Jeremiah - Chapter 20

Verse 1: পশ্হূর ছিল এক যাজক| প্রভুর উপাসনাগৃহের সে ছিল প্রধান যাজক| পশ্হূরের পিতার নাম ছিল ইম্মের| পশ্হূর শুনতে পেল প্রভুর উপাসনাগৃহের চত্বরে যিরমিয় ধর্মোপদেশ প্রচার করছে|

Verse 2: তাই সে ভাব্বাদী যিরমিয়কে প্রহার করেছিল| সে যিরমিয়র হাত এবং পাগুলি কাঠের গুঁড়ির মাঝখানে বেঁধে রেখেছিল| এটা ঘটেছিল প্রভুর মন্দিরে বিন্যামীনের উচ্চতর ফটকে|

Verse 3: পরদিন যখন পশ্হূর যিরমিয়কে সেই কাঠের খণ্ডের ভেতর থেকে বের করে আনল তখন যিরমিয় পশ্হূরকে বলেছিল, “তোমার, পশ্হূর নামটি প্রভুর দেওয়া নয়| এখন প্রভু তোমার নাম দিলেন সর্বদিকের সন্ত্রাস|

Verse 4: এটা তোমার নাম, কারণ প্রভু বলেছেন, ‘শীঘ্রই আমি তোমাকে তোমার নিজের কাছেই একটি সন্ত্রাসে পরিণত করব| তুমি তোমার সমস্ত বন্ধু-বান্ধবের কাছেও সন্ত্রাস হিসেবে পরিচিতি পাবে| তুমি লক্ষ্য করবে শএুর তরবারি তোমার বন্ধুদের হত্যা করছে| আমি যিহূদার সমস্ত লোকদের বাবিলের রাজাকে দিয়ে দেব| তিনি তাদের বাবিলে নিয়ে যাবেন| তাঁর সৈন্যরা তাদের তরবারি দিয়ে মেরে ফেলবে|

Verse 5: ধনসম্পদ অর্জন করতে জেরুশালেমের মানুষ পরিশ্রম করেছিল| কিন্তু আমি তাদের সমস্ত ধনসম্পদ শএুদের দিয়ে দেব| যিহূদার রাজাদেরও প্রচুর ঐশ্চর্য় ছিল| আমি সেই ঐশ্বর্য়ও শএুদের দিয়ে দেব| শএুবাহিনী সেই সব ধনসম্পদ ঐশ্বর্য় সমেত যিহূদার লোকদেরও বাবিলে নিয়ে যাবে|

Verse 6: পশ্হূর, তুমি এবং তোমার পরিবারও এর থেকে মুক্তি পাবে না| তোমাকে বাধ্য করা হবে বাবিলে চলে যাওয়ার জন্য| তোমার মৃত্যু হবে বাবিলে| সেখানেই তোমাকে সমাহিত করা হবে| তুমি তোমার বন্ধুদের কাছে মিথ্যা ধর্মোপদেশ প্রচার করেছিলে| তুমি বলেছো এটা ঘটবে না| কিন্তু তোমার বন্ধুরাও বাবিলে মারা যাবে এবং সেখানেই তাদের সমাহিত করা হবে|”‘

Verse 7: প্রভু, আপনি কৌশল করেছিলেন এবং আমি প্রতারিতাহয়েছিলাম| আপনি আমার চেয়ে শক্তিশালী তাই আপনি জিতে গেলেন| আমি মানুষের কাছে হাস্যকর হয়ে গেলাম | ওরা আমাকে নিয়ে সারাদিন ধরে হাসাহাসি করল|

Verse 8: আমি যখনই কথা বলি, হিংসা ও ধ্বংসের বিরুদ্ধে চেঁচাই| প্রভুর বার্তা আমি লোকেদের জানিয়ে এসেছি| কিন্তু লোকরা আমাকে অপমান করেছে, আমাকে নিয়ে উপহাস করেছে|

