Hosea - Chapter 12

Verse 1: ইফ্রয়িম তার সময় নষ্ট করছে- ইস্রায়েল সারাদিন ধরে “হাওযার পেছনে ছুটছে|” জনসাধারণ আরো বেশী করে মিথ্যা বলছে| তারা আরো বেশী চুরি করছে| তারা অশূরের সঙ্গে চুক্তি করেছে, এবং তাদের জলপাই তেল মিশরে বহন করে নিয়ে যাচ্ছে|

Verse 2: প্রভু বলেছেন, “ইস্রায়েলের বিরুদ্ধে আমার বলবার বিষয় আছে| যাকোব তার কাজের জন্যে অবশ্যই শাস্তি পাবে| য়ে সব খারাপ কাজ সে করেছে তার জন্য সে অবশ্যই শাস্তি পাবে|

Verse 3: এমন কি যাকোব যখন তার মাযের গর্ভে ছিল, তখন থেকেই সে তার ভাইদের বিরুদ্ধে চএান্ত করতে শুরু করে দিয়েছিল| যাকোব একজন শক্তিশালী যুবক ছিল; এবং সেই সময় সে ঈশ্বরের সঙ্গে লড়াই করেছিল|

Verse 4: সে ঈশ্বরের দূতের সঙ্গে লড়াই করেছিল এবং জিতেছিল| সে কেঁদে অনুগ্রহ চেয়েছিল| বৈথেলে এই ঘটনা ঘটে| সেখানে, সে আমাদের সঙ্গে কথা বলেছিল|

Verse 5: হ্যাঁ, সৈন্যবাহিনীর ঈশ্বর হচ্ছেন যিহোবা| তাঁর নাম যিহোবা (প্রভু)|

Verse 6: সেজন্য তোমরা তোমাদের ঈশ্বরের কাছে ফিরে এসো| তাঁর বশবর্তী হও, সঠিক কাজ কর! সব সময় তোমার ঈশ্বরকে বিশ্বাস কর!

Verse 7: “যাকোব একজন পাকা ব্যবসায়ী লোক| সে তার বন্ধুদেরও প্রতারণা করে! এমনকি তার দাঁড়িপাল্লাও ঠিক নেই|

Verse 8: ইফ্রয়িম বলেছিল, ‘আমি একজন ধনী! আমি প্রকৃত ধন খুঁজে পেয়েছি! কোনো ব্যক্তি আমার অপরাধ সম্পর্কে জানতে পারবে না| কোনও ব্যক্তিই আমার পাপের সম্বন্ধে জানতে পারবে না|’

Verse 9: “কিন্তু মিশরের ভূমিতে তোমরা যতদিন ছিলে ততদিন আমিই তোমাদের প্রভু, ঈশ্বর ছিলাম| ঈশ্বর সমাগম তাঁবুতে থাকার সময়ের মতো আমি তোমাদের তাঁবুতে বাস করবার ব্যবস্থা করব|

Verse 10: আমি ভাব্বাদীদের সঙ্গে কথা বলেছি| আমি তাদের অনেক দর্শনশক্তি দিয়েছি| আমার শিক্ষা তোমাদের দেওয়ার জন্য আমি ভাব্বাদীদের অনেক পথ দেখিয়েছি|

Verse 11: কিন্তু গিলিয়দবাসীরা পাপী| সেখানে অনেকগুলো ভয়ঙ্কর মূর্ত্তি আছে| গিল্গলের লোকেরা ষাঁড়ের কাছে বলি উত্সর্গ করে| ওই লোকেদের বহু পূজোর বেদী আছে| চষা জমিতে আবর্জনার সারির মত সেখানে বেদীর সারি তৈরী হয়েছে|

Verse 12: যাকোব অরামের দেশে পালিয়ে গিয়েছিল| সেই জায়গায় ইস্রায়েল স্ত্রী পাবার জন্যে কাজ করেছিল| আরেকটি স্ত্রী পাবার জন্য সে মেষগুলির দেখাশোনা কর়েছিল|

Verse 13: “কিন্তু ঈশ্বর একজন ভাব্বাদীকে ব্যবহার করে ইস্রায়েলকে মিশর থেকে বের করে নিয়ে গিয়েছিলেন এবং ইস্রায়েলকে নিরাপদে রাখার জন্য প্রভু একজন ভাব্বাদীকে ব্যবহার করবেন|

Verse 14: কিন্তু ইফ্রয়িম প্রভুকে অত্যন্ত রুদ্ধ করে তুলল| ইফ্রয়িম বহু লোককে হত্যা করেছিল সেজন্য সে তার অপরাধের শাস্তি পাবে| তার গুরু (প্রভু) তাকে তার অবমাননা সহ্য করতে বাধ্য করবেন|”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories