Hosea - Chapter 9

Verse 1: ইস্রায়েল, তোমরা অন্য জাতির মতো উত্সব কোরো না, আনন্দিত হযো না! তোমরা পতিতার মতো ব্যবহার করেছো এবং তোমরা ঈশ্বরকে পরিত্যাগ করেছো| প্রত্যেক মাড়াইয়ের জমিতে তোমরা য়ৌন পাপ কাজ করেছিলে|

Verse 2: কিন্তু ওই মাড়াইয়ের জমি থেকে পাওয়া শস্য যথেষ্ট পরিমাণে ইস্রায়েলকে খাদ্য দেবে না| সেখানে ইস্রায়েলের জন্য যথেষ্ট পরিমাণে দ্রাক্ষারসও থাকবে না|

Verse 3: ইস্রায়েল জাতি প্রভুর দেশে বাস করতে পারবে না| ইফ্রয়িম মিশরে ফিরে যাবে| য়ে খাদ্যগুলো তাদের খাওয়া উচিত নয়, সেই খাদ্যগুলি তারা অশূরীয়তে খাবে|

Verse 4: ইস্রায়েল জাতি প্রভুকে দ্রাক্ষারস নৈবেদ্য দেবে না| তারা তার কাছে বলি উত্সর্গ করবে না| তাদের উত্সর্গীকৃত খাদ্য শেষের সময়কার খাদ্যের মতো মনে হবে| তারা যা খাবে তা অপরিচ্ছন্ন হবে| তাদের রুটি প্রভুর মন্দিরে যাবে না- তা তাদের নিজেদেরই খেতে হবে|

Verse 5: তারা (ইস্রায়েল জাতি) প্রভুর ছুটির দিন অথবা উত্সবের দিন উদযাপন করতে পারবে না|

Verse 6: ইস্রায়েলের লোকরা সে দেশ ত্যাগ করেছে তার কারণ শএুরা তাদের সর্বস্ব নিয়ে নিয়েছে| কিন্তু মিশর লোকগুলোকেই নেবে| মোফ তাদের সমাহিত করবে| তাদের রূপোর কোষাগারে আগাছা জন্মাবে| যেখানে ইস্রায়েলীয়রা বাস করত সেখানে কাঁটাগাছ জন্মাবে|

Verse 7: ভাব্বাদীরা বলে, “ইস্রায়েল, এই বিষয়গুলি তোমরা শেখো: শাস্তির সময় এসেছে| তোমরা য়ে মন্দ কাজগুলো করেছিলে তার খেসারত দেবার সময় এসেছে|” কিন্তু ইস্রায়েলের লোকরা বলছে, “ভাব্বাদীরা নির্বোধ| ঈশ্বরের আত্মা বিশিষ্ট এই ব্যক্তিটি বিকৃত মস্তিষ্ক|” ভাব্বাদীরা বলছে, “তোমার খারাপ কাজের জন্যে এবং তোমার ঘৃণার জন্যও তুমি শাস্তি পাবে| তোমার কুত্‌সিত পাপ ও ঘৃণার জন্য তুমি শাস্তি পাবে|”

Verse 8: ঈশ্বর এবং ভাব্বাদীরা হচ্ছে পাহারাওয়ালার মতো যারা ইফ্রয়িমের ওপর নজর রাখছে| কিন্তু পথে অনেক ফাঁদ পাতা আছে| লোকরা ভাব্বাদীদের ঘৃণা করে| এমনকি, ঈশ্বরের আবাসের মধ্যেও লোকরা ভাব্বাদীকে ঘৃণা করে|

Verse 9: গিবিয়ার সময়ের মতই ইস্রায়েলীয়রা দুষ্ট| প্রভু ইস্রায়েল জাতির পাপ কাজ মনে রাখবেন| তিনি তাদের পাপের জন্য শাস্তি দেবেন|

Verse 10: য়ে সময় আমি ইস্রায়েলকে পেলাম, সে সময় তারা ছিল মরুভূমিতে পাওয়া টাটকা দ্রাক্ষার মতো| তারা ঋতু সূচনায গাছের প্রথম ডুমুরগুলির মতো ছিল| কিন্তু তারপর তারা বালপিযোরের কাছে এল এবং বদলে গেল, তাই তাদের আমায় পচে যাওয়া ফলের মত ছুঁড়ে ফেলে দিতে হল| তারা সেই ভয়ঙ্কর জিনিসের (মূর্ত্তির) মতোই হয়ে উঠল যাদের তারা ভালবাসত|

Verse 11: একটি পাখীর মতোই ইফ্রয়িমের মহিমা উড়ে যাবে| সেখানে আর কেউ গর্ভবতী হবে না| কোন জন্ম হবে না, কোন শিশু থাকবে না|

Verse 12: কিন্তু যদি কোন ইস্রায়েলীয়রা তাদের সন্তানদের লালন-পালন করে তাহলেও সে তাদের কোন সাহায্যে আসবে না| আমি তাদের কাছ থেকে শিশুদের নিয়ে নেব| আমি তাদের ত্যাগ করব, এবং ঝামেলা ছাড়া তাদের কাছে আর কিছুই থাকবে না|

Verse 13: আমি দেখতে পাচ্ছি য়ে ইফ্রয়িম তার সন্তানদের ফাঁদের দিকে নিয়ে যাচ্ছে| ইফ্রয়িম তার সন্তানদের হত্যাকারীর দিকে নিয়ে যাচ্ছে|

Verse 14: প্রভু, আপনি যা চান তাই তাদের দিন| তাদের এমন একটি জরাযু দিন যাতে সন্তান ধারণ না করে| তাদের এমন স্তন দিন যা দুধ দিতে পারে না|

Verse 15: তাদের সব মন্দতা গিল্গলে রয়েছে| আমি সেখানে তাদের ঘৃণা করতে আরম্ভ করেছি| আমি তাদের আমার বাড়ি ছাড়তে বলপ্রযোগ করব কারণ তারা সব পাপ কাজ করেছে| আমি তাদের আর কখনোই ভালবাসব না| তাদের নেতারা বিদ্রোহী, তারা আমার বিরুদ্ধে গেছে|

Verse 16: ইফ্রয়িম শাস্তি পাবে| তাদের মূল শুকিয়ে যাচ্ছে| তাদের আর সন্তান হবে না| সন্তানের জন্ম হয়ত তারা দিতে পারে, কিন্তু তাদের শরীর থেকে য়ে প্রিয সন্তান সৃষ্টি হবে তাদের আমি হত্যা করব|

Verse 17: ওই লোকরা আমার ঈশ্বরের কথা শুনবে না| সেজন্য তিনিও তাদের কথা শুনতে অস্বীকার করবেন| তারা গৃহহীন হয়ে অন্য জাতের মানুষের মধ্যে ঘুরে বেড়াবে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories