2 Samuel - Chapter 9

Verse 1: দায়ূদ জিজ্ঞাসা করলেন, “শৌলের পরিবারের কোন লোক কি এখনও রযে গেছে? আমি তার প্রতি দয়া দেখাতে চাই| এটা আমি য়োনাথনের জন্য করব|”

Verse 2: সীবঃ নামে শৌলের পরিবারের এক দাস ছিল| দায়ূদের দাস সীবঃকে দায়ূদের কাছে নিয়ে এল| রাজা দায়ূদ জিজ্ঞাসা করল, “তুমি কি সীবঃ?”সীবঃ উত্তর দিল, “হ্যাঁ, আমি আপনার দাস সীবঃ|”

Verse 3: রাজা বললেন, “শৌলের পরিবারের কোন লোক কি বেঁচে আছে? আমি তার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে চাই|”সীবঃ রাজা দায়ূদকে বললেন, “য়োনাথনের একজন পুত্র এখনও বেঁচে আছে| তার দু পা-ই পঙ্গু|”

Verse 4: রাজা সীবঃকে জিজ্ঞাসা করলেন, “সেই ছেলেটি কোথায আছে?”সীবঃ উত্তর দিল, “সে লো-দবারে, অম্মীযেলের পুত্র মাখীরের বাড়ীতে আছে|

Verse 5: তখন রাজা দায়ূদ তাঁর কযেকজন আধিকারিককে লো-দবারে অম্মীযেলের পুত্র মাখীরের বাড়ীতে পাঠালেন, য়োনাথনের পুত্রকে নিয়ে আসার জন্য|

Verse 6: য়োনাথনের পুত্র মফীবোশত্‌ দায়ূদের কাছে এলো এবং মাটিতে মাথা নত করে প্রণাম করল|দায়ূদ জিজ্ঞাসা করল, “তুমি কি মফীবোশত্‌?”মফীবোশত্‌ উত্তর দিল, “হ্যাঁ, আমি আপনার দাস মফীবোশত্‌|”

Verse 7: দায়ূদ মফীবোশতকে বলল, “ভয় পেও না| আমি তোমার প্রতি সদয হব| আমি তোমার পিতা য়োনাথনের জন্যই এটা করব| আমি তোমার পিতামহ শৌলের সব জমি তোমাকে ফিরিযে দেব| তুমি সবসমযই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে|”

Verse 8: মফীবোশত্‌ পুনরায দায়ূদকে প্রণাম করল| মফীবোশত্‌ বলল, “একটা মরা কুকুরের থেকে আমি কোন অংশে ভাল নই, কিন্তু আপনি আমার প্রতি অত্যন্ত সদয হয়েছেন|”

Verse 9: তখন রাজা দায়ূদ শৌলের দাস সীবঃকে ডাকলেন| দায়ূদ সীবঃকে বললেন, “আমি তোমার মনিবের নাতি মফীবোশতকে শৌলের পরিবারের যা কিছু আমার কাছে ছিল সব ফিরিযে দিয়েছি|

Verse 10: মফীবোশতের জন্য তুমি সেই জমি চাষ করবে| মফীবোশতের জন্য তুমি এবং তোমার পুত্ররা এটা করবে| তোমরা ফসল ফলাবে| তাহলে তোমার মনিবের নাতি মফীবোশতের অন্নের জন্য প্রচুর খাদ্যশস্য হবে| কিন্তু তোমার মনিবের নাতি মফীবোশত্‌ সবসমযেই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে|”সীবঃ এর 15 জন ছেলে এবং 20 জন দাস ছিল|

Verse 11: সীবঃ উত্তর দিল, “আমি আপনার দাস| আমার মনিব যা যা আদেশ করেন আমি তাই তাই করব|”মফীবোশত্‌ দায়ূদের সঙ্গে একাসনে বসে, রাজার একজন ছেলের মতই আহার করল|

Verse 12: মীখা নামে মফীবোশতের একটা কিশোর ছেলে ছিল| সীবঃর পরিবারের প্রত্যেকে মফীবোশতের দাস হয়ে গেল|

Verse 13: মফীবোশতের দু পা-ই পঙ্গু ছিল| মফীবোশত্‌ জেরুশালেমে থাকত| প্রত্যেকদিন মফীবোশত্‌ রাজার সঙ্গে একাসনে আহার করত|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories