Joshua - Chapter 12

Verse 1: ইস্রায়েলবাসীরা যর্দন নদীর পূর্বদিকের সব দেশগুলি জয় করেছিল| অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ শৃঙ্গ পর্য়ন্ত সমস্ত ভূখণ্ড এবং যর্দন উপত্যকার পূর্ব দিকের সমস্ত ভূখণ্ড তারা জয় করেছিল| ইস্রায়েলবাসীরা য়ে সব রাজাদের পরাজিত করেছিল তার তালিকা এখানে দেওয়া হচ্ছে:

Verse 2: তারা ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিল য়ে হিষ্বোন শহরে থাকত| সীহোনের রাজ্য় ছিল অর্ণোন উপত্যকার অরোযের থেকে য়ব্বোক নদী পর্য়ন্ত বিস্তৃত| ঐ উপত্যকার মাঝখান থেকে তার রাজ্য়ের শুরু| সেটা ছিল অম্মোনীয় লোকেদের এলাকার সীমান্ত| গিলিয়দ দেশের অর্ধেকেরও বেশী অংশে সীহোন রাজত্ব করেছিল|

Verse 3: যর্দন উপত্যকার পূর্বতীরে গালীলী হ্রদ থেকে মৃত সাগর (লবণসাগর) পর্য়ন্ত বিস্তৃত রাজ্য় সে শাসন করত| এই রাজ্য়টি বাদে সে বৈত্‌-য়িশীমোত থেকে দক্ষিণ পিস্গা পাহাড় পর্য়ন্ত দেশগুলিও শাসন করত|

Verse 4: তারা বাশনের রাজা ওগকে পরাজিত করেছিল| ওগ ছিল রফায বংশের রাজা| সে রাজত্ব করত অষ্টারোত্‌ এবং ইদ্রিযী দেশে|

Verse 5: হর্মোণ পর্বতশৃঙ্গ, সল্খা এবং বাশনের সমস্ত অঞ্চল ওগ শাসন করত| যেখানে গশূর এবং মাখাত জাতির লোকরা বসবাস করত| সেটাই ছিল তার রাজ্য়ের সীমা| ওগ গিলিয়দ দেশের অর্ধেক অংশেও রাজত্ব করত| এই জায়গাটা শেষ হয়েছে হিষ্বোনের রাজা সীহোনের দেশে|

Verse 6: প্রভু ভৃত্য মোশি এবং ইস্রায়েলের এই সব রাজাকে পরাজিত করেছিলেন| মোশি রূবেণ পরিবারগোষ্ঠী, গাদ পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেককে এই ভূখণ্ড দান করেছিলেন| মোশি এই দেশ তাদের স্বদেশ হিসাবেই দান করেছিলেন|

Verse 7: ইস্রায়েলের লোকরা যর্দন নদীর পশ্চিম কূলের দেশের রাজাদেরও জয় করেছিল| যিহোশূয় এই দেশের লোকদের নেতৃত্ব দিয়েছিলেন| তিনি এটি জয় করেছিলেন এবং পরে এই ভুখণ্ডটি বারোটি পরিবারগোষ্ঠীর মধ্যে ভাগ করে দিয়েছিলেন| ঈশ্বর তাদের এই দেশ দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন| এই দেশ ছিল লিবানোনের বাল্গাদ উপত্যকা এবং সেযীরের কাছে হালক পর্বতশৃঙ্গের মাঝখানে|

Verse 8: পাহাড়ি অঞ্চল, পশ্চিমের পাহাড়তলি অঞ্চল, যর্দন উপত্যকা, পূর্বদিকের পাহাড়গুলি, মরুভূমি এবং নেগেভ অঞ্চলগুলি এর অন্তর্ভুক্ত| এখানে হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয, হিব্বীয় এবং য়িবুষ বংশীয লোকরা বাস করত| ইস্রায়েলীয়দের দ্বারা পরাজিত রাজাদের তালিকাটি এইরকম:

Verse 9: য়িরীহোর রাজা 1বৈথেলের কাছে অযের রাজা 1

Verse 10: জেরুশালেমের রাজা 1হিব্রোণের রাজা 1

Verse 11: য়র্মুতের রাজা 1লাখীশের রাজা 1

Verse 12: ইগ্লোনের রাজা 1গেসরের রাজা 1

Verse 13: দবীরের রাজা 1গেদরের রাজা 1

Verse 14: হর্মার রাজা 1অরাদের রাজা 1

Verse 15: হর্মার রাজা 1অরাদের রাজা 1

Verse 16: মক্কেদার রাজা 1বৈথেলের রাজা 1

Verse 17: তপূহের রাজা 1হেফরের রাজা 1

Verse 18: অফেকের রাজা 1লশারোণের রাজা 1

Verse 19: মাদোনের রাজা 1হাত্‌সোরের রাজা 1

Verse 20: শিম্রোণ-মরোণের রাজা 1অক্ষফের রাজা 1

Verse 21: তানকের রাজা 1মগিদ্দোর রাজা 1

Verse 22: কেদশের রাজা 1কর্ম্মিলস্থ য়ক্লিযামের রাজা 1

Verse 23: দোর পর্বতশৃঙ্গের দোরের রাজা 1গিল্গলের গোযীমের রাজা 1

Verse 24: তির্সার রাজা 1মোট রাজার সংখ্যা 31

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories