Ecclesiastes - Chapter 9

Verse 1: আমি এ সব কিছু গভীর ভাবে চিন্তা করেছিলাম| আমি দেখে ছিলাম ধার্মিক ও জ্ঞানী লোকরা যা করেন বা তাদের যা হয় সে সবই ঈশ্বরই নিয়ন্ত্রণ করেন| লোকরা জানে না তাদের ঘৃণা করা হবে, না ভালোবাসা হবে| লোকরা এও জানে না ভবিষ্যতে কি হবে|

Verse 2: কিন্তু সবার ক্ষেত্রে একই জিনিস ঘটে| ভাল ও মন্দ উভয় ধরণের লোকরাই মারা যান| শুচি ও অশুচি দুধরণের লোকের কাছেই মৃত্যু আসে| যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় না তাদের মতো যারা ঈশ্বরকে নৈবেদ্য দেয় তারাও মারা যায়| এক জন ভাল লোকও এক জন পাপীর মত মারা যায়| য়ে ব্যক্তি ঈশ্বরের কাছে বিশেষ প্রতিশ্রুতি দেয় সেও সেই ব্যক্তির মতো মারা যায়, য়ে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতি দিতে ভয় পায়|

Verse 3: সূর্য়ের নীচে যা কিছু খারাপ ঘটনা ঘটে প্রত্যেকের ক্ষেত্রে একই পরিণতি হয়| এটাও খুবই খারাপ য়ে লোকেরা সবসময় মন্দ ও মূর্খের মতো চিন্তা করবে এবং সেই চিন্তা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাবে|

Verse 4: য়ে এখনও বেঁচে আছে সে য়েই হোক না কেন তার জন্য আশা আছে| এই প্রবাদটি সত্যি য়ে:জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়|

Verse 5: জীবিত মানুষ জানে য়ে সে মারা যাবে| কিন্তু মৃত মানুষ কিছু জানে না| মৃত মানুষের আর কোন কিছু পাওয়ার নেই| মানুষ খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাবে|

Verse 6: এক জন ব্যক্তির মৃত্যুর পর ভালবাসা, ঘৃণা, ঈর্ষা কোন কিছু অবশিষ্ট থাকে না| এক জন মৃত ব্যক্তি সূর্য়ের নীচে যা কিছু হবে তাতে আর ভাগ নেবে না|

Verse 7: তুমি তোমার খাদ্য ও পানীয়কে উপভোগ কর| যদি তুমি এসব করো ঈশ্বর আনন্দিত হবেন|

Verse 8: তোমার পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখো এবং মাথায় তেল ব্যবহার করো|

Verse 9: সূর্য়ের নীচে তোমার অযোগ্য জীবন যতদিন থাকে ততদিন তোমার স্ত্রী, যাকে তুমি ভালবাস তার সঙ্গে তুমি জীবন উপভোগ কর এবং তোমার কাছে যা কিছু আছে তা হল এই| তোমার জীবনে য়ে সব কাজ তোমায় করতে হবে তা উপভোগ করো|

Verse 10: তোমাকে য়ে কাজই দেওয়া হোক না কেন সব সময় সেটা উদ্যমসহ সম্পন্ন করার চেষ্টা করবে| মৃত্যুর পর আমরা সবাই একই জায়গায় যাব| সেখানে কোন কাজ, কোন চিন্তা, কোন জ্ঞান বা কোন প্রজ্ঞা থাকে না|

Verse 11: আমি পৃথিবীতে আরো কিছু জিনিস লক্ষ্য করলাম| য়ে জোরে দৌড়ায সে সবসময় প্রতিয়োগীতায জেতে না; একটি শক্তিশালী সৈন্যদল সব সময় যুদ্ধে জেতে না| জ্ঞানী ব্যক্তি সব সময় তার কষ্টোপার্জিত আহার পায় না, য়ে চালাক সে সব সময় সম্পদ পায় না| এক জন বিষ্ঠান ব্যক্তি সব সময় তার প্রাপ্য য়শ পায় না| এমন সময় আসে যখন প্রত্যেকের কাছে আশাতীত প্রতিকুলতা ঘটে|

Verse 12: এক জন মানুষ হল সেই জালে পড়া মাছের মত য়ে জানে না তা পরবর্তীকালে কি হবে, সেই ফাঁদে পড়া পাখির মতো য়ে তার ভবিষ্যত জানে না| কিন্তু আমি জানি এক জন মানুষ হঠাত্‌ই দুর্ভাগ্যের ফাঁদে পড়ে যায়|

Verse 13: যখনই আমি কোন মানুষকে প্রজ্ঞার মতো কাজ করতে দেখেছি তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে|

Verse 14: একটি ছোট শহরে খুব অল্প সংখ্যক লোক বাস করত| এক জন রাজা শহরটি জয় করতে এলেন এবং তার সেনাবাহিনী দিয়ে চারদিক থেকে ঘিরে ফেললেন এবং শহরের চারপাশে অবরোধ গঠন করলেন|

Verse 15: কিন্তু সেই শহরে এক জন জ্ঞানী মানুষ বাস করতেন যিনি দরিদ্র ছিলেন| কিন্তু তিনি তার জ্ঞান ব্যবহার করে সেই শহরকে রক্ষা করেন| সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মানুষ সেই দরিদ্র লোকটির কথা ভুলে যায়|

Verse 16: কিন্তু আমি এখনও বলব য়ে দৈহিক শক্তির চেয়ে জ্ঞান শ্রেয়| সেই লোকেরা দরিদ্র লোকটির জ্ঞানের কথা ভুলে যায়, তার কথা শুনতে ভুলে যায়| কিন্তু তবুও আমি জ্ঞানকে শ্রেয় বলে মনে করি|

Verse 17: এক জন জ্ঞানী ব্যক্তির শান্ত, সৌম্য কথা বলা মূর্খদের মধ্যে এক জন শাসকের গর্জনের চেয়ে ঢ়েব ভাল|

Verse 18: যুদ্ধে ব্যবহৃত তরবারি ও তীরের চেয়ে জ্ঞান শ্রেয়| কিন্তু এক জন পাপী ভাল জিনিসকে নষ্ট করে ফেলতে পারে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories