Isaiah - Chapter 48

Verse 1: প্রভু বলেন, “যাকোবের পরিবার আমার কথা শোন! তোমরা নিজেদের ‘ইস্রায়েল’ বল| তোমরা এসেছো যিহূদার পরিবার থেকে| প্রতিশ্রুতি করার জন্য তোমরা প্রভুর নাম করো, তোমরা ইস্রায়েলের ঈশ্বরের প্রশংসা কর| কিন্তু এসব করার সময়ও তোমরা সত্‌ ও আন্তরিক নও|”

Verse 2: হ্যাঁ, তারা পবিত্র শহরের নাগরিক| তারা ইস্রায়েলের ঈশ্বরের ওপর নির্ভর করে| সর্বশক্তিমান প্রভু হল তাঁর নাম|

Verse 3: “কি ঘটবে বহুদিন আগে আমি তা বলে দিয়েছি| এবং তারপর হঠাত্ই আমি তা ঘটিযেছি|

Verse 4: আমি সেটা করেছিলাম কারণ আমি জানি তোমরা একরোখা জেদী| আমি যা বলেছিলাম তার কোন কিছুকেই তোমরা বিশ্বাস করনি| তোমরা ছিলে বড় একরোখা লোহার মত যাকে বাঁকানো যায় না, একরোখা ছিলে ব্রোঞ্জের মতো|

Verse 5: তাই বহুদিন আগে আমি বলেছিলাম কি কি ঘটবে| কোন কিছু ঘটার অনেকদিন আগেই আমি তোমাদের সেই সব জিনিসগুলি ঘটার কথা বলেছিলাম| আমি এটা করেছিলাম যাতে তোমরা বলতে না পার, ‘আমরা যে সব দেবতাদের তৈরী করেছি তারা এসব করেছে|’ আমি এগুলি করেছি, যাতে তোমরা বলতে না পারো ‘আমাদের প্রতিমা, আমাদের মূর্ত্তি এই সব ঘটিযেছেন|”‘

Verse 6: “কি ঘটেছে তোমরা দেখেছো| শুনেছোও| তাই এই খবরগুলি তোমাদের অন্যদেরও বলা উচিত্‌| এখন তোমাদের আমি নতুন জিনিসের কথা জানাব| যা তোমরা এখনও শোন নি|

Verse 7: এই সব ঘটনা আগে কখনও ঘটেনি, এই সব ঘটনা এখনই ঘটে যাচ্ছে| আজকের আগে এসব কথা তোমরা শোন নি| তোমরা তাই বলতে পারবে না যে আমরা এই সব ইতিমধ্যেই জেনেছি|

Verse 8: “তবুও তোমরা আমার কথা শোননি! তোমরা কোন কিছুই শেখোনি! আমি যা বলেছি তোমরা তা শুনতে অস্বীকার করেছ| আমি জানি শুরু থেকেই তোমরা আমার বিরুদ্ধাচরণ করবে| জন্মাবার সময় থেকেই তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ|

Verse 9: কিন্তু আমি ধৈর্য়্য়শীল থাকব| আমি এটা নিজের জন্যই করব| রুদ্ধ না হওয়া এবং তোমাদের ধ্বংস না করার জন্য লোকে আমার প্রশংসা করবে|

Verse 10: “দেখো, আমি তোমাদের বিশুদ্ধ করব| লোকে রূপোকে খাঁটি করে তুলতে আগুনের ব্যবহার করে| কিন্তু আমি যন্ত্রণা দিয়ে তোমাদের খাঁটি করে তুলব|

Verse 11: আমি নিজের জন্য এইসব করব, নিজের জন্য! কারণ আমি আমার নামের অসম্মান হতে দিতে পারি না| আমি অন্য আর কোন কিছুকেই আমার প্রশংসা ও মহিমা নিতে দেব না!

Verse 12: “যাকোব আমি তোমাকে আমার লোক বলে ডেকেছি| তাই আমার কথা শোন! আমিই আদি! আমিই অন্ত!

Verse 13: আমি নিজের হাতে পৃথিবীর সৃষ্টি করেছি, আমার ডান হাত সৃষ্টি করেছে আকাশ| ডাকলেই তারা এক সঙ্গে আমার সামনে চলে আসবে|

Verse 14: “তোমরা সবাই এসো এখানে, আমার কথা শোন! কোনো মূর্ত্তি কি বলেছে যে এগুলো ঘটবে? না!” প্রভু যাকে ভালোবাসেন, পছন্দ করেন বাবিল ও কল্দীযদের প্রতি যা চাইবে তাই করবেন|

Verse 15: প্রভু বলেন, “আমি বলেছি তাকে আমি ডাকব| আমি তাকে বয়ে আনব! আমি তাকে সফল করে তুলব!

Verse 16: এখানে এস এবং আমার কথা শোন! বাবিলের জাতি হিসেবে উত্থানের সময় আমি সেখানে ছিলাম| এবং প্রথম থেকেই আমি স্পষ্ট কথা বলেছি, যাতে লোকেরা বুঝতে পারে আমি কি বলেছি|”তখন যিশাইয় বললেন, “এখন প্রভু, আমার সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন| তাঁর আত্মা তোমাদের এই সব কথা বলবে|

Verse 17: প্রভু, পরিত্রাতা, ইস্রায়েলের পবিত্র একজন বলেন,“আমিই প্রভু, তোমাদের ঈশ্বর| আমি তোমাদের সেই সব জিনিষ শেখাই যা সহায়ক| তোমাদের যে পথে যাওয়া উচিত্‌ সেই পথের আমি নেতৃত্ব দেব|

Verse 18: তোমরা যদি আমাকে মেনে চলতে তাহলে তোমাদের জীবনে ভরা নদীর মতো শান্তি আসবে| সমুদ্রের তরঙ্গের মতো ভাল জিনিস তোমাদের কাছে আসবে বার বার|

Verse 19: তোমরা যদি আমাকে মানতে, তোমাদের অনেক শিশু সন্তান থাকত| তারা অসংখ্য বালু কণার মতো| তোমরা যদি আমাকে মানতে, তোমরা ধ্বংস হতে পারতে না| তোমরা আমার সঙ্গে চালিযে যেতে পারতে|”

Verse 20: আমার লোকরা বাবিল ত্যাগ করো! আমার লোকরা কল্দীযদের কাছ থেকে পালাও| আনন্দের সঙ্গে লোকদের এই সংবাদ দাও| পৃথিবীর দূর দূর স্থানে এই বার্তা পৌঁছে দাও! লোককে বলো, “প্রভু তাঁর ভৃত্য যাকোবকে উদ্ধার করেছেন!

Verse 21: প্রভু তাঁর লোকদের মরুভূমির ওপর দিয়ে নিয়ে গেলেন কিন্তু তারা কখনও তৃষ্ণার্ত হয়নি| কেন? কারণ প্রভু তাঁর লোকদের জন্য পাথর থেকে জলপ্রবাহের সৃষ্টি করেছিলেন| তিনি পাথরটি ভাঙলেন এবং জল প্রবাহিত হতে লাগল!”

Verse 22: প্রভু আরও বলেছেন, “শযতান লোকদের জন্য কোথাও শান্তি থাকবে না!”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories