Verse 1: প্রভুর বাক্য আবার আমার কাছে এল, তিনি বললেন,
Verse 2: “মনুষ্যসন্তান, আমার হয়ে ভাব্বাণী করে বল, ‘প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলো বলেন:“‘চিত্কার করে বল, “সেই ভয়ঙ্কর দিন আসছে|”
Verse 3: সেই দিন নিকট! হ্যাঁ, প্রভুর সেই বিচারের দিন নিকটেই| সেই দিন হবে মেঘাচ্ছন্ন এক দিন, সেটা হবে জাতিগণের বিচারের দিন!
Verse 4: মিশরের বিরুদ্ধে একটি তরবারি আসবে এবং তার পতন হবে! তাই দেখে, কূশ দেশের লোকরা ভয়ে কাঁপবে| বাবিলের সৈন্যরা মিশরের লোকদের বন্দী করে নিয়ে যাবে| মিশরকে তার ভিত্তি থেকে উত্পাটন করা হবে!
Verse 5: “‘বহু লোক মিশরের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, যেমন কূশ, পূট, লূদ-এর লোকরা, আরবীয়রা সবাই, এবং লিবিযার লোকরা| কিন্তু তারা ধ্বংসপ্রাপ্ত হবে এবং যারা চুক্তি করেছিল সেই সমস্ত লোকরাওধ্বংসপ্রাপ্ত হবে!
Verse 6: প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন: “যারা মিশরের স্তম্ভের মত তারা পতিত হবে| তার পরাক্রমের যে গর্ব তার শেষ হবে| মিগ্দোল থেকে সিবেনী পর্য়ন্ত মিশরের লোকে যুদ্ধে হত হবে|” প্রভু আমার সদাপ্রভুই এই সব কথা বলেছেন!
Verse 7: যে সব দেশ ধ্বংস হয়েছিল মিশর তাদের সঙ্গে যোগ দেবে| মিশরের শহরগুলো ঐ শূন্য শহরগুলোর মধ্যে থাকবে|
Verse 8: আমি মিশরে এক আগুন লাগাব, আর তার সমস্ত সাহায্যকারীরা ধ্বংস হবে| তখন তারা জানবে যে আমিই প্রভু!
Verse 9: “‘সেই সময় আমি বার্তাবাহক পাঠাব, যারা জাহাজে করে সেই দুঃসংবাদ নিয়ে কূশ দেশে যাবে| কূশ এখন নিজেকে নিরাপদ ভাবে কিন্তু মিশরকে শাস্তি পেতে দেখে কূশ ভয়ে কাঁপবে| সেই দিন আসছে!”
Verse 10: প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি মিশর ধ্বংস করার জন্য বাবিলের রাজা নবূখদ্রিত্সরকে ব্যবহার করব|
Verse 11: নবূখদ্রিত্সর ও তার লোকরা সমস্ত জাতির মধ্যে ভযাবহ| আমি মিশর ধ্বংস করার জন্য তাদের আনব| তারা মিশরের বিরুদ্ধে তাদের খগ বের করে দেশ শবে পূর্ণ করবে|
Verse 12: আমি নীল নদকে শুষ্ক ভূমিতে পরিণত করব| তারপর সেই শুষ্ক ভূমি আমি দুষ্ট লোকদের কাছে বেচে দেব| আমি সেই দেশ শূন্য করতে বিদেশীদের ব্যবহার করব| আমিই প্রভু এই কথা বলেছি!”
Verse 13: প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন: “আমি মিশরের মূর্ত্তিদেরও ধ্বংস করব| আমি নোফ থেকেও মূর্ত্তিগুলো দূর করব| মিশরে কোন নেতা থাকবে না আর আমি মিশর দেশে ভয় সৃষ্টি করব|
Verse 14: আমি পথ্রেষকে শূন্য করে দেব| আমি সোযনে আগুন লাগাব| আমি থিব্স্কে শাস্তি দেব|
Verse 15: এবং আমি মিশরের দুর্গ বেষ্টিত শহর সীনের বিরুদ্ধে আমার রোধ ঢেলে দেব| আমি থিব্স্-এর লোকদের ধ্বংস করব!
Verse 16: আমি মিশরে আগুন লাগাব| সীন শহর ভয়ে ছটফট করবে| সৈন্যরা থিব্স্এ প্রবেশ করবে আর প্রতিদিন নোফে নতুন নতুন সমস্যা দেখা দেবে|
Verse 17: আবেন ও পী-বেশতের যুবকরা যুদ্ধে মারা পড়বে| আর স্ত্রীলোকদের বন্দী করা হবে|
Verse 18: সেই দিন, দিনের বেলায় তফন্হেষে অন্ধকার নেমে আসবে| কারণ আমি সেই স্থানে মিশরের ক্ষমতা ভেঙ্গে দেব| মিশরের নির্ভিকতার গর্ব শেষ হবে| একটা মেঘ মিশরকে ঢেকে দেবে আর তার কন্যাদের বন্দী করা হবে|
Verse 19: সুতরাং আমি মিশরকে শাস্তি দেব| তখন তারা জানবে যে আমিই প্রভু|”‘
Verse 20: নির্বাসনের এগারোতম বছরের প্রথম মাসের সপ্তম দিনে প্রভুর এই বাক্য আমার কাছে এল; তিনি বললেন,
Verse 21: “মনুষ্যসন্তান, আমি মিশরের রাজা ফরৌণের বাহু ভগ্ন করেছি| পটি দিয়ে কেউ তার সেই হাত বেঁধে দেবে না| তা আরোগ্যও হবে না তাই সেই হাত তরবারিও ধরতে পারবে না|”
Verse 22: প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, “আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে| আমি তার দুটো হাতই ভেঙ্গে ফেলব, শক্ত হাতটা আর যে হাতটা ইতিমধ্যেই ভেঙ্গে ফেলা হয়েছে সেটাকেও| আমি তার হাত থেকে খগ ফেলে দেব|
Verse 23: আমি মিশরীয়দের জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করে দেব| আমি তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেব|
Verse 24: আমি বাবিলের রাজার হাত শক্ত করে তার হাতে আমার তরবারি দেব| কিন্তু আমি ফরৌণের হাত ভেঙ্গে দেব| তখন ফরৌণ ব্যথায চিত্কার করে কাঁদবে যেমন এক জন মৃত্যু পথযাত্রী আহত মানুষ কাঁদে|
Verse 25: তাই আমি বাবিলের রাজার হাত দৃঢ় করব কিন্তু ফরৌণের বাহু খসে পড়বে এবং তখন তারা জানবে যে আমিই প্রভু|“আমি বাবিলের রাজার হাতে খগ দেব আর সে মিশর দেশের বিরুদ্ধে তা ব্যবহার করবে|
Verse 26: আমি মিশরীয়দের জাতিগণের মধ্যে ছড়িয়ে দেব এবং তাদের বিভিন্ন দেশে ছড়িয়ে দেব| তখন তারা জানবে যে আমিই প্রভু!”