Verse 9: কখনো আমি নিজে নিজে বলেছি, “আমি প্রভুকে ভুলে যাব| প্রভুর নাম করে আর কথা বলব না|” যখন আমি একথা বলি তখনই প্রভুর বার্তা আমার শরীরের ভেতরে আগুনের মতো জ্বালায পোড়ায| হাড়ের ভেতর সেই জ্বালা পোড়া এমনভাবে ছড়িয়ে পড়ে য়ে আমি আর ঠিক থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি| প্রভুর বার্তা শরীরের ভেতরে আর ধরে রাখতে পারি না|

Verse 10: আমি শুনতে পাচ্ছি লোকরা আমার বিরুদ্ধে ফিসফিস করে কথা বলছে| সব জায়গায় একই কথা শুনে আমি ভয় পাই| এমন কি আমার বন্ধুরাও আমার বিরুদ্ধে কথা বলছে| লোকরা আমার ভুল করবার অপেক্ষায রয়েছে| তারা বলছে, “চলো আমরা একটা মিথ্য়ে কথা বলি য়ে সে একটা ভীষণ খারাপ কাজ করেছে| অসত্‌ কাজ করি| আমরা হয়তো যিরমিয়কে প্রতারণাপূর্বক কৌশল করতে পারব| তাহলে পরিশেষে আমরা তার হাত থেকে মুক্তি পাবো| তারপর আমরা তাকে বন্দী করব এবং প্রতিশোধ নেব|”

Verse 11: কিন্তু প্রভু আমার সঙ্গে আছেন| প্রভু একজন শক্তিশালী সৈন্যের মত| তাই লোকরা যারা আমাকে তাড়া করছে তারা হোঁচট খাবে| তারা আমাকে হারাতে পারবে না| তারা নিজেরাই হেরে গিয়ে হতাশ হবে| তারা এমন অপমানিত হবে য়ে সেই লজ্জা তারা কখনো ভুলতে পারবে না|

Verse 12: সর্বশক্তিমান প্রভু তুমি সত্‌ লোকদের পরীক্ষা করো| তুমি আমাদের হৃদয়ের এবং মনের ভেতর গভীরভাবে দেখ| আমি তোমার সামনে ঐ সব লোকদের বিরুদ্ধে যুক্তিসমূহ এনেছিলাম যাতে হয়ত আমি দেখতে পাই য়ে তুমি ওদের শাস্তি দেবে|

Verse 13: প্রভুর কাছে গান কর! তাঁর প্রশংসা কর| প্রভু অসহায় মানুষকে ক্ষতিকর মানুষের কবল থেকে রক্ষা করেন|

Verse 14: অভিশাপ দাও সেই দিনটিকে য়েদিন আমি জন্ম নিয়েছিলাম| য়েদিন আমার মা আমাকে পেয়েছিল সেই দিনটিকে আশীর্বাদ কোরো না|

Verse 15: অভিশাপ দাও সেই মানুষটিকে য়ে আমার পিতাকে আমার জন্ম সংবাদ দিয়েছিল| সে বলেছিল, “তোমার একটি পুত্র সন্তান হয়েছে|” সে আমার পিতাকে এই সংবাদ দিয়ে খুশী করেছিল|

Verse 16: ঐ মানুষটিরও দশা হোক সেই সব শহরের মতো য়েগুলো প্রভু ধ্বংস করেছেন| প্রভু ঐ শহরগুলির ওপর কোন করুণা দেখান নি| ঐ মানুষটি য়েন প্রত্যেকদিন সকালে যুদ্ধের আর্তনাদ শুনতে পায়| দুপুর বেলায সে যুদ্ধনাদ শুনুক|

Verse 17: কারণ সে আমাকে মাতৃগর্ভে থাকাকালীন হত্যা করেনি| সে যদি আমাকে হত্যা করত তাহলে আমার কবর হত| আমার মাতৃগর্ভ এবং আমি কখনও জন্মগ্রহণই করতাম না|

Verse 18: আমাকে কেন আমার মাতৃগর্ভ থেকে বাইরে আসতে হল? আমি এই পৃথিবীতে যা কিছু দেখেছি তা হল দুঃখ এবং সমস্যাসমূহ| এবং আমার জীবন শেষ হবে দুঃখে ও অপমানে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories