Isaiah - Chapter 24

Verse 1: দেখো! প্রভু এই দেশকে ধ্বংস করবেন এবং এই দেশ থেকে তিনি সব কিছু ধুয়ে মুছে দেশটিকে পরিষ্কার করবেন| তিনি দেশের লোকদের সুদূরে তাড়িয়ে দেবেন|

Verse 2: সেই সময়, সাধারণ লোকরা এবং যাজকগণ সমতুল্য হবে| এীতদাস ও মনিব, দাসী ও কর্ত্রী, এতো ও বিক্রিতো,

Verse 3: ঋণগ্রাহক ও ঋণদাতা সকলে সমান হবে| সমস্ত লোককে দেশের বাইরে যেতে বাধ্য করা হবে| সমস্ত সম্পদ নিয়ে নেওয়া হবে| কারণ প্রভুর আদেশেই ঐসব ঘটনা ঘটবে|

Verse 4: দেশটি শূন্য ও দুর্বল হয়ে পড়বে| এই দেশের মহান নেতারা ক্ষমতাহীন হবেন|

Verse 5: এই দেশের লোকরাই দেশের মাটিকে নোংরা করে তুলেছে| কি করে এটা ঘটল? ঈশ্বরের শিক্ষার বিরুদ্ধে লোকরা ভুল কাজ করেছিল| লোকরা ঈশ্বরের বিধি মানেনি| অনেক দিন আগে লোকরা ঈশ্বরের সঙ্গে একটি চুক্তি করেছিল| কিন্তু সেই সব লোকরাই ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করেছিল|

Verse 6: এই দেশের লোকরা তাদের ভুল কাজের জন্য দোষী ছিল| তাই এই দেশকে ধ্বংস করার জন্য ঈশ্বর প্রতিশ্রুতিবদ্ধ| লোকদের শাস্তি দেওয়া হবে| শুধুমাত্র কিছু লোক বেঁচে থাকবে|

Verse 7: দ্রাক্ষা ক্ষেত মৃতপ্রায| নতুন দ্রাক্ষারস অপেয| অতীতে মানুষ সুখী ছিল| কিন্তু তারা এখন দুঃখী|

Verse 8: লোকরা তাদের আনন্দ প্রকাশ করা বন্ধ করে দিয়েছে| সমস্ত সুন্দর শব্দ থেমে গিয়েছে|

Verse 9: খঞ্জর এবং বীণা থেকে নির্গত মধুর সঙ্গীত থেমে গিয়েছে| দ্রাক্ষারস পানের সময় লোকরা আর আনন্দের গান গায না| অনুগ্র সুরার স্বাদ এখন লোকদের তেতো লাগে|

Verse 10: এই শহর চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে| প্রতিটি বাড়ী বন্ধ, তাই কেউ তার নিজের বাড়ীতে ঢুকতে পারছে না|

Verse 11: এখন লোকরা হাটে বাজারে দ্রাক্ষারসের খোঁজ করছে| কিন্তু সমস্ত সুখ উবে গেছে| আনন্দ চলে গেছে সহস্র য়োজন দূরে|

Verse 12: শহরটি ধ্বংস হয়ে পড়ে রয়েছে| এমনকি ফটকগুলিও চূর্ণ-বিচূর্ণ|

Verse 13: শস্য সংগ্রহের পরে জলপাই গাছে যেমন গুটিকতক জলপাই পড়ে থাকে ঠিক তেমনি অনেকগুলি জাতির মধ্যে এই দেশও একাকি পড়ে থাকবে|

Verse 14: বেঁচে যাওয়া লোকরা চিত্কার করতে শুরু করবে| তাদের এই চিত্কার সমুদ্রের গর্জনের থেকেও বেশী হবে| প্রভুর মহানুভবতায তারা সুখী হবে|

Verse 15: সেই সব লোকরা বলবে, “প্রাচ্য়ের মানুষরা প্রভুর প্রশংসা কর! দূর দেশের মানুষরা প্রভু ইস্রায়েলের ঈশ্বরের নামে প্রশংসা কর|”

Verse 16: পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আমরা প্রশংসা গীত শুনব| লোকরা গাইবে: “ধার্ম্মিকজনটি, মহিমান্বিত হউন|” কিন্তু আমি বলি, “আমি মারা যাচ্ছি| আমার পক্ষে সব কিছু ভয়ঙ্কর হয়ে উঠেছে| বিশ্বাসঘাতকরা মানুষের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করছে|

Verse 17: এই দেশের অধিবাসীদের বিপদ আমি চোখের সামনে দেখতে পাচ্ছি| তাদের জন্য পেতে রাখা ফাঁদ, গর্ত এবং ভয় আমি দেখতে পাচ্ছি|

Verse 18: লোকরা তাদের বিপদের কথা শুনে ভীত হবে| কিছু লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা গর্তে পড়ে গিয়ে ফাঁদে বন্দী হবে| তাদের মধ্যে কয়েক জন গর্ত থেকে উঠে আসবে কিন্তু তারা অন্য ফাঁদে ধরা পড়বে|” আকাশে বাঁধের দরজা খুলে যাবে এবং প্লাবন হবে| পৃথিবীর ভিতগুলো নড়ে উঠবে|

Verse 19: ভূমিকম্প হবে| পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে|

Verse 20: এই পৃথিবী পাপে ভারাএান্ত| তাই তা ভারের তলায় চাপা পড়বে| জীর্ণ বাড়ির মতো তা কেঁপে উঠবে, মত্ত মানুষের মতো পড়ে যাবে| পৃথিবী পড়ে গেছে এবং আর কখনও উঠে দাঁড়াবে না|

Verse 21: সেই সময়ই প্রভু তাঁর বিচার শুরু করবেন| তিনি স্বর্গের স্বর্গীয সেনাদেরএবং পৃথিবীর পার্থিব রাজাদের বিচার করবেন|

Verse 22: তখন বহু মানুষ একত্রিত হবে| তাদের মধ্যে কেউ আছে ভূগর্ভস্থ কয়েদে বদ্ধ| কেউ আছে কারাগারে| কিন্তু অবশেষে, অনেক দিন পরে তাদের সকলের বিচার হবে|

Verse 23: জেরুশালেমের সিয়োন পর্বতে প্রভু রাজার মত শাসন করবেন| গণ্যমান্য লোকদের উপস্থিতিতে তাঁর উজ্জ্বল মহিমা প্রকাশিত হবে| তাঁর মহিমা এত উজ্জল হবে যে তা দেখে চাঁদ বিহবল হবে এবং সূর্য় লজ্জা পাবে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories