Jeremiah - Chapter 43

Verse 1: সুতরাং যিরমিয়, প্রভু তাদের ঈশ্বরের সব বার্তা তাদের বলে শেষ করেছিল| যিরমিয় সবসুছু তাদের বলেছিল যা যা প্রভু তাকে ঐ লোকদের বলতে পাঠিয়েছিলেন|

Verse 2: হোশযিযের পুত্র অসরিয় ও কারেহের পুত্র য়োহানন এবং আরও কিছু মানুষ ভীষণ অহঙ্কারী এবং একগুঁযে ও জেদী| তারা যিরমিয়র প্রতি রুদ্ধ হয়ে উঠেছিল| রুদ্ধ জনতা যিরমিয়কে বলেছিল, “তুমি মিথ্য়ে বলছো যিরমিয়| প্রভু, আমাদের ঈশ্বর তোমাকে আমাদের কাছে একথা বলতে পাঠাননি য়ে, আমরা য়েন মিশরে না যাই|

Verse 3: যিরমিয়, আমাদের মনে হচ্ছে নেরিযের পুত্র বারূক তোমাকে উত্সাহ য়োগাচ্ছে আমাদের বিরুদ্ধাচরণ করার জন্য| বারূক চায় আমাদের বাবিলের লোকদের হাতে তুলে দিতে| সে চায় আমাদের ওরা হত্যা করুক| কিংবা আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যাক|”

Verse 4: তারপর য়োহানন, সেনা প্রধানরা এবং সমস্ত লোক প্রভুর আদেশ মান্য করল না এবং

Verse 5: যিহূদার লোকদের নিয়ে মিশরে চলে গিয়েছিল| অতীতেও শএুবাহিনী ঐ লোকদের যিহূদা থেকে অন্যান্য দেশে নিয়ে চলে গেলেও তারা আবার যিহূদাতেই ফিরে এসেছিল|

Verse 6: এবার য়োহানন ও তার সেনা প্রধান সমস্ত পুরুষ, মহিলা, শিশু এবং রাজকন্যাদের মিশরে নিয়ে গেল| (বাবিলের রাজার বিশেষ রক্ষীদের প্রধান, নবূষরদন, গদলিয়কে ঐ লোকদের তত্ত্বাবধানে রেখেছিলেন|) সে ভাব্বাদী যিরমিয় এবং নেরিযের পুত্র বারূককেও মিশরে নিয়ে গিয়েছিল|

Verse 7: প্রভুর বারণ না শুনে তারা গিয়ে উঠল মিশরের উত্তর পূর্বাঞ্চলের তফন্হেষ শহরে|

Verse 8: তফন্হেষ শহরে যিরমিয় প্রভুর বার্তা পেয়েছিল| এই হল প্রভুর বার্তা:

Verse 9: “যিরমিয়, যাও কিছু বড় আকারের পাথর জোগাড় করে আনো| তফন্হেষ শহরে ফরৌণের প্রাসাদের সামনে মাটি ও ইঁটের তৈরী ফুটপাতে ঐ পাথরগুলি পুঁতে ফেল| যিহূদার লোকদের চোখের সামনেই তুমি ঐ পাথরগুলি মাটিতে পুঁতবে|

Verse 10: সেই সময় তুমি ঐ লোকদের উদ্দেশ্যে বলবে: ‘প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: আমি আমার ভৃত্য বাবিলের রাজা নবূখদ্রিত্‌সরকে এখানে আনব এবং তার সিংহাসনে য়ে পাথরগুলি আমি পুঁতেছি তার ওপর রাখব| নবূখদ্রিত্‌সর এখানেই তার মাথার ওপর চাঁদোযা খাটিযে সিংহাসনে বসবে|

Verse 11: সে আসবে এবং মিশর আক্রমণ করবে| কাউকে মেরে ফেলা হবে, কাউকে বন্দি করা হবে এবং অপর কাউকে যুদ্ধে নিহত করা হবে|

Verse 12: মিশরের মূল্যহীন মূর্ত্তিগুলো সে নিয়ে চলে যাবে| তারপর সে ভ্রান্ত দেবতাদের সমস্ত মন্দিরগুলোতে আগুন লাগিয়ে দেবে| এক জন মেষপালক য়েমন তার পোশাক থেকে ছারপোকা বেছে তার পোশাকাদি পরিষ্কার করে তেমন করেই নবূখদ্রিত্‌সর মিশরকে পরিষ্কার করবে| তারপর সে নিরাপদে মিশর ত্যাগ করবে|

Verse 13: সূর্য় দেবতার মন্দিরে সমস্ত স্মরণস্তম্ভগুলি নবূখদ্রিত্‌সর ভেঙে দেবে| এবং সে মিশরের মূর্ত্তিসমূহের সমস্ত মন্দিরে আগুন লাগিয়ে দেবে| তারপর সে নিরাপদে মিশর ছেড়ে চলে যাবে|”‘

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories