Isaiah - Chapter 23

Verse 1: সোর সম্বন্ধে দুঃখের বার্তা: তর্শীশের জাহাজসমূহ, দুঃখ কর এবং কাঁদো! কেননা তোমাদের বন্দরটি ধ্বংস হয়েছে| (কিত্তীম দেশ থেকে আসার পথে জাহাজটির লোকদের এই খবর জানানো হয়েছিল|)

Verse 2: সমুদ্রের ধারে বসবাসকারী লোকদের বিরত হওয়া ও বিষণ্ন হওয়া উচিত্‌| সোর ছিল সমুদ্র উপকুলবর্তী “সীদোনের বণিক|” সমুদ্র তীরবর্তী হওয়ার দরুণ এই শহরটি তার ব্যবসাযীদের জলপথে ব্যবসা করতে পাঠায় এবং ধনসম্পদ দিয়ে দেশটিকে ভরে দিয়েছিল|

Verse 3: শস্যের সন্ধানে এখানকার লোকরা জলপথে ভ্রমণ করে| নীলনদের ধারে জন্মানো শস্য সোরের লোকরা কিনে এনে অন্য জাতির কাছে তা বিক্রি করে|

Verse 4: সীদোন, তোমার ভীষণ বিষণ্ন হওয়া উচিত্‌, কারণ সমুদ্র ও সমুদ্রের দুর্গ বলছে:আমার কোন সন্তান নেই| গর্ভ যন্ত্রণা কি তা আমি বুঝিনি| আমি কোন শিশুর জন্ম দিই নি| আমি তরুণ তরুণীদের গড়ে তুলতেও সাহায্য করিনি|

Verse 5: মিশর, সোর সম্বন্ধে এমন সংবাদ পাবে| এই খবর মিশরকে দারুণ শারীরিক ও মানসিক যন্ত্রণায় ফেলবে|

Verse 6: মালবাহী জাহাজগুলিকে তর্শীশে ফিরে আসতেই হবে| সমুদ্রের ধারে বসবাসকারী লোকদের বিলাপ করতে হবে|

Verse 7: অতীতে সোর শহর আনন্দ, উত্সবে মেতেছে| প্রথম থেকেই শহরটি বড় হয়ে চলেছে| বসতি স্থাপনের জন্য শহরটির নাগরিকরা দূর দূরান্তে ভ্রমণ করেছে| ঐ শহরে বাস করতে দূর দূরান্ত থেকে লোকরা এসেছে|

Verse 8: সোর শহরে অনেক নেতা তৈরী হয়েছে| শহরের বণিকরা যেন রাজপুত্র| এখানকার যে সব লোকরা নানা জিনিসপত্র কেনাবেচা করে তারা সব জায়গায় সম্মান পেয়েছে| সুতরাং সোরের বিরুদ্ধে কে পরিকল্পনা করেছিল?

Verse 9: প্রভু সর্বশক্তিমানই এই পরিকল্পনার নেপথ্য কারিগর| তিনি তাদের গুরুত্বহীন করার সিদ্ধান্ত নেন|

Verse 10: তর্শীশ থেকে আসা মালবাহী জাহাজগুলি স্বদেশে ফিরে যাও| সমুদ্রটাকে ছোট নদী মনে করে পেরিযে যাও| কোন ব্যক্তিই এখন তোমায় থামাবে না|

Verse 11: সমুদ্রের ওপরেও প্রভু তাঁর বাহু প্রসারিত করেছেন| সোরের বিরুদ্ধে যুদ্ধ করতে অন্যান্য রাজ্যগুলিকে তিনি একত্রিত করছেন| প্রভু কনানকে তার নিরাপদ জায়গা সোরকে ধ্বংস করার আদেশ দিয়েছেন|

Verse 12: প্রভু বলেন, “হে সীদোনের কুমারী কন্যা, তুমি ধ্বংস হবে! তোমার আনন্দ করবার আর কোন সুযোগ থাকবে না|” কিন্তু সোরের লোকরা বলছে, “সাইপ্রাস আমাদের সাহায্য করবে|” কিন্তু যদি তুমি সমুদ্র পেরিযে সাইপ্রাসে যাও, তাহলে বিশ্রাম করার কোন জায়গা তুমি খুঁজে পাবে না|

Verse 13: তাই সোরের লোকরা বলছে, “বাবিলের লোকরা আমাদের সাহায্য করবে|” কিন্তু কল্দীযদের দেশের দিকে তাকাও| বাবিল এখন আর দেশ নয়| অশূররা বাবিলে আক্রমণ চালিযে শহরের চারিদিকে দুর্গ তৈরী করেছে| সৈন্যরা সুন্দর সুন্দর বাড়িঘর থেকে সব জিনিসপত্র লুঠ করে নিয়েছে| অশূররা বাবিলকে একেবারে বন্যপ্রাণীদের থাকার জায়গায় পরিণত করেছে| তারা বাবিলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে|

Verse 14: সুতরাং তর্শীশ থেকে আসা মালবাহী জাহাজগুলি দুঃখিত হও| তোমার নিরাপদ জায়গা (সোর) ধ্বংস হবে|

Verse 15: লোকরা প্রায 70 বছর পর্য়ন্ত সোরকে ভুলে থাকবে| (এটা কোন রাজার রাজত্ব কালের সীমা|)70 বছর পর সোরের অবস্থা ঠিক এই গানের মধ্যে বেশ্যার মত হবে:

Verse 16: ওহে বেশ্যা, পুরুষরা তোমায় ভুলে গেছে| তুমি বীণা নিয়ে শহর পরিক্রমায় যাও| মধুর তালে বাজাও| সুন্দর করে গান গাও| তোমার গান মাঝে মাঝে গাও| তাহলে লোকরা হয়তো তোমাকে আবার চিনতে পারবে|

Verse 17: সত্তর বছর পর, প্রভু সোরকে স্মরণ করবেন এবং তাকে তাঁর সিদ্ধান্ত জানাবেন| সোর আবার আগের মতো ব্যবসা শুরু করবে| সোর পৃথিবীর সমস্ত জাতির সঙ্গে বেশ্যাবৃত্তিতে প্রশ্রয দেওয়া একটি বেশ্যার মত হবে|

Verse 18: কিন্তু সে উপার্জনের টাকাপয়সা ধরে রাখতে পারবে না| ব্যবসার লাভের টাকা প্রভুর জন্য সঞ্চিত হবে| যারা প্রভুর সেবা করবে তারাই লভ্য়াংশের টাকা পাবে| সুতরাং প্রভুর দাসরা সুন্দর জামাকাপড় পরবে এবং আশ মিটিযে খাওয়াদাওযা করবে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories