Ezekiel - Chapter 4

Verse 1: “মনুষ্যসন্তান, একটি ইঁট নাও আর তার ওপর আঁচড় কেটে জেরুশালেম শহরের একটা ছবি আঁকো|

Verse 2: তারপর এমন অভিনয় কর যেন তুমি একটি শহর দখলকারী সৈন্যদল| শহরের প্রাচীরগুলোর ওপর উঠে যাতে শএু সৈন্যরা শহরে প্রবেশ করতে পারে তার জন্য স্তম্ভসমূহ এবং একটি জাঙ্গাল তৈরী কর| প্রাচীর ভেদক যন্ত্র নিয়ে এস এবং শহরের চারিধারে সৈন্য শিবির বসাও|

Verse 3: তারপর একটা চ্যাপটা লোহার চাটু নিয়ে এস এবং সেটাকে তোমার এবং শহরের মাঝখানে রাখো| সেটা তোমার ও শহরের মধ্যে একটা লোহার প্রাচীরের মত হোক| এই ভাবে তুমি দেখাবে যে তুমি ঐ শহরের বিরুদ্ধে| তুমি সেই শহর ঘিরে তা আক্রমণ করবে| কারণ তা হবে ইস্রায়েল পরিবারের সামনে দৃষ্টান্তস্বরূপ|

Verse 4: “তারপর বাম পাশ ফিরে শুয়ে পড়| তুমি এমন আচরণ করবে যাতে দেখাবে যে ইস্রায়েলের পাপ তোমার ঘাড়ে| সেই দোষ তুমি তত দিন ধরেই বইবে যত দিন বাম পাশ ফিরে শুয়ে থাকবে|

Verse 5: তুমি অবশ্যই 390 দিন ধরে ইস্রায়েল জাতির দোষ বইবে| এইভাবে আমি তোমায় বলছি কত দিন ধরে যিহূদা শাস্তি পাবে; এক দিন এক বছরের সমান|

Verse 6: সেই সময়ের পর তুমি 40 দিন ধরে ডানপাশ ফিরে শুয়ে থাকবে| এই সময় তুমি যিহূদার পাপ 40 দিন ধরে বইবে| এক দিন এক বছরের সমান| আমি বলছি যিহূদা কত কাল শাস্তি ভোগ করবে|”

Verse 7: ঈশ্বর আবার বললেন, “এখন, তোমার হাতের আস্তিন গোটাও এবং ইটটার উপর তোমার হাত ওঠাও| অভিনয় কর যেন তুমি জেরুশালেম শহর আক্রমণ করছ| শহরটির বিরুদ্ধে ভাব্বানী কর|

Verse 8: এখন দেখ আমি দড়ি দিয়ে তোমাকে বাঁধছি| তুমি এক দিক থেকে অন্য দিকে গড়িযে যেতে পারবে না, যে পর্য়ন্ত না শহরের বিরুদ্ধে তোমার আক্রমণ শেষ হয়|”

Verse 9: ঈশ্বর আরও বললেন, “তুমি অবশ্যই কিছু শস্য নিয়ে এসে রুটি তৈরী কর| গম, বার্লি, বীন, মসুর, ভুট্টা ও কাজু এই সব কিছু কিছু পরিমাণ নাও| এই সমস্ত একটি পাত্রে নিয়ে মেশাও, তারপর তা গুঁড়ো করে তা দিয়ে আটা তৈরী করে রুটি বানাও| তুমি 390 দিন ধরে কেবল সেই রুটি খাবে|

Verse 10: প্রতিদিন কেবল 1 পোযা ময়দা নিয়ে রুটি বানাবে| সারা দিন ধরে মাঝে মাঝে সেই রুটি খেও|

Verse 11: আর প্রত্যেকদিন কেবল 3 পেয়ালা জল পান করো| সময় সময় সমস্ত দিন ধরেই তা খেতে পার|

Verse 12: প্রতিদিন, নিজের রুটি তৈরী করবে| কিছু মানুষের মল নিয়ে তা আগুনে পুড়িও| তারপর সেটা যখন পুড়ছে তখন রুটিটা সেঁকো| যেখানে লোকরা তোমাকে দেখতে পাবে সেখানে রুটিটা খাবে|”

Verse 13: তারপর প্রভু বললেন, “এটা বোঝাবে যে ইস্রায়েল পরিবার বিদেশে অশুচি রুটি খাবে| আমি তাদের ইস্রায়েল ত্যাগ করে সেইসব দেশে বাস করতে বাধ্য করেছি!

Verse 14: তখন আমি বললাম, “হায, প্রভু আমার সদাপ্রভু, আমি কখনও অশুচি খাবার খাইনি| রোগে মারা গেছে এমন কোন পশু বা বন্য পশুতে মেরে ফেলেছে এমন কোন পশুও আমি কখনও খাইনি| আমি শিশুকাল থেকে আজ পর্য়ন্ত কখনও অশুচি মাংস খাইনি| কখনই ঐসব মন্দ মাংস আমার মুখে প্রবেশ করেনি|”

Verse 15: তখন ঈশ্বর আমায় বললেন, “ঠিক আছে! রুটি পাক করার জন্য গোবরের ঘুঁটে ব্যবহার করো| মানুষের মল ব্যবহার করার দরকার নেই|”

Verse 16: তারপর ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, আমি জেরুশালেমের রুটির য়োগান নষ্ট করছি| লোকে অল্প পরিমান রুটিই আহার করার জন্য পাবে| তারা তাদের খাদ্যের য়োগান সম্বন্ধে উদ্বিগ্ন হবে| আর পান করার জলও অল্প থাকবে| আর জল পান করার সময় তারা ভীষণ ভীত হবে|

Verse 17: কারণ লোকদের আহার ও পান করার জন্য যথেষ্ট খাবার ও জল থাকবে না| লোকরা একে অপরের দিকে শুধু তাকাবে কারণ তারা জানে না কি করতে হবে| তারা একে অপরকে তাদের পাপের জন্য ক্ষীণ হতে দেখবে|”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories