2 Samuel - Chapter 4

Verse 1: শৌলের পুত্র ইশ্বোশত্‌ শুনলেন যে হিব্রোণে অব্নের মারা গেছেন| ঈশ্বোশত্‌ এবং তাঁর লোকরা ভীষণ ভয় পেয়ে গেল|

Verse 2: দুজন লোক শৌলের পুত্র ঈশ্বোশতের সঙ্গে দেখা করতে গেল| ঐ দুজন লোক সৈন্যবাহিনীর প্রধান ছিল| তারা ছিল বেরোতীয রিম্মোণের পুত্র রেখব এবং বানা| (এরা ছিল বিন্যামীনীয যেহেতু বেরোত শহর বিন্যামীন পরিবারগোষ্ঠীর ছিল|

Verse 3: কিন্তু বেরোতের সব লোক গিত্তযিমে পালিয়ে গিয়েছিল এবং এখনও পর্য়ন্ত তারা সেখানেই বসবাস করছে|)

Verse 4: শৌলের পুত্র য়োনাথনের মফীবোশত্‌ নামে একটি পুত্র ছিল| শৌল এবং য়োনাথন নিহত হয়েছেন এই খবর যখন য়িষ্রিযেল থেকে এল তখন মফীবোশতের বয়স পাঁচ বছর| মফীবোশত্‌কে যে মহিলা দেখাশোনা করতো এই সংবাদে সে অত্যন্ত ভীত হল এবং শত্রুরা আসছে এই ভেবে সে মফীবোশত্‌কে নিয়ে পালিয়ে গেল| কিন্তু দৌড়ে পালাবার সময়, সে ছেলেটিকে ফেলে দিল, তাই তার দুটো পা-ই পঙ্গু|

Verse 5: রিম্মোণের পুত্ররা রেখব ও বানা বিরোত থেকে দুপুর বেলায ঈশ্বোশতের বাড়ী গিয়েছিল| প্রচণ্ড গরম ছিল বলে ঈশ্বোশত্‌ বিশ্রাম করছিলেন|

Verse 6: রেখব ও বানা এমন ভাবে বাড়ীতে এল যেন তারা কিছু গম নিতে এসেছে| ঈশ্বোশত্‌ শোযার ঘরে তাঁর বিছানায শুয়েছিলেন|

Verse 7: রেখব ও বানা ছুরি বিদ্ধ করে তাঁকে হত্যা করল| তারা তাঁর মাথা কেটে সঙ্গে নিয়ে নিল| এরপর সারারাত তারা যর্দন উপত্যকার মধ্য দিয়ে হাঁটল|

Verse 8: তারা হিব্রোণে এলো এবং মাথাটি দায়ূদকে দিল|রেখব এবং বানা রাজা দায়ূদকে বলল, “এই যে আপনার শত্রু শৌলের পুত্র ঈশ্বোশতের মাথা| সে আপনাকে হত্যার চেষ্টা করছিল| আপনার জন্য, শৌল এবং তার পরিবারকে প্রভু আজ শাস্তি দিলেন|”

Verse 9: কিন্তু দায়ূদ রেখব এবং তার ভাই বানাকে বললেন, “এ কথা জীবিত প্রভুর মতই সত্য যে তিনি সব সমস্যা থেকে আমাকে রক্ষা করেছেন|

Verse 10: এর আগে একবার এক ব্যক্তি ভেবেছিল সে আমার কাছে সুসংবাদ আনবে| সে বলেছিল, ‘দেখুন শৌল মারা গেছে|’ সে ভেবেছিল যে আমার কাছে এই খবর আনার জন্য আমি তাকে পুরস্কার দেব| কিন্তু আমি এই লোকটিকে ধরে ফেলেছিলাম এবং তাকে সিক্লগে হত্যা করি|

Verse 11: সেই মত আমি তোমাদের হত্যা করে এই দেশ থেকে সরিয়ে দেব| কেন? কারণ একজন সত্‌ লোককে তার বাড়ীতে, তার বিছানায ঘুমন্ত অবস্থায়, তোমরা মন্দ লোকরা হত্যা করেছ|”

Verse 12: তখন দায়ূদ রেখব ও বানাকে হত্যা করার জন্য তরুণ সেনাদের আদেশ দিলেন| সেনারা রেখব ও বানার হাত পা কেটে নিল এবং হিব্রোণের একটি পুকুরের পাড়ে তাদের দেহ ঝুলিয়ে দিল| তারপর তারা ঈশ্বোশতের মাথাটি নিয়ে হিব্রোণে ঠিক সেখানেই কবর দিল যেখানে অব্নেরকে কবর দেওয়া হয়েছিল|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories