Ecclesiastes - Chapter 7

Verse 1: ভাল সুগন্ধের চেয়ে সুনাম শ্রেয়| এক জন মানুষের য়ে দিন জন্ম হয় সেই দিনের থেকে তার মৃত্যুদিন ভাল|

Verse 2: উত্সবের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভাল| কেন? কারণ শোকের গৃহে লোকরা সত্যিই জানবে য়ে সব মানুষই মরণশীল|

Verse 3: আনন্দের চেয়ে দুঃখ শ্রেয়| কেন? যখন আমরা দুঃখ পাই তখন আমাদের হৃদয় শুদ্ধ হয়|

Verse 4: য়ে জ্ঞানী সে মৃত্যুর কথাও ভাবে কিন্তু মূর্খ শুধুই আমোদ-প্রমোদের কথা চিন্তা করে|

Verse 5: এক জন মূর্খের দ্বারা প্রশংসিত হওয়ার চেয়ে জ্ঞানী ব্যক্তির দ্বারা সমালোচিত হওয়াও শ্রেয়|

Verse 6: মূর্খের অট্টহাসি হল পাত্রের নীচে জ্বলন্ত কাঁটার মতো যা এতই তাড়াতাড়ি পুড়ে যায় য়ে পাত্রটি উত্তপ্ত পর্য়ন্ত হয় না| এটাও অসার|

Verse 7: এক জন জ্ঞানী যদি কারো কাছ থেকে যথেষ্ট অর্থ পায় তবে সে তার জ্ঞানও ভুলে যায়| অর্থ তার বোধশক্তি নষ্ট করে দেয়|

Verse 8: কোন কিছু নতুন করে আরম্ভ করবার চেয়ে তাকে শেষ করা ভাল| অধৈর্য়্য় ও অহঙ্কারী হওয়ার চেয়ে শান্ত ও ধৈর্য়্য়শীল হওয়া ভাল|

Verse 9: হঠাত্‌ রেগে ওঠা উচিত্‌ নয়| কারণ রাগ করা মূর্খামি|

Verse 10: একথা বলা উচিত্‌ নয়, “এখনকার থেকে আগের সময় কেন বেশী ভাল ছিল|” কারণ জ্ঞান আমাদের এই প্রশ্নের দিকে চালিত করে না|

Verse 11: সম্পত্তি থাকার চেয়ে জ্ঞান থাকা ভাল| যথেষ্ট সম্পদ ছাড়াও জ্ঞানী ব্যক্তিরা প্রকৃতপক্ষে বেশী লাভবান হন|

Verse 12: প্রজ্ঞা ও সম্পদ উভয়েই তোমাকে রক্ষা করতে পারে| কিন্তু য়ে জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে লাভ করা যায় তা তোমার জীবনকে দীর্ঘ করতে পারে!

Verse 13: ঈশ্বর যা করেছেন সে দিকে তাকিযে দেখ| যদি কোন কিছু তোমার ভুলও মনে হয় তবুও তুমি তা পালটাতে পারবে না!

Verse 14: জীবন সুন্দর, তাকে উপভোগ কর| কিন্তু জীবন যখন কষ্টকর হবে তখন মনে রেখো ঈশ্বর আমাদের সুসময় ও দুঃসময় দুইই দেন এবং কেউই জানে না ভবিষ্যতে কি হতে পারে|

Verse 15: আমার এই অযোগ্য জীবনে আমি অনেক কিছু দেখেছি এবং আমি আরো দেখেছি কি ভাবে দুষ্ট লোক দীর্ঘদিন বেঁচে থাকে| অথচ ধার্মিক লোক অল্প বয়সে মারা যায়|

Verse 16: কেন আত্মহনন করবে? কখনও খুব ভালও হবে না বা খুব খারাপও হবে না| বেশী জ্ঞানী বা বেশী মূর্খ কোনটাই হবে না|

Verse 17: কেন তুমি তোমার অন্তিম সময়ের আগে মারা যাবে?

Verse 18: তুমি এদিক ওদিক দুদিকে থাকার চেষ্টা কর| এমনকি ঈশ্বরের অনুসরণকারীরাও কিছু ভাল ও কিছু মন্দ কাজ করে থাকে|

Verse 19: প্রজ্ঞা মানুষকে শক্তি জোগায়| এক জন জ্ঞানী ব্যক্তি শহরের দশ জন শাসকের চেয়ে বেশী শক্তিশালী|

Verse 20: নিশ্চিত ভাবে, এই ভূমণ্ডলে এমন এক জনও ধার্মিক ব্যক্তি নেই য়ে কোন অন্যায় করে নি|

Verse 21: মানুষের সব কথায় কান দিও না| তুমি হয়তো শুনবে তোমার ভৃত্য তোমার নিন্দা করছে|

Verse 22: এবং তুমি জান য়ে তুমি নিজেও অনেক সময় অন্যদের বদনাম করেছ|

Verse 23: আমি আমার জ্ঞান দিয়ে এই সমস্ত কিছু ভেবে দেখেছি| আমি সত্যিকারের জ্ঞানলাভ করতে চেয়েছি| কিন্তু তা অসম্ভব|

Verse 24: আমি সমস্ত জিনিসের অস্তিত্বের ধরণ বুঝতে পারি না| এটা কারো পক্ষে বুঝে ওঠা খুবই কঠিন|

Verse 25: আমি অধ্যযণ করেছি ও অনেক চেষ্টা করেছি সত্যিকারের জ্ঞান খুঁজে পেতে| আমি সব কিছুর ভেতরকার ব্যাখ্যা খুঁজে পেতে চেয়েছি| আমি কি শিখলাম? আমি জানলাম অসত্‌ হওয়া বোকামো, মূর্খের মতো কাজ করা পাগলামো|

Verse 26: আমি আরো দেখেছিলাম য়ে কিছু নারী হল ভয়ঙ্কর এক ফাঁদের মতো, তাদের হৃদয় জালের মতো ও বাহু শিকলের মতো| এই রকম নারীর ফাঁদে পড়ার চেয়ে মৃত্যুও শ্রেয়| য়ে ঈশ্বরকে অনুসরণ করে সে এদের থেকে দূরে থাকবে| কিন্তু এক জন পাপী এদের হাতে ধরা পড়বে|

Verse 27: উপদেশক বলল, “আমি এই সমস্ত কিছু য়োগ করে দেখতে চেয়েছিলাম কোন উত্তর পাওয়া যায় কিনা|

Verse 28: আমি এখনও উত্তরের অপেক্ষায রযেছি| আমি কেবল মাত্র একটি জিনিষ খুঁজে পেলাম| হাজার জনের মধ্যে এক জন ভাল মানুষ আছে| কিন্তু আমি এক জনও ভাল মহিলাকে খুঁজে পাই নি|

Verse 29: আমি আরো একটা জিনিস শিখেছিলাম: “ঈশ্বরই সব ভালো মানুষ তৈরী করেন| কিন্তু মানুষ খারাপ পথে চালিত হয়|”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories