Isaiah - Chapter 34

Verse 1: সমস্ত জাতিসমূহ, আমার কথা শোন! খুব কাছে এসে তোমাদের এই কথা শোনা উচিত্‌| পৃথিবীর এবং পৃথিবীর সব লোক এই সব কথা শোন|

Verse 2: প্রভু সমস্ত জাতি এবং তাদের সৈন্যদের প্রতি রুদ্ধ| তিনি তাদের সকলকে ধ্বংস করবেন| তিনি তাদের হত্যা করাবেন|

Verse 3: তাদের দেহগুলি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে| তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোবে| তাদের রক্ত পাহাড় থেকে গড়িযে পড়বে|

Verse 4: পাকানো কাগজের মত আকাশ গুটিযে বন্ধ হয়ে যাবে| নক্ষত্ররা মারা যাবে এবং দ্রাক্ষা গাছের পাতা বা ডুমুর পাতার মতো তাদের পতন হবে| আকাশের সব নক্ষত্র নষ্ট হয়ে যাবে|

Verse 5: প্রভু বললেন, “এসব ঘটবে যখন আকাশে আমার তরবারি রক্ত দ্বারা পরিতৃপ্ত হবে|”দেখ! প্রভুর তরবারি ইদোমকে কেটে দ্বিখণ্ডিত করবে| প্রভু এইসব লোকেদের ওপর তাঁর বিচার জারি করেছেন এবং তাদের অবশ্যই মৃত্যু হবে|

Verse 6: কারণ প্রভু মনে করেন ইদোম ও ইদোমের শহর বসরার ধ্বংসের সময় এসেছে|

Verse 7: সুতরাং মেষ, গবাদি পশু ও শক্তিশালী ষাঁড়দের ধ্বংস করা হবে| তাদের রক্তে দেশ পূর্ণ হবে| তাদের চর্বিতে ভূমি আচ্ছাদিত হবে|

Verse 8: এই সব জিনিসগুলি ঘটবে কারণ প্রভু শাস্তির সময় নির্ধারণ করেছেন| যে সব লোক সিয়োনের বিরুদ্ধে অন্যায় করেছে তাদের শাস্তি দেবার জন্য প্রভু একটি বছর বেছে নিয়েছেন|

Verse 9: ইদোমের নদীসমূহ গরম আলকাতারার মতো হবে| ইদোমের মাটি হবে পোড়া গন্ধকের মতো|

Verse 10: সারা দিনরাত জ্বলবে আগুন| কেউ সেই আগুন নেভাতে পারবে না| ইদোম থেকে ধোঁযা বের হতেই থাকবে| এই দেশ চির কালের জন্য ধ্বংস হয়ে যাবে| লোকরা আর কখনো ঐ দেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে না|

Verse 11: পাখি এবং ক্ষুদ্র প্রাণীরা এই দেশকে দখল করে নেবে| পেঁচা ও দাঁড়কাকরা সেখানে বসবাস করবে| বিশৃঙ্খলার ফিতে এবং বিভ্রান্তির পাথর দিয়ে সেই দেশকে মাপা হবে|

Verse 12: ওখানকার নেতারা এবং সম্ভ্রান্ত লোকরা শাসন করবার মত কিছু পাবে না| তারা সবাই গত হয়ে থাকবে|

Verse 13: সমস্ত সুন্দর বাড়িগুলিতে কাঁটা ও বন্য ঝোপঝাড় জন্মাবে| বন্য কুকুর ও পেঁচা সে সকল বাড়িতে বসবাস করবে| বন্য জন্তুরা সেখানে বাস করবে| বড় পাখিরা ওখানে গজিযে ওঠা ঘাসের মধ্যে বাস করবে|

Verse 14: বন্য বিড়ালরা বন্য কুকুরের সঙ্গে এক সাথে বাস করবে| বন্য ছাগল তাদের বন্ধুদের ডাকবে| নিশাচর পশুরা সেখানে খুঁজে পাবে বিশ্রামস্থল|

Verse 15: সেখানে সাপরা বাসা বাঁধবে| তারা সেখানে ডিম পাড়বে| তারা ছায়ায় আশ্রয় নেবে এবং সেখানে ডিম ফোটাবে| কিন্তু বাজপাখীরাও সেখানে একের পর এক এসে জুটবে|

Verse 16: প্রভুর বইটির মধ্যে খুঁজে দেখ এবং পড়| একটা জিনিষও বাদ যাবে না| সেখানে লেখা আছে যে ঐ সকল প্রাণীদের এক জনও নিশ্চিহ্ন হবে না| এক জনও সঙ্গীহীন হবে না| ঈশ্বর এই আদেশ দিয়েছেন এবং ঈশ্বরের আত্মা তাদের একত্রিত করেছে|

Verse 17: ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্বন্ধে তিনি কি করবেন| তারপর ঈশ্বর তাদের জন্য একটা জায়গা নির্বাচন করবেন| ঈশ্বর একটি গণ্ডি কেটে তাদের জায়গা দেখিয়ে দেবেন| সুতরাং প্রাণীরা সেই জায়গাকে চিরকালের জন্য দখল করে নেবে| সেখানে তারা বসবাস করবে বছরের পর বছর|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories