Jeremiah - Chapter 35

Verse 1: যিহূদার রাজা যখন যিহোয়াকীম তখন যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো| যিহোয়াকীম ছিলেন য়োসিযের পুত্র| এই হল প্রভুর বার্তা:

Verse 2: “যিরমিয়, যাও রেখবীয পরিবারকে মন্দিরের পাশের ঘরগুলির কোন একটি ঘরে আসবার জন্য আমন্ত্রণ জানিয়ে এসো| তাদের দ্রাক্ষারস পানের প্রস্তাব দাও|”

Verse 3: সুতরাং আমি (যিরমিয়) যাসিনিয়ের কাছে গিয়েছিলাম| যাসিনিয ছিল যিরমিয়নামক এক ব্যক্তির পুত্র এবং হবত্সিনিয়ের পৌত্র| আমি যাসিনিযর অন্য ভাইদের এবং তার সব ছেলেদের রেখবীয পরিবারের সকল সদস্যদের পেয়েছিলাম|

Verse 4: তারপর আমি রেখবীয পরিবারকে প্রভুর মন্দিরে নিয়ে এলাম| আমরা হাননের পুত্রের ঘরে গেলাম| হানন ছিল ঈশ্বরের প্রিয মানুষ| তার পিতার নাম ছিল য়িগ্রলিয| পাশের ঘরে থাকতেন যিহূদার যুবরাজগণ| নীচের ঘরে থাকতো শল্লুমের পুত্র মাসেয| মাসেয ছিল মন্দিরের প্রহরী|

Verse 5: তখন আমি (যিরমিয়) রেখবীয পরিবারের আমন্ত্রিত সদস্যদের সামনে দ্রাক্ষারসের পাত্র রেখে বললাম, “সামান্য দ্রাক্ষারস পান করুন|”

Verse 6: কিন্তু তারা উত্তর দিল, “আমরা কখনও দ্রাক্ষারস পান করি না, কারণ আমাদের পূর্বপুরুষ রেখবীয পুত্র য়িহোনাদব আমাদের এই নির্দেশ দিয়েছিলেন: ‘তোমরা এবং তোমাদের উত্তরপুরুষ কেউ কখনো দ্রাক্ষারস পান করবে না|

Verse 7: তোমরা ঘরবাড়ি তৈরী করবে না,ফসল বুনবে না, দ্রাক্ষার চাষ করবে না| তোমরা কেবল তাঁবুতে থাকবে| তোমরা যদি এগুলি মেনে চলো তাহলে তোমরা যাযাবরের মতো স্থান পরিবর্তন করে দীর্ঘদিন জীবিত থাকবে|’

Verse 8: তাই আমরা রেখবীয পরিবারের সদস্যরা আমাদের পূর্বপুরুষ য়িহোনাদবের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলি| আমরা কেউ দ্রাক্ষারস পান করি না| আমাদের স্ত্রী, ছেলেমেযে কেউ দ্রাক্ষারস পান করে না|

Verse 9: আমরা কখনও বাস করার জন্য বাড়ি তৈরী করি না| দ্রাক্ষার চাষ করি না, ফসল ফলানোর জন্য বীজ বুনি না|

Verse 10: আমরা আমাদের পূর্বপুরুষ য়িহোনাদবের নির্দেশ পালন করেছি এবং আমরা তাঁবুতেই বসবাস করেছি|

Verse 11: কিন্তু যখন নবূখদ্রিত্‌সর, বাবিলের রাজা যিহূদা আক্রমণ করেছিল, আমরা বলেছিলাম, ‘বাবিলীয এবং আর্মেনীয সৈন্যদের হাত থেকে রক্ষা পাবার জন্য আমাদের জেরুশালেম শহরে যাওয়া যাক|’ তাই আমরা জেরুশালেমে পালিয়ে গিয়েছিলাম এবং তারপর থেকে ওখানেই থেকেছি|”

Verse 12: তখন প্রভুর বার্তা এলো যিরমিয়র কাছে|

Verse 13: প্রভু সর্বশক্তিমান ইস্রায়েলের ঈশ্বর বললেন: “যিরমিয় যাও| যিহূদা ও জেরুশালেমের লোকদের গিয়ে বলো: তোমাদের শিক্ষা হওয়া উচিত্‌ এবং তোমরা আমার বার্তা পালন করবে|”

Verse 14: “রেখব তার উত্তরপুরুষদের নির্দেশ দিয়েছিল দ্রাক্ষারস পান না করতে| এবং সেই নির্দেশ আজও রেখবীয পরিবারের সদস্যরা পালন করে আসছে| কিন্তু আমি প্রভু এবং আমি যিহূদার লোকরা, তোমাদের বারবার বার্তা পাঠানো সত্ত্বেও তোমরা আমাকে অগ্রাহ্য করেছ এবং অমান্য করেছ|

Verse 15: যিহূদা ও ইস্রায়েলের লোকদের কাছে বারবার আমার অনুচর এবং ভাব্বাদীদের পাঠিয়েছি| তারা তোমাদের বলেছে: ‘অসত্‌ হওয়া বন্ধ করো| ভালো কাজ কর| অন্য দেবতাদের অনুসরণ করো না ও তাদের সেবা করো না| তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমরা এই দেশে বসবাস করতে পারতে, য়ে দেশ তোমাদের পূর্বপুরুষকে আমি দিয়েছিলাম|’ কিন্তু তোমরা আমার বার্তাকে পাত্তাই দিলে না|

Verse 16: য়িহোনাদবের নির্দেশ তার উত্তরপুরুষরা মেনে চলেছিল কিন্তু যিহূদার লোকরা আমাকে মান্য করেনি|”

Verse 17: তাই প্রভু সর্বশক্তিমান, ইস্রায়েলের ঈশ্বর বললেন: “আমি বলেছিলাম যিহূদা ও জেরুশালেমে লোকেদের ওপর বহু মারাত্মক ঘটনা ঘটবে| শীঘ্রই আমি সেগুলি ঘটাবো কারণ আমি ওই লোকদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তারা আমার কথা শুনতে অস্বীকার করেছিল| আমি তাদের চিত্কার করে ডেকেছিলাম কিন্তু তারা সাড়া দেয়নি|”

Verse 18: যিরমিয়, রেখবীয পরিবারকে বলেছিল, “সর্বশক্তিমান প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন: ‘তোমরা তোমাদের পূর্বপুরুষ য়িহোনাদবের সব নির্দেশ মেনে চলেছো| তোমরা য়িহোনাদবের শিক্ষাকেই অনুসরণ করে গিয়েছো|

Verse 19: তাই সর্বশক্তিমান প্রভু ইস্রায়েলের ঈশ্বর বলেছেন সেখানে সর্বদাই রেখবের পুত্র য়িহোনাদবের উত্তরপুরুষদের কোন এক জন আমাকে সেবা করবার জন্য আমার সামনে থাকবে|”‘

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories