Hosea - Chapter 7

Verse 1: “আমি ইস্রায়েলকে আরোগ্য করব! তখন লোকরা জানতে পারবে য়ে ইফ্রয়িম পাপ করেছিল| লোকে শমরিয়ার মিথ্যা জানতে পারবে| য়ে চোররা শহরে আসা-যাওয়া করে লোকরা তাদের সম্বন্ধে জানবে|

Verse 2: ওই লোকরা বিশ্বাস করে না য়ে আমি তাদের অপরাধ স্মরণ করব, তাদের মন্দ কাজগুলি চারিদিকেই রয়েছে| আমি তাদের পাপগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি|

Verse 3: তারা তাদের নেতাদের মিথ্যাচারণ দিয়ে খুশী করে| তাদের ভ্রান্ত দেবতারা তাদের নেতাদের খুশী রাখে|

Verse 4: এক জন রুটিওয়ালা রুটি বানানোর জন্য ময়দার তাল তৈরি করে তা উনুনে রাখে| রুটি ফুলে উঠলে রুটিওয়ালা উনুনের অাঁচ আর বাড়িযে দেয় না| কিন্তু ইস্রায়েলবাসীরা সে রকম নয়| ইস্রায়েলবাসীরা সব সময় তাদের আগুনের অাঁচ বাড়িযে দিচ্ছে|

Verse 5: আমাদের রাজার দিনে দ্রাক্ষারসের উত্তাপে নেতারা অসুস্থ হয়ে পড়েছে| সেজন্য রাজা বিদ্রূপকারীদের বিরুদ্ধে হাত প্রসারিত করেছেন|

Verse 6: লোকরা তাদের গোপন ফন্দী আঁটে| উত্তেজনায তাদের হৃদয় উনুনের মতো জ্বলে| সারারাত ধরে তাদের উত্তেজনা জ্বলে; এবং সকাল বেলায়ও সেই উত্তেজনা আগুনের মতো ভীষণ গরম|

Verse 7: তারা সবাই গরম উনুনের মতন| তারা তাদের শাসকদের ধ্বংস করেছে| তাদের সব রাজারা ভূপতিত হয়েছে| তাদের মধ্যে কেউই সাহায্যের জন্য আমাকে ডাকেনি|”

Verse 8: “ইফ্রয়িম অন্য জাতিসমূহের সঙ্গে মিশছে| ইফ্রয়িম কেক্-এর মত যার দুদিক স্য়াঁকা হয়নি|

Verse 9: অপরিচিতরা ইফ্রয়িমের ক্ষমতা ধ্বংস করে; কিন্তু ইফ্রয়িম সে বিষয় কিছুই জানে না| ইফ্রয়িমের ওপর পাকা চুল ছড়িয়ে দেওয়া হয়েছে; কিন্তু ইফ্রয়িম এসবের বিষয় কিছুই জানে না|

Verse 10: ইফ্রয়িমের অহঙ্কার কেবল মাত্র তার বিরুদ্ধেই কথা বলে| সাধারণ মানুষের অনেক বিপদ-আপদ গেছে; কিন্তু তবুও তারা এখনও তাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে যায় নি| লোকরা ঈশ্বরের দিকে সাহায্যের জন্য তাকাযনি|

Verse 11: সেজন্য ইফ্রয়িম বোকা ঘুঘু পাখির মতোই হয়ে গেছে, যার বোধ্বুদ্ধি নেই| লোকরা সাহায্যের জন্য মিশরকে ডেকেছিল| লোকরা সাহায্যের জন্য অশূরে গিয়েছিল|

Verse 12: তারা সাহায্যের জন্য ওই দেশগুলোতে যায়, কিন্তু আমি তাদের ফাঁদে ফেলব| আমি আমার জাল তাদের উপর ছুঁড়ে ফেলব এবং আকাশের পাখীদের মতো আমি তাদের নীচে নামাব| তাদের চুক্তির জন্য আমি তাদের শাস্তি দেব|

Verse 13: এটা তাদের পক্ষে খারাপ হবে| তারা আমাকে পরিত্যাগ করেছে| তারা আমার আদেশ মানতে অস্বীকার করেছে; সেজন্য তারা ধ্বংস হবে| আমি ওই লোকদের রক্ষা করেছি; কিন্তু তারা আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলে|

Verse 14: তারা কখনোই আমাকে পুরোপুরি আন্তরিকভাবে ডাকেনি| পরিবর্ত্তে তারা শস্য এবং নতুন দ্রাক্ষারসের জন্য তাদের বিছানায শুয়ে আর্তনাদ করছে| তারা বন্য পশুর মতো তাদের মূর্ত্তিসমূহের কাছে আর্তনাদ করছে| কিন্তু তারা আমার বিরুদ্ধে গিয়েছে|

Verse 15: আমি তাদের প্রশিক্ষণ দিয়েছিলাম এবং তাদের হাত শক্তিশালী করেছিলাম; কিন্তু তারা আমার বিরুদ্ধে অন্যায় ফন্দী এঁটেছে|

Verse 16: কিন্তু তারা ছিল একটি বঞ্চক ধনুকের 31 মত| তারা ফিরেছিল, কিন্তু আমার কাছে ফিরে আসেনি| 32 তাদের নেতারা তাদের রুদ্ধ কথাবার্তার দরুন তাদের তরবারির আঘাতেই নিহত হবে| তখন মিশরবাসীরা তাদের দেখে হাসবে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories