2 Samuel - Chapter 14

Verse 1: সরূযার পুত্র য়োয়াব জানতেন যে রাজা দায়ূদ প্রচণ্ডভাবে অবশালোমের অভাব বোধ করছেন|

Verse 2: য়োয়াব তকোযেতে সেখান থেকে একজন জ্ঞানী মহিলাকে আনতে আদেশ দিয়ে বার্তাবাহকদের পাঠালেন| য়োয়াব সেই জ্ঞানী মহিলাকে বললেন, “প্রচণ্ড দুঃখের ভান কর এবং বিমর্ষ লাগে এমন জামাকাপড় পর| একদম সাজ-গোজ করো না| এমন নিপুণ অভিনয় করবে যেন দেখে মনে হয়, তুমি দীর্ঘদিন ধরে কাঁদছ|

Verse 3: রাজার কাছে যাও এবং তাকে ঠিক এ কথাগুলোই বলবে যা আমি তোমায শিখিযে দিচ্ছি|” তারপর য়োয়াব, সেই জ্ঞানী মহিলাটিকে কি কি বলতে হবে তা বলে দিলেন|

Verse 4: তখন তকোযের সেই মহিলা রাজার সঙ্গে কথা বলল| মাটির দিকে মাথা নত করে সে বলল, “রাজা, দয়া করে আমায় বাঁচান|”

Verse 5: রাজা দায়ূদ তাকে বললেন, “তোমার সমস্যা কি?”মহিলা বলল, “আমি একজন বিধবা| আমার স্বামী মারা গেছে|

Verse 6: আমার দুটি পুত্র ছিল| তারা মাঠে লড়াই করছিল| তাদের বাধা দেবার মত কেউ ছিল না| আমার এক পুত্র আর এক পুত্রকে হত্যা করেছে|

Verse 7: এখন গোটা পরিবার আমার বিরুদ্ধে| তারা আমাকে বলল, ‘সেই পুত্রকে নিয়ে এসো যে তার ভাইকে মেরেছে - আমরাও তাকে মেরে ফেলবো| কেন? কারণ সে তার ভাইকে হত্যা করেছে|’ আমার আগুনের শেষ স্ফুলিঙ্গের মত যদি ওরা আমার পুত্রকে মেরে ফেলে তাহলে সেই আগুন জ্বলে শেষ হয়ে যাবে| সেই একমাত্র জীবিত সন্তান যে তার পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবে| অন্যথায়, আমার স্বামীর সম্পত্তি ভুল হাতে পড়বে এবং তার নাম সেই জমি থেকে মুছে যাবে|”

Verse 8: তখন রাজা সেই মহিলাকে বললেন, “বাড়ী চলে যাও, আমি তোমার বিষযগুলি দেখব|”

Verse 9: তকোযের মহিলা রাজাকে বলল, “আমার মনিব এবং রাজা, সব দোষ আমার ওপর এবং আমার পরিবারের ওপর আসুক| আপনি এবং আপনার রাজত্ব নির্দোষ হোক|”

Verse 10: রাজা দায়ূদ বললেন, “কেউ যদি তোমাকে খারাপ কিছু বলে, তাকে আমার কাছে নিয়ে এসো| সে দ্বিতীয়বার তোমাকে জ্বালাতন করবে না|”

Verse 11: মহিলা বলল, “আপনার প্রভু ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনি সেই সব লোকদের বাধা দেবেন| তারা আমার পুত্রকে তার ভাইকে হত্যা করার জন্য শাস্তি দিতে চাইছে| আপনি শপথ করুন যে ঐ লোকদের আপনি আমার পুত্রকে হত্যা করতে দেবেন না|”দায়ূদ বললেন, “অস্তিত্বময প্রভুর নামে শপথ নিয়ে বলছি, কেউ তোমার পুত্রের ক্ষতি করতে পারবে না| এমনকি তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না|”

Verse 12: মহিলা বলল, “হে আমার মনিব এবং রাজা, আপনাকে আর কযেকটা কথা বলতে দিন|”রাজা বললেন, “বল|”

Verse 13: তারপর সেই মহিলা বলল, “কেন আপনি ঈশ্বরের লোকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন? হ্যাঁ, যখন আপনি এই ধরণের কথাবার্তা বলেন তখন আপনি বুঝিয়ে দেন যে আপনি অপরাধী| কেন? কারণ যে সন্তানকে আপনি ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন, তাকে আপনি ঘরে ফিরিযে আনেন নি|

Verse 14: আমরা প্রত্যেকেই একদিন না একদিন মরব| আমরা প্রত্যেকেই মাটিতে ফেলে দেওয়া জলের মত হব| সেই জলকে কেউই পুনরায মাটি থেকে তুলে আনতে পারে না| আপনি জানেন ঈশ্বর মানুষকে ক্ষমা করেন| যারা নিরাপত্তার জন্য পালিয়ে যেতে বাধ্য হয়, ঈশ্বর তাদের জন্য পরিকল্পনা করেছিলেন| ঈশ্বর তাঁর কাছ থেকে পালিয়ে যাবার জন্য কাউকে বাধ্য করেন না|

Verse 15: হে আমার মনিব এবং রাজা এই কথাই আমি আপনাকে বলতে এসেছি| কেন? কারণ লোকরা আমাকে ভয় পাইযে দিয়েছে| আমি নিজেকেই বললাম, “আমি রাজার সঙ্গে কথা বলব| হয়তো রাজা আমাকে সাহায্য করতে পারবেন|

Verse 16: রাজা আমার কথা শুনবেন এবং যারা আমাকে ও আমার পুত্রকে মেরে ফেলতে চাইছে তাদের হাত থেকে আমাদের রক্ষা করবেন| ঈশ্বর আমাদের যা দিয়েছিলেন, সেই লোকটি তা পাওয়া থেকে আমাদের বঞ্চিত করতে চায|”

Verse 17: আমি জানি আমার মনিব রাজার কথা আমাকে স্বস্তি দেবে, কারণ আপনি ঈশ্বরের দূতের মত| আপনি ভাল এবং মন্দ দুটো বিষযেই অবগত আছেন এবং প্রভু, আপনার ঈশ্বর আপনার সঙ্গেই উপস্থিত আছেন|”

Verse 18: রাজা দায়ূদ প্রত্যুত্তরে সেই মহিলাকে বললেন, “আমি যে প্রশ্ন করব তুমি অবশ্যই তার উত্তর দেবে|”মহিলাটি বলল, “হে গুরু, আমার রাজা, আপনার প্রশ্ন করুন|”

Verse 19: রাজা দায়ূদ জিজ্ঞাসা করলেন, “য়োয়াব কি তোমাকে এই সব কথা বলতে বলেছে?”মহিলা উত্তর দিল, “আপনার দিব্যি হে আমার মনিব রাজা, আপনি ঠিকই বলেছেন| আপনার আধিকারিক য়োয়াবই আমাকে এই সব কথা আপনাকে বলতে বলেছে|

Verse 20: য়োয়াব এই কাজগুলি করেছে যাতে আপনি এই ঘটনাগুলিকে অন্যভাবে দেখতে পান| হে আমার মনিব, আপনি ঈশ্বরের দূতের মতই জ্ঞানী| এই পৃথিবীতে যা যা ঘটে আপনি তার সবই জানেন|”

Verse 21: রাজা য়োয়াবকে বললেন, “দেখ, আমি যা প্রতিজ্ঞা করেছি, আমি তাই করব| তরুণ অবশালোমকে ফিরিযে নিয়ে এস|”

Verse 22: য়োয়াব নত হলেন এবং রাজা দায়ূদকে আশীর্বাদ করলেন| তিনি রাজাকে বললেন, “আজ আমি জানতে পারলাম আপনি আমার প্রতি প্রসন্ন, কারণ আমি যা চেয়েছিলাম আপনি তাই করেছেন|”

Verse 23: তারপর য়োয়াব উঠে পড়লেন এবং গশূরে গিয়ে অবশালোমকে জেরুশালেমে নিয়ে এলেন|

Verse 24: কিন্তু রাজা দায়ূদ বললেন, “অবশালোম তার নিজের বাড়ীতে ফিরে যেতে পারে| সে আমার সঙ্গে দেখা করতে পারবে না|” তখন অবশালোম নিজের বাড়ীতে ফিরে গেল| অবশালোম রাজার কাছে দেখা করতে যেতে পারল না|

Verse 25: লোক অবশালোমের সৌন্দর্য়্য়ের প্রশংসা করত| অবশালোমের মত সুদর্শন গোটা ইস্রায়েলে কেউ ছিল না| পা থেকে মাথা পর্য়ন্ত অবশালোমের কোথাও কোন খুঁত ছিল না|

Verse 26: বছরের শেষে অবশালোম তার মাথা থেকে চুল কেটে ফেলত এবং সেই চুল ওজন করত| সেই চুল ওজনে প্রায আড়াই সেরের মত হত|

Verse 27: অবশালোমের তিনটি পুত্র এবং একটি কন্যা ছিল| তার কন্যার নাম ছিল তামর| তামর অতীব সুন্দরী ছিল|

Verse 28: অবশালোম পুরো দু বছর জেরুশালেমে ছিল| এই সমযে রাজা দায়ূদের সঙ্গে তার দেখা করার অনুমতি ছিল না|

Verse 29: অবশালোম য়োয়াবের কাছে বার্তাবাহক পাঠালো| বার্তাবাহক য়োয়াবকে বলল অবশালোমকে রাজার কাছে পাঠাতে| কিন্তু য়োয়াব অবশালোমের কাছে এলেন না| দ্বিতীয়বার অবশালোম খবর পাঠাল| এবারও য়োয়াব এলেন না|

Verse 30: তখন অবশালোম তার ভৃত্যদের বলল, “দেখ, আমার জমির পাশেই য়োয়াবের জমি| সে তার ক্ষেতে যব ফলিযেছে| তোমরা গিয়ে আগুন ধরিয়ে দাও|”তখন অবশালোমের ভৃত্যরা গিয়ে য়োয়াবের জমিতে আগুন ধরিয়ে দিল|

Verse 31: য়োয়াব অবশালোমের বাড়ী এলেন| য়োয়াব অবশালোমকে বললেন, “কেন তোমার ভৃত্যরা আমার জমিতে আগুন দিয়েছে?”

Verse 32: অবশালোম য়োয়াবকে বলল, “আমি তোমাকে একটা খবর পাঠিয়েছিলাম, এখানে আসতে বলেছিলাম| আমি তোমাকে রাজার কাছে পাঠাতে চেয়েছিলাম| আমি চেয়েছিলাম তুমি তাঁকে জিজ্ঞাসা কর কেন তিনি আমাকে গশূর থেকে ঘরে ফিরে আসতে বলেছিলেন| যেহেতু আমার তাঁর সঙ্গে দেখা করার অনুমতি নেই, কাজেই আমার পক্ষে সেখানে থেকে যাওয়াই ভাল হত| এখন আমাকে রাজার সঙ্গে দেখা করতে দাও| যদি আমি কোন অন্যায করে থাকি, তবে তিনি আমায় হত্যা করতে পারেন|”

Verse 33: য়োয়াব রাজার কাছে এসে অবশালোমের সব কথা বললেন| রাজা অবশালোমকে ডেকে পাঠালেন| অবশালোম রাজার কাছে এলো| রাজার সামনে এসে অবশালোম মাটিতে নত হয়ে রাজাকে প্রণাম করল এবং রাজা অবশালোমকে চুম্বন করলেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories