতিশ্রুতিও সফল করে তুলবেন| তিনি বলেছিলেন যদি তোমরা অন্যায় করো তাহলে তোমাদের অমঙ্গল হবে| তিনি প্রতিশ্রুতি করে বলেছিলেন, অন্যায় করলে তিনি তোমাদের জোর করে এই সুন্দর দেশ থেকে বিতাড়িত করবেন|

Verse 16: তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের সঙ্গে য়ে চুক্তি করেছ তা ভঙ্গ করলে এই দশাই হবে| যদি তোমরা অন্যান্য দেবতার সেবা কর তাহলে এই দেশ তোমাদের হারাতে হবে| অন্য দেবতাদের তোমরা কিছুতেই আরাধনা করবে না| যদি করো প্রভু তোমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন আর এর ফলে তাঁর দেওয়া দেশ থেকে অচিরেই তোমাদের চলে য়েতে বাধ্য করা হবে|”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories