Ezekiel - Chapter 13

Verse 1: তখন প্রভুর বাক্য আমার কাছে এল| তিনি বললেন,

Verse 2: “মনুষ্যসন্তান, তুমি আমার হয়ে ইস্রায়েলের ভাব্বাদীদের অবশ্য এই কথা বলবে| এই সব ভাব্বাদীরা প্রকৃতপক্ষে আমার হয়ে কথা বলে না| এই সব ভাব্বাদীরা নিজেরা যা বলতে চায় তাই-ই বলে| তাই তুমি তাদের অবশ্যই এই কথা বোলো, ‘প্রভুর এই বার্তা শোন!

Verse 3: প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন| ওহে মূর্খ ভাব্বাদীরা, তোমাদের প্রতি অমঙ্গল ঘটবে| তোমরা নিজের নিজের আত্মার অনুগমণ করছ| তোমরা দর্শনে প্রকৃতপক্ষে যা দেখছ তা লোকদের কাছে বলছ না|’

Verse 4: “‘ইস্রায়েল তোমার ভাব্বাদীরা পোড়ো বাড়ীর মধ্যে দৌড়ে যাওয়া শিয়ালের মতো হবে|

Verse 5: তোমরা ভাঙ্গা প্রাচীরের কাছে সৈন্য মোতাযেন করনি| ইস্রায়েল পরিবারকে রক্ষা করতে প্রাচীর তৈরী করনি| তাই যখন প্রভুর কাছ থেকে শাস্তির দিন নেমে আসবে তোমরা যুদ্ধে হারবে|

Verse 6: “‘মিথ্যা ভাব্বাদীরা বলে তারা দর্শন দেখেছে| তারা তাদের জাদু করে মিথ্য়ে মিথ্য়ে ওসব ঘটবে বলে বলেছে| তারা বলে প্রভুই তাদের পাঠিয়েছেন- কিন্তু তা মিথ্যা কথা| তারা এখনই তাদের মিথ্যা কথা সফল হবে ভেবে বসে আছে|

Verse 7: “‘মিথ্যা ভাব্বাদীর দল, তোমাদের দেখা দর্শন সত্যি নয়| তোমরা তোমাদের জাদু ব্যবহার করে ভবিষ্যতে কি ঘটবে বলেছ| সব মিথ্য়ে কথা| তোমরা বলেছ প্রভুই ঐসব কথা বলেছেন| কিন্তু আমি তোমাদের কোন কথাই বলিনি!”‘

Verse 8: তাই এখন প্রভু, আমার সদাপ্রভু বলেন, “তোমরা মিথ্য়ে কথা বলেছ| তোমাদের দেখা দর্শন সত্যি নয়| তাই আমি এখন তোমাদের বিরুদ্ধে!” প্রভু, আমার সদাপ্রভু এইগুলো বলেছেন|

Verse 9: প্রভু বলেন, “যে সব ভাব্বাদী মিথ্যা দর্শন দেখেছে ও মিথ্যা বলেছে আমি তাদের শাস্তি দেব| আমি তাদের আমার প্রজাদের মধ্য থেকে উচ্ছেদ করব| ইস্রায়েলের পরিবারের নামের তালিকায তাদের নাম থাকবে না| তারা কখনও ইস্রায়েল দেশে আর আসবে না| তখন তোমরা জানবে আমিই প্রভু এবং সদাপ্রভু!

Verse 10: “বার বার ঐসব ভাব্বাদীরা আমার প্রজাদের কাছে মিথ্যা বলেছে| ঐ ভাব্বাদীরা বলেছে শান্তি আসছে, কিন্তু শান্তি আসেনি| প্রাচীর মেরামত করে লোকদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত| কিন্তু তারা ভাঙ্গা প্রাচীরে কেবল চুনকাম করেছে|

Verse 11: ওদের বলো যে আমি শিলা ও প্রবল বৃষ্টি পাঠাব| বাতাস প্রবলভাবে বইবে আর ঘূর্ণিঝড় আসবে| তখন প্রাচীর ভেঙ্গে পড়বে|

Verse 12: প্রাচীর ভেঙ্গে পড়লে লোকে ভাব্বাদীদের জিজ্ঞেস করবে, ‘চুনকাম করা দেওয়ালের কি হল?”‘

Verse 13: প্রভু আমার সদাপ্রভু বলেন, “আমি রোধন্বত এবং তোমাদের বিরুদ্ধে ঝড় পাঠাব| রোধ আমি প্রবল বৃষ্টি পাঠাব| এোধ আমি আকাশ থেকে শিলা বৃষ্টি পাঠাব এবং তোমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব|

Verse 14: তোমরা দেওয়ালে চুনকাম করেছ কিন্তু আমি সমস্ত দেওয়ালটাকেই ধ্বংস করব| আমি তা মাটিতে ফেলে দেব| সেই প্রাচীর তোমাদের ওপরেই পড়বে| তখন তোমরা জানবে যে আমিই প্রভু|

Verse 15: আমি সেই প্রাচীরের প্রতি ও যে লোকরা তার ওপর প্রলেপ লাগিয়েছে, তাদের প্রতি আমার রোধ প্রকাশ শেষ করব| সেখানে আমি বলব, ‘দেওয়ালও নেই আর তার ওপর প্রলেপ লাগানোরও কেউ নেই|’

Verse 16: “ইস্রায়েলের মিথ্যা ভাব্বাদীদের প্রতি ঐ সবকিছুই ঘটবে| ঐ ভাব্বাদীরা জেরুশালেমের লোকদের কাছে কথা বলে| ঐ ভাব্বাদীরা বলে শান্তি হবে কিন্তু শান্তি হয় না|” প্রভু আমার সদাপ্রভু ঐসব কথা বলেছেন|

Verse 17: ঈশ্বর বলেছেন, “মনুষ্যসন্তান, ইস্রায়েলের ভাব্বাদিনীদের দিকে দেখ| ঐ সমস্ত ভাব্বাদিনীরা আমার হয়ে কথা বলে না| তারা নিজেরা যা চায় তাই বলে| তাই তুমি অবশ্যই আমার হয়ে তাদের বিরুদ্ধে কথা বলবে| তুমি অবশ্যই এই সব কথা তাদের বলবে|

Verse 18: ‘প্রভু, আমার সদাপ্রভু এই সব কথা বলেন: ভাব্বাদিনীরা, তোমাদের প্রতি অমঙ্গল ঘটবে| লোকদের হাতে বাঁধার জন্য তোমরা কাপড়ের তাবিজ বানিয়েছ, লোকদের মাথায় বাঁধ্বার জন্য তোমরা একটি বিশেষ মাথার পাগড়ী তৈরী কর| তোমরা বলে থাক ঐসব জিনিসের যাদুর মত ক্ষমতা রয়েছে| যেন তোমরা অন্য লোকদের জীবন চালনা করতে পার| কেবল নিজেদের প্রাণ বাঁচাতে তোমরা ঐসব লোকদের ফাঁদে ফেল!

Verse 19: তোমরা লোকদের ভাবতে শেখাও যে আমার আদৌ কোন গুরুত্ব নেই| কয়েক মুঠো বার্লি ও রুটির টুকরোর জন্য তোমরা আমাকে অসম্মান কর? তোমরা আমার প্রজাদের কাছে মিথ্যা বল আর তারাও মিথ্যা কথা শুনতে ভালোবাসে| যাদের বাঁচা উচিত তাদের তোমরা মেরে ফেল আর যাদের মৃত্যু হওয়া উচিত্‌ তাদের তোমরা বাঁচাও|

Verse 20: তাই প্রভু আমার সদাপ্রভু তোমাদের এই কথা বলেন: তোমরা ঐসব কাপড়ের তাবিজ লোকদের ফাঁদে ফেলতে তৈরী করে থাকো| কিন্তু আমি তাদের মুক্ত করব| তোমাদের হাত থেকে ঐসব তাবিজ ছিঁড়ে নেব, আর লোকরা মুক্ত হবে| তারা ফাঁদ থেকে উড়ে যাওয়া পাখীর মত হবে!

Verse 21: আর আমি ঐসব মাথার আবরণ ছিঁড়ে তোমাদের হাত থেকে আমার প্রজাদের বাঁচাব| ঐ লোকরা তোমাদের ফাঁদ থেকে পালাবে আর তোমরা জানবে যে আমিই প্রভু|

Verse 22: “তোমরা ভাব্বাদীরা মিথ্যা কথা বল| তোমাদের মিথ্যা ভালো লোকদের আঘাত করে| ঐসব ভাল লোকেদের আমি আঘাত করতে চাইনি! তোমরা মন্দ লোকদের পক্ষ সমর্থন কর আর তাদের খারাপ কাজ করতে উত্সাহ দাও যাতে তাদের প্রাণহানি হয়|

Verse 23: তাই তোমরা আর অযথা দর্শন দেখবে না, আর জাদু করবে না| আমি আমার প্রজাদের তোমাদের হাত থেকে বাঁচাব| আর তোমরা জানবে যে আমিই প্রভু|”‘

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories