Jeremiah - Chapter 10

Verse 1: ইস্রায়েলীয়রা, প্রভুর কথা শোন!

Verse 2: প্রভু যা বলেছেন তা হল:“ভিনদেশীযদের মতো বাস কোরো না| আকাশে বিশেষ চিহ্ন দেখে ভীত হযো না| অন্য দেশের লোকেরা এই চিহ্ন দেখে ভীত| কিন্তু তোমরা এসব দেখে ভয় পেযো না|

Verse 3: অন্য দেশের রীতি কোন কিছুর য়োগ্য নয়| কারণ তাদের দেবতা কিছু নয়, শুধু মূর্ত্তি মাত্র| তাদের মূর্ত্তি প্রতিমা ছোট্ট কাঠের তৈরী| শ্রমিকরা জঙ্গলে কাঠ কেটেছিল, তারপর তারা তা এনেছিল এবং তাকে মূর্ত্তিসমূহের রূপ দিয়েছিল|

Verse 4: সেই মূর্ত্তিকে সুন্দর করে তোলার জন্য কাঠের মূর্ত্তিতে সোনা রূপো লাগিয়েছে| তারপর সেই মূর্ত্তিরা যাতে পড়ে না যায় তার জন্য তারা হাতুড়ি ও পেরেকের সাহায্যে তাদের মাটিতে আবদ্ধ করেছে|

Verse 5: অন্যান্য জাতিসমূহের মূর্ত্তিগুলো তরমুজ ক্ষেতে কাকতাড়ুযার মত| ঐ মূর্ত্তিরা কথা বলতে পারে না| তারা নিজের পায়ে হাঁটতে পারে না| তাই লোকরা তাদের কাঁধে করে বয়ে নিয়ে বেড়ায| সুতরাং ঐ মূর্ত্তিদের ভয় পেও না| তারা তোমাদের য়েমন সাহায্য করতে পারবে না, তেমন কোন ক্ষতিও করতে পারবে না|”

Verse 6: প্রভু আপনি মহান! আপনার মতো আর কেউ নেই| আপনার নাম হল মহান এবং শক্তিমান!

Verse 7: হে ঈশ্বর, প্রত্যেকের আপনাকে সম্মান জানানো উচিত্‌| আপনি হলেন সমস্ত দেশের রাজা| আপনি তাদের সম্মান পাওয়ার য়োগ্য| জাতিগুলির মধ্যে অনেক বিজ্ঞ ব্যক্তি আছেন, কিন্তু কেউ আপনার মতো বিজ্ঞ নয়|

Verse 8: অন্য দেশের সমস্ত লোকরা হল নির্বোধ| তাদের শিক্ষামালা আসে মূল্যহীন কাঠের মূর্ত্তিসমূহ থেকে| তাদের দেবতারা হল শুধু মাত্র কাঠের মূর্ত্তি|

Verse 9: তারা সেই মূর্ত্তি তৈরী করতে তর্শীশের রূপো এবং ঊফসের সোনা ব্যবহার করেছে| ছুতোর মিস্ত্রী এবং স্বর্ণকার শ্রমিকরা তাদের সেই মূর্ত্তিদের তৈরী করেছে| তারা সেই মূর্ত্তিদের বেগুনী ও নীল রঙের পোশাক পরিযেছে| “দক্ষ কারীগররা” ঐ “দেবতাদের” তৈরী করেছে|

Verse 10: কিন্তু প্রভুই হলেন সত্যিকারের ঈশ্বর| তিনিই এক মাত্র ঈশ্বর যিনি জীবিত| তিনি হলেন সর্বকালের রাজা| ঈশ্বর রুদ্ধ হলে পৃথিবী কেঁপে ওঠে এবং সেই এোধ থামানোর ক্ষমতা ঐ ভিন্দেশীদের নেই|

Verse 11: প্রভু বললেন, “এই বার্তা ঐ লোকদের জানিয়ে দাও| ‘ঐ ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরী করেনি| তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ ও মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে|”‘

Verse 12: ঈশ্বর হলেন সেই এক জন যিনি এই পৃথিবী তৈরী করতে তাঁর শক্তি ব্যবহার করেছিলেন| ঈশ্বর তাঁর জ্ঞান দিয়ে এই পৃথিবীকে তৈরী করেছেন| তাঁর জ্ঞান ও বোধশক্তি দিয়ে পৃথিবীর ওপরে আকাশের আচ্ছাদন তৈরী করেছেন|

Verse 13: ঈশ্বরই উচ্চ বজ্রনির্ঘোষ, বন্যা ও বৃষ্টির কারণ| তিনিই পৃথিবীর সর্বত্র মেঘের সৃষ্টি করেছেন| তিনিই বৃষ্টির সঙ্গে বিদ্য়ুত্‌ পাঠান| তিনিই হাওযার সৃষ্টি করেন|

Verse 14: মানুষ এতো বোকা! নিজের হাতে তৈরী মূর্ত্তিদের কাছেই স্বর্ণকার শ্রমিকরা বোকা বনে গেল| ঐ মূর্ত্তিরা মিথ্য়ে ছাড়া আর কিছু নয়, ওরা বোধ্বুদ্ধিহীন|

Verse 15: ঐ মূর্ত্তিরা কোন কিছুর য়োগ্য নয়| ওদের নিয়ে কৌতুক করা যায়| বিচারের সময় ঐ মূর্ত্তিদের ধ্বংস করা হবে|

Verse 16: কিন্তু যাকোবের ঈশ্বর ঐ মূর্ত্তিদের মতো নয়| ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন| ইস্রায়েলের পরিবারবর্গকে তিনি তাঁর নিজের লোক বলে নির্বাচন করেছিলেন| ঈশ্বরের নাম হল “প্রভু সর্বশক্তিমান|”

Verse 17: তোমাদের যথাসর্বস্ব নিয়ে চলে যাবার জন্য তৈরী হও| যিহূদার লোকরা তোমরা শহরের মধ্যে বন্দী হয়ে আছো এবং তোমাদের চারিদিকে শএুরা ঘিরে রয়েছে|

Verse 18: প্রভু বললেন, “এই বার আমি যিহূদার লোকদের এই দেশের বাইরে বের করে দেব| আমি তাদের কাছে যন্ত্রণা ও অশান্তি আনব| তারা যাতে উচিত্‌ শিক্ষা পায় তার জন্য আমি এগুলি করব|”

Verse 19: হায আমি (যিরমিয়) খুব বাজেভাবে আঘাত পেয়েছি| এই আঘাতে আমি আহত এবং সেরে উঠতে পারব না| তবুও আমি নিজেকে বললাম, “এটা আমার অসুখ এবং এর মধ্যে দিয়েই আমাকে কষ্ট পেতে হবে|”

Verse 20: আমার তাঁবু ধ্বংস হয়ে গিয়েছে| তাঁবুর সমস্ত দড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে| আমার সন্তানরা আমায় ত্যাগ করে চলে গিয়েছে| আমার তাঁবু খাটিযে দেবার জন্য কোন লোক নেই| আমাকে স্থায়ী একটা আস্তানা গড়ে দেবার জন্যও কেউ নেই|

Verse 21: মেষপালকরা (নেতৃবৃন্দ হল নির্বোধ| তারা প্রভুকে খোঁজার চেষ্টা করেনি| তারা জ্ঞানী নয়, তাই তাদের মেষের পাল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং হারিযে গিয়েছে|

Verse 22: শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে| একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে| যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে| সেখানে শুধু শেযাল চরে বেড়াবে|

Verse 23: প্রভু, আমি জানি য়ে লোকরা সত্যি সত্যি জানে না কি করে তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে হয়| লোকরা সত্যি সত্যি জানে না কি ভাবে সঠিক পথে জীবনযাপন করতে হয়|

Verse 24: প্রভু, আমাদের শোধন করুন, কিন্তু ন্যায়নিষ্ঠ হোন| রোধ আমাদের আর শাস্তি দেবেন না!

Verse 25: যদি আপনি রুদ্ধ হন তাহলে অন্য দেশগুলিকে শাস্তি দিন| তারা আপনাকে চেনে না| সম্মান করে না| তারা আপনার উপাসনাও করে না| ওই দেশগুলি যাকোবের পরিবারকে ধ্বংস করেছিল| ধ্বংস করেছিল ইস্রায়েলকে| তারা ধ্বংস করেছিল ইস্রায়েলের স্বদেশকে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories